এক্সপ্লোর

5G Smartphones: ২০ হাজার টাকার কমে পাবেন এই ১০টি ৫জি স্মার্টফোন

Smartphones Under Rs 20,000: রিয়েলমি নারজো ৬০ ৫জি- এই ফোন লঞ্চের সময় দাম ছিল ১৭,৯৯৯ টাকা। এখন অ্যামাজনের সেলে ব্যাঙ্ক অফার এবং কুপন ডিসকাউন্ট যুক্ত হয়ে পাওয়া যাচ্ছে ১৪,৭৪৯ টাকায়। 

5G Smartphones: পুজোর আগে নতুন ৫জি ফোন (5G Phone) কেনার পরিকল্পনা রয়েছে? তাহলে নজর রাখুন অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে (Amazon Great Indian Festival Sale 2023)। একাধিক ৫জি ফোন অ্যামাজনের সেলে পাওয়া যাচ্ছে ২০ হাজার টাকার কমে। সেই তালিকায় কোন কোন ফোন রয়েছে একনজরে দেখে নেওয়া যাক। প্রসঙ্গত উল্লেখ্য, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট বা ক্রেডিট কার্ডে কেনাকাটা করলে ক্রেতারা ইন্সট্যান্ট ১০ শতাংশ ছাড় পাবেন।

লাভা অগ্নি ২ ৫জি- লাভা ভারতের সংস্থা। এই ৫জি ফোনের আসল দাম ২১,৯৯৯ টাকা। তবে এখন অ্যামাজনে পাওয়া যাচ্ছে ১৭,৯৯৯ টাকা। ব্যাঙ্ক ডিসকাউন্ট সমেত এই দাম ধার্য করা হয়েছে। কম আলোয় ভাল ছবি তোলার জন্য দুর্দান্ত ফিচার রয়েছে এই ফোনে। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। এছাড়াও লাভা অগ্নি ২ ৫জি ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED কার্ভড ডিসপ্লে, মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর, ৪৭০০ এমএএইচ ব্যাটারি। 

রিয়েলমি নারজো ৫০ প্রো ৫জি- এই ফোনের আসল দাম ১৯,৯৯৯ টাকা। অ্যামাজনের সেলে ব্যাঙ্ক ডিসকাউন্ট সমেত কেনা যাবে ১৬,৪৯৯ টাকায়। এখানে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০ প্রসেসর, ৬.৪ ইঞ্চির Super AMOLED ডিসপ্লে, Dolby Atmos সাপোর্ট যুক্ত হাই রেজোলিউশনের অডিও ফিচার, ৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর (এআই ফিচার যুক্ত), ৫০০০ এমএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের Dart Charging সাপোর্ট। 

শাওমি ১১ লাইট এনই ৫জি- এই ফোন লঞ্চ হয়েছিল ২৬,৯৯৯ টাকায়। তবে ব্যাঙ্ক অফার যুক্ত হয়ে অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই ফোন কেনা যাচ্ছে ১৮,২৪৯ টাকায়। শাওমির এই ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি রেজোলিউশন যুক্ত ডলবি ভিশন ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর, ওয়্যারলেস পেমেন্ট সাপোর্ট। 

স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি- এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ১২০ হার্টজ রিফ্রেশ রেটের Super AMOLED ডিসপ্লে। এছাড়াও রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং স্যামসাংয়ের নিজস্ব Exynos 1280 অক্টা-কোর প্রসেসর। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি এবং ২ মেগাপিক্সেলের টার্সিয়ারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল ১৮,৯৯৯ টাকায়। অ্যামাজন থেকে বর্তমানে কেনা যাবে ১৪,২৪৯ টাকায় (ব্যাঙ্ক ডিসকাউন্ট যুক্ত হয়ে)। 

আইকিউওও জেড৭এস ৫জি- ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও কোম্পানির এই ৫জি ফোন বর্তমানে অ্যামাজনের সেলে ব্যাঙ্ক অফার যুক্ত হয়ে পাওয়া যাচ্ছে ১৫,৭৪৯ টাকায়। এই ফোন দেশে লঞ্চ হয়েছিল ১৯,৯৯৯ টাকায়। 

রিয়েলমি নারজো ৬০ ৫জি- এই ফোন লঞ্চের সময় দাম ছিল ১৭,৯৯৯ টাকা। এখন অ্যামাজনের সেলে ব্যাঙ্ক অফার এবং কুপন ডিসকাউন্ট যুক্ত হয়ে পাওয়া যাচ্ছে ১৪,৭৪৯ টাকায়। 

রেডমি নোট ১২ ৫জি- এই ফোন ভারতে লঞ্চ হয়েছিল ১৮,৯৯৯ টাকায়। এখন অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে কেনা যাবে ১৫,২৪৯ টাকায়। এর সঙ্গে যুক্ত রয়েছে ব্যাঙ্ক ডিসকাউন্ট। 

স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি- অ্যামাজনের সেলে এখন ব্যাঙ্ক এবং কুপন ডিসকাউন্ট যুক্ত হওয়ার পর এই ফোনের দাম হয়েছে ১৫,৫৯৯ টাকায়। ভারতে এই ফোন লঞ্চ হয়েছিল ১৭,৯৯৯ টাকায়। 

আইকিউওও জেড ৬ লাইট ৫জি- ভারতে এই ৫জি ফোন লঞ্চের সময় দাম ছিল ১৪,৪৯৯ টাকা। এখন অ্যামাজনের সেলে কেনা যাবে ১১,৭৪৯ টাকায়। এর সঙ্গে যুক্ত রয়েছে ব্যাঙ্ক ডিসকাউন্ট। 

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি- অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই ফোন কেনা যাবে ১৭,৭৪৯ টাকায়। যুক্ত রয়েছে ব্যাঙ্কের অফার। ভারতে এই ফোন লঞ্চ হয়েছিল ১৯,৯৯৯ টাকায়। 

আরও পড়ুন- ইনফিনিক্স জিরো ৩০ ৪জি ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে? তালিকা দেখে নিন একনজরে

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget