এক্সপ্লোর

Apple Foldable Device: ফোল্ডেবল ডিভাইস নিয়ে কাজ করছে অ্যাপেল ! থাকতে পারে অনেকটা বড় ডিসপ্লে

Apple: যদি এই তথ্য সত্যি হয় তাহলে এটিই অ্যাপেলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন বা ট্যাবলেট হতে চলেছে।

Apple Foldable Device: অ্যাপেলের আইফোন (Apple iPhone) থেকে শুরু করে অন্যান্য সমস্ত প্রোডাক্টই (Apple Products) বিশ্বজুড়ে জনপ্রিয়। শোনা যাচ্ছে, এবার ফোল্ডেবল ডিভাইস (Apple Foldable Device) নিয়ে কাজকর্ম শুরু করেছে অ্যাপেল সংস্থা। এখন যে সমস্ত ফোল্ডেবল ফোন উপলব্ধ রয়েছে, তার থেকে বড় স্ক্রিন থাকবে অ্যাপেলের ফোল্ডেবল ডিভাইস। তবে অ্যাপেল সংস্থা কোন ফোল্ডেবল ডিভাইস নিয়ে কাজ শুরু করেছে, কবে তা বাজারে আসবে, সেই প্রসঙ্গে অ্যাপেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে বিভিন্ন সূত্রে খবর, সম্ভবত ফোল্ডেবল ফোনই লঞ্চ করবে অ্যাপেল। সাধারণ আইফোন এবং অন্যান্য ফোল্ডেবল ফোনের তুলনায় কিছুটা বড় ডিসপ্লে থাকবে এই ডিভাইসে।

অনেকে আবার লেটেস্ট অ্যাপেল আইপ্যাড মিনি মডেলের সঙ্গে এর তুলনাও করছেন। বুক স্টাইল ফোল্ডেবল ডিভাইস লঞ্চ করতে পারে অ্যাপেল। সেখানে ইনার স্ক্রিন ৭ থেকে ৮ ইঞ্চির মধ্যে হতে পারে। আরও নির্দিষ্ট করে বললে ৭.৬ ইঞ্চির থেকে ৮.৪ ইঞ্চির মধ্যে হতে পারে এই ফোল্ডেবল ডিভাইসের ইনার স্ক্রিনের আয়তন। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, যদি এই তথ্য সত্যি হয় তাহলে এটিই অ্যাপেলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন বা ট্যাবলেট হতে চলেছে। তবে যা শোনা যাচ্ছে, সেখানে বলা হচ্ছে, ২০২৬ কিংবা ২০২৭ সালের আগে অ্যাপেলের এই ফোল্ডেবল ডিভাইস মার্কেটে লঞ্চ হওয়ার অর্থাৎ বাজারে উপলব্ধ হওয়ার সম্ভাবনা নেই। 

অনেকে আবার বলছেন, অ্যাপেলের এই ফোল্ডেবল স্মার্টফোন হয়তো আইপ্যাড মিনি- র পরিবর্ত হিসেবে লঞ্চ হবে। ২০২১ সালে আইপ্যাড মিনি অতুন করে ৮.৩ ইঞ্চির লিকুইড রেটিনা IPS LCD স্ক্রিন নিয়ে লঞ্চ হয়েছিল। বর্তমানে এই মডেলের দাম শুরু হচ্ছে ৪৯,৯০০ টাকা থেকে। ২০২১ সালের এই আইপ্যাড মিনি মডেলে রয়েছে একটি এ১৫ বায়োনিক চিপসেট। ৬৪ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল ২০২১ সালের আইপ্যাড মিনি। গোলাপি, পার্পল, স্টারলাইট এবং স্পেস গ্রে এবং চারটি রঙে লঞ্চ হয়েছিল মডেল। 

এর আগে শোনা গিয়েছিল, অ্যাপেল সংস্থা আইপ্যাড মিনি আপগ্রেড করার চেষ্টা করছে একটি OLED ডিসপ্লের সাহায্যে। বর্তমানের তুলনায় বড় ডিসপ্লে থাকার কথাও শোনা গিয়েছিল বিভিন্ন সূত্র মারফত। ২০২৬ সালে একটি আইপ্যাড মিনি মডেল লঞ্চের সম্ভাবনা রয়েছে। এমনটাই শোনা গিয়েছে বিভিন্ন সূত্রে। এই আইপ্যাড মিনি মডেলে ৮.৭ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। বর্তমানের মডেলের তুলনায় ০.৪ ইঞ্চির বড়। তবে এত কিছুর মধ্যেও অ্যাপেল সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।

আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হতে পারে ইনফিনিক্স হট ৪০আই ফোন, কী কী ফিচার থাকতে পারে?

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget