এক্সপ্লোর

iPhone SE 2022: ভারতে ৬০০০ টাকা দাম বেড়েছে আইফোন এসই ২০২২ মডেলের, নতুন দাম কত

iPhone: আইফোন এসই ২০২২ মডেলে রয়েছে একটি ৪.৭ ইঞ্চির Retina ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি A15 Bionic চিপসেট।

iPhone SE 2022: সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছে আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series)। তারপর থেকেই একাধিক আইফোন (iPhone) মডেলের দাম কমছিল দেশে। তবে এবার শোনা গিয়েছে উল্টো খবর। আইফোন এসই ২০২২ (iPhone SE 2022) ফোনের দাম বৃদ্ধি পেয়েছে দেশে। চলতি বছর শুরুর দিকে এই আইফোন ভারতে লঞ্চ করেছিল অ্যাপেল (Apple) কর্তৃপক্ষ। তখন আইফোন এসই ২০২২ ফোনের দাম শুরু হয়েছিল ৪৩,৯০০ টাকা থেকে। তবে বর্তমানে এই আইফোন মডেলের দাম বেড়েছে। এখন আইফোন এসই ২০২২ কিনতে হলে ক্রেতাকে ৪৫ হাজার টাকার বেশি দামে কিনতে হবে। আইফোন এসই ২০২২ মডেলে রয়েছে একটি ৪.৭ ইঞ্চির Retina ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি A15 Bionic চিপসেট। আইফোন ১৩ সিরিজেরও রয়েছে এই প্রসেসর। বর্তমানে অ্যাপেল স্টোর ইন্ডিয়াতে আইফোন এসই ২০২২ মডেলের বেড়ে যাওয়া দামই দেখা যাচ্ছে। 

আইফোন এসই ২০২২ মডেলের নতুন দাম

আইফোনের এই মডেলের ৬৪ জিবি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল ৪৩,৯০০ টাকায়। তবে বর্তমানে এই ফোনের দাম ৪৯,৯০০ টাকা। অর্থাৎ ৬০০০ টাকা দাম বেড়েছে। অন্যদিকে ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল ৪৮,৯০০ টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে ৫৪,৯০০ টাকা। এখানেও দাম বেড়েছে ৬০০০ টাকা। ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম বর্তমানে ৬৪,৯০০ টাকা। Midnight, Starlight এবং Product (Red)- এই তিন রঙে পাওয়া যাবে আইফোন এসই ২০২২ মডেল। কিন্তু কেন আইফোনের এই মডেলের দাম হঠাৎ করে একধাক্কায় এতটা বাড়ল সেই প্রসঙ্গে অ্যাপেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি। তবে পুরনো দাম এখনও রয়েছে ক্রোমা এবং ফ্লিপকার্টের ওয়েবসাইটে। 

আইফোন এসই ২০২২ মডেলের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • আইফোনের এই মডেলে ৪.৭ ইঞ্চির একটি রেটিনা ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে একটি aluminum chassis এবং একটি glass back। এই ফোনে একটি ফিজিক্যাল হোমস্ক্রিন বাটন রয়েছে। তার সঙ্গে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 
  • আইফোন এসই ২০২২ একটি IP67 রেটিং প্রাপ্ত dust and water resistant ডিভাইস। জলের ঝাপটা থেকে ফোনকে সুরক্ষিত রাখতে এই ফিচার সাহায্য করবে। আইফোনের এই মডেলে এ১৫ বায়োনিক চিপসেট রয়েছে। আইফোন ১৩ সিরিজেও রয়েছে এই চিপসেট।
  • ৬৪ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছিল আইফোন এসই ২০২২ মডেল। আইওএস ১৫- র সাহায্যে পরিচালিত হয় এই ফোন। ১২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেনসর রয়েছে ফোনের পিছনের অংশে। সেখানে আবার Smart HDR 4, Photographic Styles, Deep Fusion এবং পোর্ট্রেট মোডের সাপোর্ট রয়েছে। এই আইফোনে ইউজাররা ৫জি পরিষেবা পাবেন। তার সঙ্গে রয়েছে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। 

আরও পড়ুন- আইফোন এসই ৪ মডেলে থাকতে পারে ৬.১ ইঞ্চির ডিসপ্লে, নচ ডিজাইন থাকারও সম্ভাবনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget