এক্সপ্লোর

Google: শুরুতেই ধাক্কা খেল গুগল বার্ড! ভুলের জেরে ১০০ বিলিয়ন খোয়ালো সংস্থা

OpenAI ChatGPT: চলতি সপ্তাহে মাইক্রোসফট বলেছে, গুগলের থেকে অনেক পিছিয়ে থাকা বিং সার্চ ইঞ্জিনে তারা আরও উন্নত আকারে চ্যাটজিপিটি প্রযুক্তি ব্যবহার করবে।

নয়া দিল্লি: ওপেন আই-এর চ্যাটজিপিটিকে (OpenAI ChatGPT) রুখতে এবার পাল্টা চ্যাটবট নিয়ে এসেছে গুগল। বাজারে এল গুগল বার্ড(Google Bard) প্রযুক্তি। ইলন মাস্কের চ্যাটজিপিটির ক্রমাগত উত্থান ঠেকাতেই এই প্রযুক্তি নিয়ে এসেছে কোম্পানি। কিন্তু লঞ্চ করেই বিপত্তি! বিজ্ঞাপনের জন্য ডিজাইন করা গুগলের নতুন এআই বট প্রশ্নের ভুল উত্তর দিচ্ছে, এমনটাই প্রকাশ্যে এসেছে।

সোমবার ট্যুইটারে একটি বিজ্ঞাপন ভিডিও প্রকাশ পায়। সেখানে দেখা যায়। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের আবিষ্কার সম্পর্কে বার্ডের উত্তর, এই টেলিস্কোপই প্রথম সৌরজগতের বাইরের গ্রহের ছবি তোলে। কিন্তু আদতে ২০০৪ সালে ইউরোপে বিশাল এক টেলিস্কোপ থেকে এই ছবি তোলা হয়। নিউক্যাসল ইউনিভার্সিটির ফেলো ক্রিস হ্যারিসন ট্যুইটারে লেখেন, ‘এই উত্তর শেয়ার করার আগে যাচাই করেনি কেন’?                                                              

 চলতি সপ্তাহে মাইক্রোসফট বলেছে, গুগলের থেকে অনেক পিছিয়ে থাকা বিং সার্চ ইঞ্জিনে তারা আরও উন্নত আকারে চ্যাটজিপিটি প্রযুক্তি ব্যবহার করবে। বিশেষজ্ঞরা অবশ্য সতর্ক করে বলেছেন, প্রযুক্তিতে তাড়াহুড়ো করলে ভুলের ঘটনাও বেড়ে যায়। 

আরও পড়ুন, লেখা দিলেই গান তৈরি করে দেবে AI,সুরকারদের কী হবে ?

সম্প্রতি বিশ্বের কৃত্তিম বুদ্ধিমত্তার জগতে দুরন্ত গতিতে এগিয়েছে চ্যাটজিপিটি। এলন মাস্কের কোম্পানি ওপেন এআই-এর চ্যাটবট সামনে আনতেই চিন্তায় পড়ে যায় গুগল। মাত্র কয়েকদিনেই ১০ লক্ষের বেশি গ্রাহক হয়ে যায় এই চ্যাটবটেই। মূলত, গ্রাহকের প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর দিতে সক্ষম এই প্রযুক্তি। যা গুগলের সার্চ ইঞ্জিনে সম্ভব নয়।                                                                 

একবার কিছু প্রশ্ন করতেই আপনাকে সেই সম্পর্কে কিছু লিঙ্ক দেয় গুগল। সেখান থেকে নিজে পড়ে কোনও বিষয় সম্পর্কে ধারণা করতে হয় আমাদের। সেখানে চ্যাটচজিপিটির রোবট আপনাকে প্রতিটি বিষয় সম্পর্কে গবেষণাপত্রের মতো তথ্য় সরবরাহ করে। যা গুগলের সার্চ ইঞ্জিনের থেকে কয়েক ধাপ এগিয়ে। সম্প্রতি এই প্রযুক্তিগত অ্যাডভান্টেজ থেকেই এগিয়ে যায় চ্যাটজিপিট। সেই কারণেই বাজারে গুগল বার্ড এসেছে।

 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget