এক্সপ্লোর

Infinix Smartphones: ভারতে কবে লঞ্চ হতে পারে ইনফিনিক্স হট ৪০আই ফোন, কী কী ফিচার থাকতে পারে?

Infinix Hot 40i: নির্দিষ্ট কিছু দেশে এই ফোন লঞ্চ হয়েছে। এবার আসতে চলেছে ভারতে। গ্লোবাল ভ্যারিয়েন্টের মতোই ফিচার থাকতে পারে এই ফোনে।

Infinix Smartphones: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স হট ৪০আই (Infinix Hot 40i) ফোন। যদিও ইনফিনিক্স সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি এই ফোনের লঞ্চ প্রসঙ্গে। তবে বিভিন্ন সূত্রে খবর, ইনফিনিক্সের (Infinix Smartphones) এই ফোন ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৩ সালের নভেম্বর মাসে সৌদি আরবে ইনফিনিক্স হট ৪০আই ফোন লঞ্চ হয়েছিল। বর্তমানে বিশ্বের কয়েকটি দেশে এই ফোন উপলব্ধ রয়েছে। এবার ভারতের পালা। শোনা যাচ্ছে, গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো স্পেসিফিকেশন এবং ফিচার নিয়েই ভারতে লঞ্চ হবে ইনফিনিক্সের নতুন ফোন। দেশে আনুষ্ঠানিক লঞ্চের আগে ইনফিনিক্স হট ৪০আই ফোনের সম্ভাব্য দাম এবং র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। 

সূত্রের খবর, ইনফিনিক্স হট ৪০আই ফোন ভারতে লঞ্চ হতে পারে ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগে। ভারতে লঞ্চের পর এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে ইনফিনিক্স হট ৪০আই ফোন। শোনা যাচ্ছে, ভারতের সবচেয়ে সস্তা ২৫৬ জিবি স্টোরেজের ফোন হিসেবে ইনফিনিক্সের এই মডেল লঞ্চ হতে পারে। এর পাশাপাশি এও শোনা গিয়েছে ভার্চুয়াল র‍্যাম এক্সটেনশন ফিচারের সাপোর্টে র‍্যামের পরিমাণ আরও ৮ জিবি বাড়ানো সম্ভব। 

একনজরে দেখে নেওয়া যাক ইনফিনিক্স হট ৪০আই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন

  • ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। 
  • এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে।
  • অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হবে এই ফোন। এই ফোনের দাম ভারতে হতে পারে ১৬ হাজার টাকার মধ্যে বা আশপাশে।
  • ইনফিনিক্স ৪০আই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এর সঙ্গে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত সেকেন্ডারি সেনসর। অর্থাৎ ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ইনফিনিক্সের এই ফোনে। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  • ইনফিনিক্স হট ৪০আই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। 

আরও পড়ুন- ফেব্রুয়ারি মাসে ভারতে ২৫ হাজার টাকার মধ্যে কোন কোন স্মার্টফোন কিনতে পারবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget