এক্সপ্লোর

iPhone 14: ভারতে আইফোন ১৪ তৈরি করছে অ্যাপেল কর্তৃপক্ষ, দাম কি কমবে?

Apple iPhone: চলতি মাসের শুরুর দিকেই আইফোন ১৪ লঞ্চ হয়েছে ভারতে। লঞ্চের সময় আইফোনের এই মডেলের দাম ছিল ৭৯,৯০০ টাকা। এবার ভারতেই তৈরি হচ্ছে আইফোন ১৪।

iPhone 14: ভারতে তৈরি হবে আইফোন ১৪ (iPhone 14)। শোনা গিয়েছে, চেন্নাইয়ের কাছে Foxconn প্ল্যান্টে আইফোন ১৪ তৈরি শুরু করেছে অ্যাপেল (Apple) কর্তৃপক্ষ। কুপার্টিনোর টেক জায়ান্ট গত বছরের তুলনায় চলতি বছর আরও আগে এই বছরের আইফোন অ্যাসেম্বলিং করা শুরু করেছে। সূত্রের খবর, অ্যাপেল সংস্থা তাদের পুরো আইফোন প্রোডাকশনের ২৫ শতাংশ ভারতে নিয়ে আসতে চায় ২০২৫ সালের মধ্যে। আর তাই ভারতে তাড়াতাড়ি আইফোন ১৪ ম্যানুফ্যাকচারিং শুরু করেছে তারা। এই উদ্যোগের হাত ধরেই লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় অ্যাপেল সংস্থা।

বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, স্থানীয় ভাবে তৈরি হওয়া আইফোন ১৪- র মডেলগুলো শিপিং শুরু হবে Foxconn- এর Sriperumbudur facility থেকে যা চেন্নাইয়ের উপকণ্ঠে অবস্থিত। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ভারতে আইফোন ১৪ তৈরির ব্যাপারে কার্যত মুখিয়ে রয়েছে অ্যাপেল কর্তৃপক্ষ। এর আগেও ভারতে আইফোনের মডেল তৈরি করেছে অ্যাপেল সংস্থা। আইফোন ১৪- র আগে ভারতে ম্যানুফ্যাকচার হয়েছে আইফোন ১৩, আইফোন ১২ এবং আইফোন এসই মডেল। জানা গিয়েছে, ভারতে আইফোন তৈরির জন্য মোট তিনটি সংগঠনে সঙ্গে যুক্ত হয়েছে অ্যাপেল সংস্থা। সেগুলি হল- Wistron, Foxconn এবং Pegatron। অন্যদিকে জানা গিয়েছে, ভারত সরকারের production-linked incentive (PLI) scheme- এর সঙ্গে সরাসরি যুক্ত থাকছে আইফোন ১৪- র ম্যানুফ্যাকচারিংয়ের বিভিন্ন বিষয়।

চলতি মাসের শুরুর দিকেই আইফোন ১৪ লঞ্চ হয়েছে ভারতে। লঞ্চের সময় আইফোনের এই মডেলের দাম ছিল ৭৯,৯০০ টাকা। এবার ভারতেই তৈরি হচ্ছে আইফোন ১৪। আর তার সঙ্গেই টেক প্রেমীদের মুখে মুখে ফিরছে একটাই প্রশ্ন, তাহলে কি এবার আইফোন ১৪- র দাম কমবে ভারতে? যদিও এই প্রশ্নের কোনও সদুত্তর এখনও পাওয়া যায়নি। ভারতে আইফোন ১৪ তৈরি হওয়ার ফলে এর দাম কমতে পারে, আবার নাও কমতে পারে। ভারতে আইফোন ১৪ তৈরি হলে অ্যাপেল কর্তৃপক্ষ ২০ শতাংশ আমদানি শুল্ক সাশ্রয় করতে পারেন। এর প্রভাব সরাসরি আইফোনের দামের উপর পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে এখনই আইফোন ১৪- র দামে বিশেষ হেরফের হবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। বর্তমানে অবশ্য আইফোন ১৪ বেশ খানিকটা কম দামেই ভারতে পাওয়া যাচ্ছে কারণ ফ্লিপকার্ট এবং অ্যামাজনে চলছে দুর্দান্ত সেল। ফলে দারুণ সব অফার পাচ্ছেন ক্রেতারা।

আরও পড়ুন- ভারতে ক্রেডিট কার্ড লঞ্চ করল স্যামসাং, কী কী সুবিধা পাবেন ক্রেতারা?

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget