এক্সপ্লোর

iQoo 12 5G: ভারতে কত দাম হতে পারে আইকিউওও ১২ ফোনের? আচমকাই ফাঁস অ্যামাজনে

iQoo Smartphones: চিনে আইকিউওও ১২ সিরিজের প্রো মডেল অর্থাৎ আইকিউওও ১২ প্রো ৫জি ফোনও লঞ্চ হয়েছে। তবে এই ফোন এখনই ভারতের বাজারে আসছে না।

iQoo 12 5G: আইকিউওও ১২ ৫জি (iQoo 12 5G) ফোন চিনে লঞ্চ হয়ে গিয়েছে। এবার আসছে ভারতে। আগামী ১২ ডিসেম্বর ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও কোম্পানির (iQoo Smartphones) নতুন ফোন লঞ্চ হবে দেশে। তার আগে ই-কমার্স সংস্থা অ্যামাজনের (Amazon) ওয়েবসাইটে আচমকাই ফাঁস হয়েছে ফোনের দাম। তবে কিছুক্ষণের মধ্যেই তা সরিয়েও নেওয়া হয়েছে। এক্স মাধ্যমে টিপস্টার সুধাংশু আম্ভোরে জানিয়েছেন, আইকিউওও ১২ ৫জি ফোনের ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫২,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৭,৯৯৯ টাকা হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, চিনে আইকিউওও ১২ সিরিজের প্রো মডেল অর্থাৎ আইকিউওও ১২ প্রো ৫জি ফোনও লঞ্চ হয়েছে। তবে এই ফোন এখনই ভারতের বাজারে আসছে না।

আইকিউওও ১২ ৫জি ফোন একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ মডেল, তাই দাম অন্যান্য স্মার্টফোনের তুলনায় কিছুটা বেশি। ভারতে লঞ্চ হতে চলা এটিই প্রথম ফোন হতে চলেছে যেখানে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকতে চলেছে। আগ্রহী ক্রেতারা ৯৯৯ টাকার বিনিময়ে আইকিউওও ১২ ৫জি ফোনের প্রি-বুকিং করতে পারবেন। আর ১৩ এবং ১৪ ডিসেম্বরের মধ্যে ফোন কেনার বিষয়টি নিশ্চিত করতে হবে। অপারেটিং সফটওয়্যারের আপডেট পাওয়া যাবে এই ফোনে। সেই সঙ্গে থাকবে চার বছরের সিকিউরিটি ফিচারের আপডেট। Android 14-based Funtouch OS 14- এর সাপোর্ট থাকবে আইকিউওও ১২ ৫জি ফোনে। যাঁরা ফোনের প্রি-বুকিং করবেন তাঁরা পাবেন একটি ইয়ারবাডস একদম বিনামূল্যে। ভিভো ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস যার দাম ২৯৯৯ টাকা সেটি পাওয়া যাবে ফ্রি-তে। 

ক্যামেরা স্পেসিফিকেশন

আইকিউওও সংস্থার আসন্ন ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর, ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেলের ৩এক্স জুম-সহ টেলিফটো ক্যামেরা থাকতে চলেছে। আর ফোনের ডিসপ্লের উপরে থাকবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

আইকিউওও ১২ ৫জি ফোনের অন্যান্য সম্ভাব্য ফিচার

  • এই ফোনে ৬.৭৮ ইঞ্চির একটি LTPO AMOLED ডিসপ্লে থাকতে পারে যেখানে ১.৫কে রেজোলিউশন পাওয়া যাবে এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। 
  • অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট থাকার পাশাপাশি অ্যান্ড্রয়েড ১৭ পর্যন্ত আপডেট পাওয়া যাবে আইকিউওও ১২ ৫জি ফোনে। 
  • এই ফোনের রেয়ার ক্যামেরায় প্রাইমারি সেনসরে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার এবং আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে ১৫০ ডিগ্রি ফ্রিল্ড ভিউ পাওয়া সুবিধা থাকবে। এছাড়াও V3 imaging chip থাকবে ভাল গুণমানের ছবি তোলার জন্য। 
  • আইকিউওও ১২ ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১২০ ওয়াটের FlashCharge প্রযুক্তির সাপোর্ট থাকতে পারে। এর সঙ্গে থাকতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এবং ১০ ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। HiFi অডিও কোয়ালিটির স্টিরিও স্পিকার, ইউএসবি টাইপ-সি অডিও পোর্ট, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট থাকতে পারে আইকিউওও ১২ ৫জি ফোনে। 

আরও পড়ুন- ৫জি ফোনের দাম ১০ হাজার টাকারও কম ! নজরকাড়া ডিজাইন, আকর্ষণীয় ফিচার নিয়ে ভারতে হাজির রেডমি ১৩সি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget