এক্সপ্লোর

iPhone 15 Series: ভারতে হাজির আইফোন ১৫ সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হয়েছে? দামই বা কত?

Apple iPhone 15 Series: আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই দুই ফোনে রয়েছে অ্যাপেলের এ১৭ বায়োনিক চিপসেট। অন্যদিকে, অ্যাপেলের এ১৬ বায়োনিক চিপসেট রয়েছে আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস ফোনে।

iPhone 15 Series: ভারতে লঞ্চ হয়েছে আইফোন ১৫ সিরিজ (iPhone 15 Series)। চলুন দেখে নেওয়া যাক এই আইফোন সিরিজে কোন কোন ফোন রয়েছে এবং ভারতে তার দাম কত। জানা গিয়েছে, আইফোন ১৫ সিরিজে লঞ্চ হয়েছে আইফোন ১৫ (iPhone 15), আইফোন ১৫ প্লাস (iPhone 15 Plus), আইফোন ১৫ প্রো (iPhone 15 Pro) এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স (iPhone 15 Pro Max) - এই চারটি ফোন। অ্যাপেলের এ১৬ বায়োনিক চিপসেট রয়েছে আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস ফোনে। এছাড়াও রয়েছে ডায়নামিক আইল্যান্ড ফিচার এবং ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। আর রয়েছে টাইপ-সি ইউএসবি পোর্ট। 

ভারতে আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস মডেলের দাম

আইফোন ১৫- র দাম ভারতে শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে। অন্যদিকে আইফোন ১৫ প্লাস মডেলের বেস ভ্যারিয়েন্ট যা ১২৮ জিবি স্টোরেজ যুক্ত তার দাম ভারতে ৮৯,৯০০ টাকা। কালো, নীল, সবুজ, গোলাপি এবং হলুদ- এই পাঁচটি রঙে আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস লঞ্চ হয়েছে দেশে। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রি-বুকিং। আর এই দুই ফোনের বিক্রি শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে। ১২৮ জিবি স্টোরেজ ছাড়াও ৫১২ জিবি স্টোরেজ সমেতও পাওয়া যাবে আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস- এই দুই মডেল।  

আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেল

আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই দুই ফোনে রয়েছে অ্যাপেলের এ১৭ বায়োনিক চিপসেট। এছাড়াও এই দুই ফোনে রয়েছে প্রোগ্রামেবল অ্যাকশন বাটন। এই ফিচার অ্যাপেল ওয়াচ আলট্রার মধ্যেও রয়েছে। আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই দুই ফোনে রয়েছে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট। 'প্রো ম্যাক্স' মডেলে রয়েছে একটি পেরিস্কোপ ক্যামেরা যার সাহায্যে জুম ফিচার আরও ভালভাবে পাওয়া যাবে। 

ভারতে আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স ফোনের দাম

আইফোন ১৫ প্রো- এর দাম শুরু হচ্ছে ১,৩৪,৯০০ টাকা থেকে। বেস ভ্যারিয়েন্ট যা ১২৮ জিবি স্টোরেজ যুক্ত তার ক্ষেত্রে এই দাম ধার্য করা হয়েছে। অন্যদিকে আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাব ১,৫৯,৯০০ টাকায়। এই দুই ফোন ১২৮ জিবিএবং ২৫৬ জিবি স্টোরেজ ছাড়াও ৫১২ জিবি এবং ১ টিবি স্টোরেজ সমেতও পাওয়া যাবে। এই দুই ফোনেরও প্রি-বুকিং শুরু হবে ১৫ সেপ্টেম্বর থাকে। আর বিক্রি শুরু হবে ২২ সেপ্টেম্বর থেলে। ব্ল্যাক টাইটেনিয়াম, ব্লু টাইটেনিয়াম, ন্যাচারাল টাইটেনিয়াম এবং হোয়াইট টাইটেনিয়াম- এই চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে আইফোন প্রো এবং আইফোন প্রো ম্যাক্স ফোন। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ না থাকা ইউজারদের সঙ্গেও কথা বলা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই!

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget