এক্সপ্লোর

Best Smartphones Under Rs 35,000: ডিসেম্বর মাসে ভারতে ৩৫ হাজার টাকার কমে কোন কোন ফোন কিনতে পারবেন আপনি? রইল তালিকা

Smartphones: ফ্লিপকার্ট এবং অ্যামাজনে বেশ কিছু ফোন তাদের মার্কেট রেট প্রাইসের তুলনায় অনেকটাই কমে পাওয়া যাচ্ছে বছরের শেষ মাসে। একঝলকে দেখে নেওয়া যাক।

Best Smartphones Under Rs 35,000: বছরের শেষে ফোন (Smartphones) কেনার পরিকল্পনা রয়েছে? বাজেট যদি একটু বেশি হয় তাহলে আপনার জন্য রইল একটি স্মার্টফোনের তালিকা যেগুলি কিনতে পারবেন ৩৫ হাজার (Smartphones Under 35,000) টাকার মধ্যে। এই তালিকায় কোন সংস্থার কোন মডেল রয়েছে, একনজরে দেখে নিন।

আইকিউওও নিও ৭ প্রো ৫জি

ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড হল আইকিউওও কোম্পানি। সেই সংস্থার ফোন আইকিউওও নিও ৭ প্রো ৫জি- তে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর। এই ফোনে ৬.৭৮ ইঞ্চির একটি ফ্ল্যাট AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি। একবার পুরো চার্জ দিলে সারাদিন ভালভাবে চালু থাকবে এই ফোন। এই প্রিমিয়াম ফোনে রয়েছে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন) সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। ৩৫ হাজার টাকার কমে এই ফোন কেনা যাবে। এই ফোন কেনার আগে ফ্লিপকার্ট এবং অ্যামাজনে দেখে নিন কোথায় সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে বেস মডেল। 

ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি

ওয়ানপ্লাসের এই ফোনও ভারতের বাজারে ডিসেম্বর মাসে কেনা যাবে ৩৫ হাজার টাকার মধ্যে। এই ফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চির এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED স্ক্রিন। এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস যেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের একটি সেনসর এবং ২ মেগাপিক্সেলের আরও একটি সেনসর রয়েছে। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে এই ফোনে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচার যুক্ত এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। এই ফোন কেনার আগে ফ্লিপকার্ট এবং অ্যামাজনে দেখে নিন কোথায় সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে বেস মডেল। 

মোটোরোলা এজ ৪০ ৫জি

মোটোরোলার এই ফোন কেনা যাবে ৩০ হাজার টাকার কমে। এই ফোনে রয়েছে ৬.৫০ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এই স্ক্রিনে। অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট যুক্ত রি ফোনে ৮ জিবি র‍্যাম, ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের Turbo Charge ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ, ডুয়াল সিম (ন্যানো এবং ই-সিম) সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ফেস আনলক এবং ইন-ডিসলে ফিঙ্গারপ্রিন্ট সেনসরের সাপোর্ট। এই ফোনের বেস মডেল ২৫ হাজার টাকার কমেই কেনা যাবে। এই ফোন কেনার আগে ফ্লিপকার্ট এবং অ্যামাজনে দেখে নিন কোথায় সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে বেস মডেল। 

পোকো এফ৫ ৫জি

পোকো সংস্থার এই ৫জি ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে। এছাড়াও রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ২ প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, অপটিকাল ইমেজ স্টেবিলিটি ফিচার-যুক্ত প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। এই ফোনের বেস মডেল (৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ) এখন ভারতে কেনা যাবে ২৩ হাজার টাকার কমে। এই ফোন কেনার আগে ফ্লিপকার্ট এবং অ্যামাজনে দেখে নিন কোথায় সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে বেস মডেল। 

আরও পড়ুন- ভারতে কত দাম হতে পারে আইকিউওও ১২ ফোনের? আচমকাই ফাঁস অ্যামাজনে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget