এক্সপ্লোর

Apple Peek Performance Event: নতুন ফোন ছাড়াও থাকছে আরও অনেক কিছু, আজ কখন-কীভাবে দেখবেন অ্যাপলের ইভেন্ট ?

Apple Peek Performance Event: ইভেন্টে একাধিক পণ্যের ঘোষণা করবে অ্যাপল। যার মধ্যে বহু প্রতীক্ষিত iPhone SE 3 স্মার্টফোন থাকতে পারে। জেনে নিন কখন-কীভাবে দেখতে পারবেন অ্যাপলের প্রোডাক্ট লঞ্চ।

Apple Peek Performance Event: ২০২২-এ বছরের প্রথম ইভেন্ট করতে চলেছে অ্যাপল। কুপারচিনো টেক জায়ান্টের এই ইভেন্ট ঘিরে বাড়ছে প্রত্যাশার পারদ। আজ রাতেই দেখতে পারবেন অ্যাপলের 'পিক পারফরম্যান্স' ইভেন্ট। জেনে নিন কখন-কীভাবে দেখতে পারবেন অ্যাপলের প্রোডাক্ট লঞ্চ।

মনে করা হচ্ছে, ইভেন্টে একাধিক পণ্যের ঘোষণা করবে অ্যাপল। যার মধ্যে বহু প্রতীক্ষিত iPhone SE 3 স্মার্টফোন থাকতে পারে। যা ২০২০ সালে লঞ্চ হওয়া দ্বিতীয় প্রজন্মের iPhone SE মডেলের উত্তরসূরি।

Apple Peek Performance Event: অ্যাপলের 'পিক পারফরম্যান্স' ইভেন্ট কীভাবে দেখবেন ?

Apple পিক পারফরম্যান্স ইভেন্টটি লাইভ সম্প্রচার হবে অ্যাপলের সদর দফতর ক্যালিফোর্নিয়ার কুপারচিনো অ্যাপল পার্ক থেকে। মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে এই অনুষ্ঠান। অ্যাপলের অফিশিয়াল ওয়েবসাইট Apple.com-এ কেউ ইভেন্টটি লাইভ দেখতে পারেন। অ্যাপলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলেও এই ইভেন্ট দেখা যাবে।অ্যাপল টিভি অ্যাপের মাধ্যমে আইফোন, আইপ্যাড বা ম্যাক ব্যবহার করে ইভেন্টটি দেখা যাবে।অ্যাপল টিভি ডিভাইসে পিক পারফরম্যান্স ইভেন্ট দেখতেও মানুষ অ্যাপল টিভি অ্যাপ ব্যবহার করতে পারেন। শোনা যাচ্ছে, আইফোন এসই (iPhone SE), আইপ্যাড এয়ার (iPad Air) ছাড়াও আইফোন ১৩ সবুজ (iPhone 13 green) আনতে চলেছে কোম্পানি।

Apple Peek Performance Event: টেক সাইটগুলোর মতে এবার সবুজ রঙের আইফোন ১৩ নিয়ে আসছে অ্যাপল। সঙ্গে থাকছে কোম্পানির বাজেট iPhone SE 3 ও নতুন ম্যাকবুক। এর আগে iPhone 13-এর মিডনাইট, ব্লু, স্টারলাইট, পিঙ্ক, প্রোডাক্ট রেড রং নিয়ে এসেছিল কুপারচিনো টেক জায়ান্ট। এবার সেই তালিকায় নাম লেখাচ্ছে iPhone 13 green। তবে হালকা নয়, গাঢ় সবুজ রঙে দেখা যাবে আইফোন ১৩-এর নতুন মডেল।

iPhone SE Update: ব্লুমবার্গের রিপোর্ট বলছে, এবার অ্যাপলের বাজেট স্মার্টফোন iPhone SE-তে থাকবে 5G অপশন। এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে, এই ইভেন্টেই নতুন ম্যাক মিনি (Mac mini) নিয়ে আসতে চলেছে অ্যাপল। যেখানে পুরোনো চিপসেটের পরিবর্তে ম্যাক মিনিতে ব্যবহার করা হবে  M1 Pro বা M1 Max।

iPhone SE Update: গত সপ্তাহের শুরুতেই অ্যাপলের নতুন ফোনের একটি তথ্য ফাঁস হয়। যেখানে বলা হয়েছে, এবার আরও   সাশ্রয়ী মূল্যে Apple iPhone SE দিতে চলেছে কোম্পানি। যার দাম শুরু হতে পারে ৩০০ ডলার বা প্রায় ২২,৫০০ টাকা থেকে। প্রযুক্তি বিশ্লেষক জন ডোনোভানের বলেছেন, ''Apple iPhone 12-এর বেস ভ্যারিয়েন্টের তুলনায় অনেক সস্তা হয়ে উঠবে Apple iPhone SE 3। পাশাপাশি এই ফোনে পাওয়া যাবে 5G প্রযুক্তি।

 

সেরা শিরোনাম

TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Embed widget