এক্সপ্লোর

Camera Phones Under Rs 20000: নজরকাড়া ক্যামেরা ফিচার্স, সঙ্গে ৫জি পরিষেবা, দাম ২০ হাজার টাকার কম

5G Smartphones: এখন ভারতের বাজারে অনেক ৫জি ফোন পাওয়া যাচ্ছে যেখানে দুর্দান্ত ক্যামেরা ফিচার রয়েছে এবং দাম ২০ হাজার টাকার মধ্যে। এই তালিকায় কোন কোন ফোন রয়েছে দেখে নেওয়া যাক।

Camera Phones Under Rs 20000: স্মার্টফোন কেনার সময় অনেকেরই প্রাথমিক ভাবে নজর থাকে ডিভাইসের ক্যামেরা স্পেসিফিকেশনের দিকে। ফোনের সাহায্যে যাতে ভাল ছবি তোলা যায় সেই বিষয়টিই নিশ্চিত করতে চান ক্রেতারা। সাধারণত উচ্চমানের ক্যামেরা সেনসর থাকলে সেই ফোনের দাম একটু বেশিই হয়। তবে এখন ভারতের বাজারে অনেক ৫জি ফোন পাওয়া যাচ্ছে যেখানে দুর্দান্ত ক্যামেরা ফিচার রয়েছে এবং দাম ২০ হাজার টাকার মধ্যে। এই তালিকায় কোন কোন ফোন রয়েছে দেখে নেওয়া যাক।

ভিভো টি২ ৫জি- ভিভো সংস্থার এই ফোন ভারতে লঞ্চ হয়েছিল ২৪,৯৯৯ টাকায়। তবে এখন কেনা যাবে ১৯,৯৯৯ টাকায়। অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই ফোন কেনা যাবে। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এই দাম ধার্য করা হয়েছে। এসবিআই কার্ড থাকলে ক্রেতারা ১০০০ টাকা ইন্সট্যান্ট ছাড় পাবেন। এক্সচেঞ্জ অফারে এই ফোন কিনলে ১৮,৮০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারে। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের bokeh সেনসর রয়েছে। এছাড়াও স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে এই ফোনে। ভিভো টি২ ৫জি ফোনের ইনবিল্ট র‍্যামের পরিমাণ আরও ৮ জিবি ভার্চুয়াল ভাবে বাড়ানো সম্ভব। 

রিয়েলমি ১১ ৫জি- এই ৫জি ফোন দেশে লঞ্চ হয়েছিল ২০,৯৯৯ টাকায়। তবে অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই ফোন কেনা যাচ্ছে ১৯,৩৬৯ টাকায়। নির্দিষ্ট কিছু পেমেন্ট সিস্টেমে থাকছে নো-কস্ট ইএমআইয়ের সুযোগ। এছাড়াও এসবিআই- এর ক্রেডিট কার্ডে ফোন কিনলে ১০০০ টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। 

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি- এই ফোনে রয়েছে চারটি রেয়ার ক্যামেরা সেনসর। একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার সেনসর, ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং আরও ২টি ২ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। অ্যামাজনের সেলে এই ফোনের দাম এখন ১৬,৯৯৯ টাকা। তবে লঞ্চ হয়েছিল ২৫,৯৯৯ টাকায়। 

টেকনো পোভা ৫ প্রো- লঞ্চের সময় এই ফোনের দাম ছিল ১৬,৯৯০ টাকা। এখন অ্যামাজনের সেলে কেনা যাচ্ছে ১৫,৯৯৯ টাকায়। টেকও সংস্থার এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি- ১৮,৯৯০ টাকায় ভারতে লঞ্চ হয়েছিল এই ফোন। এখন কেনা যাবে ১২,৯৯০ টাকায়। স্যামসাংয়ের এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ও ২ মেগাপিক্সেলের টার্সিয়ারি সেনসর। ফোনের ডিসপ্লের উপর ১৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসরও রয়েছে। 

ভিভো ওয়াই৫৬ ৫জি- ভিভো ওয়াই সিরিজের এই ৫জি ফোন এখন অ্যামাজনের সেলে ১৮,৯৯৯ টাকায় কেনা যাবে। এই ফোন লঞ্চ হয়েছিল ২৪,৯৯৯ টাকায়। ভিভো ওয়াই৫৬ ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেকন্ডারি সেনসর রয়েছে আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

আরও পড়ুন- ২০ হাজার টাকার কমে পাবেন এই ১০টি ৫জি স্মার্টফোন

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget