এক্সপ্লোর

Black Friday আসলে কী ? কেন এই নামে সেল শুরু হয়েছে ভারতে

Tech News: বিগ বিলিয়ন ডে, গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের পর এবার ভারতেও ঢুকে পড়ল Black Friday। কেন এই নামে সেলের ধুম পড়েছে দেশে। জেনে নিন ব্ল্যাক ফ্রাইডের আসল ইতিহাস। 


Tech News: বিগ বিলিয়ন ডে, গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের পর এবার ভারতেও ঢুকে পড়ল Black Friday। কেন এই নামে সেলের ধুম পড়েছে দেশে। জেনে নিন ব্ল্যাক ফ্রাইডের আসল ইতিহাস। 

Black Friday Update: ভারতেও ঢুকে পড়েছে ব্ল্যাক ফ্রাইডে
সম্প্রতি বিশেষ অফারের ঢেউ উঠেছে অনলাইন বিজনেস ওয়েবসাইট ছাড়াও দেশের অফলাইন মার্কেটে। সেই ক্ষেত্রে ব্ল্যাক ফ্রাইডের বিজ্ঞাপন দেখানো হচ্ছে সর্বত্র। ব্ল্যাক ফ্রাইডের সেল নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ওয়েবসাইট পর্যন্ত আলোচনা শুরু হয়ে গিয়েছে। তবে সেলের নাম নিয়ে কৌতূহল বেড়েছে ক্রেতাদের মনে।  ভারতেও শুরু হয়েছে ব্ল্যাক ফ্রাইডে সেল। ইতিমধ্যেই অনেক ব্র্যান্ড তাদের পণ্য বিক্রয়ের জন্য তালিকাভুক্ত করেছে । এই সেলে ইলেকট্রনিক্স, হোম কেয়ার ডিভাইস, জামাকাপড় ও অন্যান্য পণ্যের উপর বিশাল ছাড় দেওয়া হচ্ছে।

Tech News: আগে  ভারতে হয়েছে এই সেল ? 
ব্ল্যাক ফ্রাইডে সেল আগে ভারতে হয়নি। আমেরিকায় শুরু হয়েছিল এই সেল। তবে এবার ভারতেও শুরু হয়েছে এই বিশেষ অফার । ব্ল্যাক ফ্রাইডে সেলের কারণে অনেক ই-কমার্স ওয়েবসাইট পণ্যে ছাড় দিচ্ছে। ব্ল্যাক ফ্রাইডেতে শুধু অনলাইন নয়, অফলাইন স্টোরেও পাচ্ছেন বিশাল ছাড়। মানুষও এই সেলে প্রচুর কেনাকাটা করছে। লোকেরা ব্ল্যাক ফ্রাইডে বিক্রয়ের পুরো সুবিধা নিচ্ছেন ক্রেতারা। জেনে নিন এর ইতিহাস।

Black Friday Update: 'ব্ল্যাক ফ্রাইডে' কী ?
মার্কিন যুক্তরাষ্ট্রে 'থ্যাঙ্কসগিভিং'-এর ঠিক পরেই ব্ল্যাক ফ্রাইডের বিক্রি শুরু হয়। এই সেল মনে করিয়ে দেয় উত্সবের মরসুম শুরু হতে চলেছে। সুতরাং আপনি ক্রিসমাসের জন্য কেনাকাটা শুরু করতে পারেন। এই সেলে ব্যবহারকারীরা সেইসব পণ্যগুলিতে সেরা অফার ও ছাড় পাবেন, যেগুলি দ্রুত বিক্রি হয়। দেখা গেছে, ব্ল্যাক ফ্রাইডের ডিলগুলি বিশেষত ইলেকট্রনিক্স পণ্যগুলিতে পাওয়া যায়। নভেম্বরের শেষ বৃহস্পতিবার থ্যাঙ্কসগিভিং ডে পালিত হয়। ব্ল্যাক ফ্রাইডে পালিত হয় তার পরের দিন অর্থাৎ শুক্রবার। এই বছর ব্ল্যাক ফ্রাইডে ২৬ নভেম্বর শুরু হয়েছে।

Black Friday History: ব্ল্যাক ফ্রাইডের ইতিহাস
১৯৫০ সালে ফিলাডেলফিয়ার পুলিশ বাহিনী ব্ল্যাক ফ্রাইডে শব্দটি প্রথম ব্যবহার করেছিল। তখন বহু পর্যটক ফুটবল খেলা দেখার জন্য শহরে ভিড় জমাতেন। এসব পর্যটক পুলিশের মাথাব্যথার কারণ হয়ে উঠত। তখন শহরের দোকানের বাইরে দীর্ঘ লাইন পড়ত। অনেক খুচরো বিক্রেতাও এই শব্দ ব্যবহার করতেন। ১৯৮৫ সালে ব্ল্যাক ফ্রাইডে সারা আমেরিকা জুড়ে জনপ্রিয়তা অর্জন করে। তবে দোকানে প্রচুর ভিড় সামলাতে কালঘাম ছুটত পুলিশের। সেই বিশ্ৃঙ্খলার কথা স্মরণ করেই একে ব্ল্যাক ফ্রাইডে বলা হত।  তবে ২০১৩ সালের পর বিশ্বে ব্ল্যাক ফ্রাইডে পালিত হতে থাকে।

আরও পড়ুন : ৫জি-র পর এবার ৬জি, পাবেন ১০ লাখ গিগাবাইট গতি !

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget