এক্সপ্লোর

iPhone 14 Series: আইফোন ১৪ সিরিজের ট্রায়াল প্রোডাকশন শুরু, অগস্টে আরও বাড়বে উৎপাদন

iphone 14 Series Production: আইফোন ১৪ সিরিজ সম্ভবত লঞ্চ হতে চলেছে সেপ্টেম্বর মাসে। ইতিমধ্যেই ট্রায়াল প্রোডাকশন শুরু হয়েছে।

iPhone 14 Series: আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series) কবে লঞ্চ হবে সেই প্রসঙ্গে এখনও নিশ্চিত ভাবে কোনও তথ্য জানা যায়নি। তবে বিভিন্ন সূত্রে খবর যে সম্ভবত চলতি বছর সেপ্টেম্বর মাসে অ্যাপেলের ইভেন্টে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে পারে। এবার আইফোন প্রেমীদের জন্য আরও একটি সুখবর প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে যে, আইফোন ১৪ সিরিজের ট্রায়াল প্রোডাকশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী মাসে অর্থাৎ অগস্টে শুরু হবে Mass Production। আইফোন ১৪ সিরিজে মোট চারটি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই সিরিজে আইফোন ১৪ (iPhone 14), আইফোন ১৪ প্রো (iPhone 14 Pro), আইফোন ১৪ প্লাস (iPhone 14 Plus) এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স (iPhone 14 Pro Max) লঞ্চের কথা শোনা গিয়েছে এ যাবৎ। এর মধ্যে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো মডেলের স্ক্রিন সাইজ সমান হতে পারে। আই আইফোন ১৪ প্লাস এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনের ডিসপ্লে সাইজ সমান হওয়ার সম্ভাবনা রয়েছে।

শোনা গিয়েছে, সম্ভবত ১৩ সেপ্টেম্বর আইফোন ১৪ সিরিজ লঞ্চ করবে কুপার্টিনোর টেক জায়ান্ট অ্যাপেল। এই সিরিজের যেসমস্ত ফোন থাকতে পারে তার মধ্যে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো মডেলের ৬.১ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আইফোন ১৪ প্লাস এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে ৬.৭ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, আইফোন ১৪ প্লাস মডেলকে অনেকে আইফোন ১৪ ম্যাক্স-ও বলছেন। লঞ্চের পর এই ফোনের সঠিক নাম জানা যাবে। এর পাশাপাশি শোনা গিয়েছে যে, প্রো মডেলে আপগ্রেডেড ক্যামেরা সেনসর থাকতে পারে। ৪৮ মেগাপিক্সেলের আপগ্রেডেড সেনসর বা তার থেকে বেশি মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।

আইফোন ১৪ সিরিজের প্রো এবং প্রো ম্যাক্স মডেলে বায়োনিক এ১৬ চিপসেট থাকার কথা শোনা গিয়েছে। অন্য দুই মডেলে হয়তো থাকবে বায়োনিক এ১৫ চিপসেট। আইফোন ১৩ সিরিজ লঞ্চের পর থেকেই আইফোন ১৪ সিরিজ নিয়ে হইচই শুরু হয়েছিল। এই সিরিজে 'মিনি' মডেল বাতিল করতে চলেছে অ্যাপেল কর্তৃপক্ষ। আইফোন ১৪ সিরিজের চারটি মডেলেই ৬ জিবি র‍্যাম থাকতে পারে বলে শোনা গিয়েছে। আইফোন ১৩ সিরিজের থেকে তুলনায় উন্নত ব্যাটারি থাকবে বলেও মনে করা হচ্ছে।

আরও পড়ুন- অটো ডেটা সুইচিং, র‍্যাম প্লাস- একগুচ্ছ আধুনিক ফিচার নিয়ে ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সি এম১৩ সিরিজ

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget