এক্সপ্লোর

New Whatsapp Features: নতুন বছরে হোয়াটসঅ্যাপে চালু হয়েছে এই ছয়টি নতুন ফিচার, একনজরে দেখে নিন সেগুলো কী কী

Whatsapp Features: এইচডি মানের ছবি এবার শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপে। সাধারণত হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করলে তার গুণমান বা কোয়ালিটি খারাপ হয়ে যায়। তবে এই নতুন ফিচারের সাহায্যে তা আর হবে না।

New Whatsapp Features: ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপ (Whatsapp) সংস্থা প্রায় প্রতি মাসেই কিছু না কিছু নতুন ফিচার (Whatsapp Features) লঞ্চ করে। ২০২৩ সাল অর্থাৎ এবছর এখনও পর্যন্ত যে হোয়াটসঅ্যাপ ফিচারগুলি চালু হয়েছে সেগুলি একনজরে দেখে নেওয়া যাক।

একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ব্যবহার হবে একাধিক ডিভাইসে- একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি ব্যবহার করা যাবে দুটো ফোনে। চারটি ডিভাইসের ক্ষেত্রেও এই কাজ করা যাবে। 

চ্যাট লক ফিচার- আগে শুধু হোয়াটসঅ্যাপ অ্যাপটি লক করে রাখা যেত। তবে এখন আপনি নির্দিষ্ট চ্যাটও লক করে রাখতে পারবেন। ব্যক্তিগত চ্যাট হোক বা গ্রুপ চ্যাট-দু'ক্ষেত্রেই এই ফিচার কাজ করবে। নতুন এই চ্যাট লক ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ ইউজারদের প্রাইভেসি আরও ভালভাবে বজায় থাকবে। সুরক্ষিত থাকবে চ্যাট। অর্থাৎ ইউজারদের নিরাপত্তা, গোপনীয়তা সবই বাড়বে।

এডিট মেসেজ- অনেক সময়েই হোয়াটসঅ্যাপে আমরা ভুল মেসেজ পাঠিয়ে ফেলি। অটো কারেক্টের দৌলতে বানান ভুল করে থাকি। এক্ষেত্রে ইউজারদের সুবিধায় হাজির নতুন ফিচার এডিট মেসেজ। ভুল মেসেজ পাঠানোর পরে ১৫ মিনিট পর্যন্ত সময় পাবেন ইউজাররা। সম্প্রতিই এই এডিট মেসেজ ফিচার চালু হয়েছে হোয়াটসঅ্যাপে। 

শেয়ার করা যাবে হাই-কোয়ালিটির ছবি- এইচডি মানের ছবি এবার শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপে। সাধারণত হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করলে তার গুণমান বা কোয়ালিটি খারাপ হয়ে যায়। তবে এই নতুন ফিচারের সাহায্যে তা আর হবে না। একদম এইচডি কোয়ালিটির ঝকঝকে ছবি শেয়ার করা যাবে। এর জন্য অবশ্য একটু বেশি ইন্টারনেট খরচ হবে আগের তুলনায়। 

ভিডিও রেকর্ডিং মোড- এতদিন হোয়াটসঅ্যাপে ভিডিও রেকর্ড করতে হলে ক্যামেরা সেকশনের শাটার বাটন প্রেস করে তারপর ভিডিও রেকর্ড করতে হতো ইউজারদের। কিন্তু এই নতুন ফিচারের সাহায্যে একটি ডেডিকেটেড ভিডিও রেকর্ডিং মোড যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। আলাদা এই বাটনের সাহায্যে ভিডিও রেকর্ড করা যাবে। 

ভয়েস স্ট্যাটাস- হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ বা অডিও বার্তা পাঠাতে সকলেই জানেন। কিন্তু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ভয়েস মেসেজ কীভাবে আপলোড করা যায়? এই সুবিধাও ইউজারদের জন্য নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গিয়ে পেনসিল আইকন ক্লিক করলে পরের স্ক্রিনে মাইক্রোফোন আইকন পাবেন। সেখানে রেকর্ডিং করে ভয়েস মেসেজ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেওয়া যাবে। ৩০ সেকেন্ডের রেকর্ডিং হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে আপলোড করা যায়।  

আরও পড়ুন- কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget