এক্সপ্লোর

Apple Wonderlust Launch Event 2023: আইফোন ১৫ সিরিজ ছাড়াও কী কী লঞ্চ হয়েছে 'ওয়ান্ডারলাস্ট' ইভেন্টে?

New Apple Watch: অ্যাপেল ওয়াচ সিরিজ ৯- এর দাম ভারতে শুরু হচ্ছে ৪১,৯০০ টাকা থেকে। পাঁচটি রঙে লঞ্চ হয়েছে অ্যাপেল ওয়াচ সিরিজ ৯।

Apple Wonderlust Launch Event 2023: অ্যাপেলের ওয়ান্ডার লাস্ট ইভেন্ট (Apple Wonderlust) অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে। ১২ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে শুরু হয়েছিল এই লঞ্চ ইভেন্ট। ক্যালিফোর্নিয়ার অ্যাপেল পার্কে (Apple Park) অনুষ্ঠিত হয়েছে এই ইভেন্ট। গ্রাহকদের জন্য একের পর এক চমক ছিল এই ইভেন্টে। চলুন একনজরে দেখে নেওয়া যাক অ্যাপেলের ওয়ান্ডারলাস্ট ইভেন্টে কী কী লঞ্চ হয়েছে।

আইফোন ১৫ সিরিজ- আইফোন ১৫ সিরিজে লঞ্চ হয়েছে আইফোন ১৫ (iPhone 15), আইফোন ১৫ প্লাস (iPhone 15 Plus), আইফোন ১৫ প্রো (iPhone 15 Pro) এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স (iPhone 15 Pro Max) - এই চারটি ফোন। অ্যাপেলের এ১৬ বায়োনিক চিপসেট রয়েছে আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস ফোনে। এছাড়াও রয়েছে ডায়নামিক আইল্যান্ড ফিচার এবং ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। আর রয়েছে টাইপ-সি ইউএসবি পোর্ট। অন্যদিকে আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই দুই ফোনে রয়েছে অ্যাপেলের এ১৭ বায়োনিক চিপসেট। এছাড়াও এই দুই ফোনে রয়েছে প্রোগ্রামেবল অ্যাকশন বাটন। এই ফোনগুলির প্রি-বুকিং শুরু হবে ১৫ সেপ্টেম্বর থাকে। আর বিক্রি শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে।

নতুন অ্যাপেল ওয়াচ- অ্যাপেলের ওয়ান্ডারলাস্ট ইভেন্টে লঞ্চ হয়েছে অ্যাপেল ওয়াচ সিরিজ ৯ এবং অ্যাপেল ওয়াচ আলট্রা ২। অ্যাপেলের ওয়াচ সিরিজ ৮- এর মতোই অনেকটা দেখতে অ্যাপেল ওয়াচ ৯ সিরিজ। তবে নতুন অ্যাপেল ওয়াচ সিরিজে রয়েছে নতুন হার্ডওয়্যার, তার ফলে ইউজারদের অভিজ্ঞতা আরও ভাল হবে। কারণ আগের তুলনায় আরও ভালভাবে কাজ করবে অ্যাপেল ওয়াচ ৯ সিরিজ। অ্যাপেলের নতুন ওয়ারেবল ডিভাইসে রয়েছে Apple S9 SiP (system in package)। ৪১ এবং ৪৫ মিলিমিটার, দুটো সাইজে অ্যাপেল ওয়াচ ৯ সিরিজ লঞ্চ হয়েছে। অন্যদিকে অ্যাপেল ওয়াচ আলট্রা লঞ্চ হয়েছে ৪৯ মিলিমিটার সাইজে। WatchOS 10 সাপোর্ট রয়েছে অ্যাপেলের নতুন দুই স্মার্টওয়াচে। 

ভারতে অ্যাপেল ওয়াচ সিরিজ ৯ এবং অ্যাপেল ওয়াচ আলট্রা ২- এর দাম কত

অ্যাপেল ওয়াচ সিরিজ ৯- এর দাম ভারতে শুরু হচ্ছে ৪১,৯০০ টাকা থেকে। মিডনাইট, স্টারলাইট, সিলভার, রেড (প্রোডাক্ট) এবং গোলাপি- এই পাঁচটি রঙে লঞ্চ হয়েছে অ্যাপেল ওয়াচ সিরিজ ৯। অন্যদিকে অ্যাপেল ওয়াচ আলট্রা ২- এর দাম ভারতে শুরু হচ্ছে ৮৯,৯০০ টাকা থেকে। Alpine Loop, Trail Loop, Ocean band- এই তিনটি অপশনে পাওয়া যাবে অ্যাপেল ওয়াচ আলট্রা সেকেন্ড জেনারেশন। ইতিমধ্যেই এই অ্যাপেল ওয়াচের প্রি-বুকিং শুরু হয়েছে। ২২ সেপ্টেম্বর থেকে অ্যাপেল ওয়াচ আলট্রা ২- এর বিক্রি শুরু হবে। 

আরও পড়ুন- ভারতে হাজির আইফোন ১৫ সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হয়েছে? দামই বা কত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget