এক্সপ্লোর

BSNL 395 Day Plan: বিএসএনএলের ১৩ মাসের রিচার্জ প্ল্যান, প্রতিমাসের হিসেবে খরচ ২০০ টাকার আশপাশে

BSNL Recharge Plans: ভারতের বেশ কিছু রাজ্যে ইতিমধ্যেই ৩৯৫ দিনের রিচার্জ প্ল্যান চালু করেছে বিএসএনএল। এই রিচার্জ প্ল্যানের খরচ কত, গ্রাহকরা কী কী পরিষেবা পাবেন? দেখে নিন।

BSNL 395 Day Plan: রিচার্জ প্ল্যানের ট্যারিফ (Rechrage Plan Tariff) বাড়িয়েছে রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া- এই তিনটি সংস্থাই। তবে এই সময়ে নজর কেড়েছে সরকারি সংস্থা বিএসএনএল- এর বিভিন্ন রিচার্জ প্ল্যান (BSNL Recharge Plans)। সম্প্রতি ভারতের বেশ কিছু রাজ্যে ৩৯৫ দিনের একটি রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে বিএসএনএল (BSNL 395 Day Recharge Plan)। অর্থাৎ ১৩ মাস চালু থাকবে এই রিচার্জ প্ল্যান। বিএসএনএল- এর ৩৯৫ দিনের মেয়াদ যুক্ত এই রিচার্জ প্ল্যানের খরচ ২৩৯৯ টাকা। হিসেব করলে দেখা যাচ্ছে প্রতি মাসে ২০০ টাকা মতো খরচ পড়বে এই রিচার্জ প্ল্যানের জন্য। প্রসঙ্গত উল্লেখ্য, বিএসএনএল- এর এই রিচার্জ প্ল্যানে ৪জি পরিষেবা পাওয়া যাবে।

এবার দেখে নেওয়া যাক ৩৯৫ দিনের এই রিচার্জ প্ল্যানে ইউজাররা কী কী সুবিধা পাবেন 

  • প্রতিদিন পাওয়া যাবে ২ জিবি হাই-স্পিড ডেটা। 
  • এর পাশাপাশি প্রতিদিনে ১০০ ফ্রি এসএমএসের সুবিধাও থাকবে। 
  • আর পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা। সমস্ত নেটওয়ার্কে এই পরিষেবা পাওয়া যাবে। 
  • অতিরিক্ত সুবিধা হিসেবে বিএসএনএল- এর এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন ফ্রি রোমিং সাপোর্ট।
  • এছাড়াও পাওয়া যাবে জিং মিউজিক, বিএসএনএল টিউনস, হার্ডি গেমস, চ্যালেঞ্জার অ্যারেনা গেমস এবং গেমঅন অ্যাস্ট্রোটেল- এইসবের পরিষেবা। 

দীর্ঘমেয়াদি জিও- র রিচার্জ প্ল্যানের খরচ কত বেড়েছে আগের তুলনায় 

  • এতদিন ১৫৫৯ টাকায় ২৪ জিবি ডেটা পাওয়া যায় ৩৩৬ দিনের জন্য। ৩ জুলাই থেকে এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ১৮৯৯ টাকা। যাঁরা জিও- র এই প্ল্যান রিচার্জ করেন তাঁদের এবার থেকে ৩৪০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে। 
  • ২৯৯৯ টাকায় এতদিন গ্রাহকরা প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা পেতেন ৩৬৫ দিনের জন্য। এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ৩৫৯৯ টাকা। জিও- র এক বছরের এই রিচার্জ প্ল্যানের খরচ একধাক্কায় ৬০০ টাকা বেড়ে গিয়েছে। 

বর্তমানে ২০০ টাকার মধ্যে জিও- র একটিই প্রিপেড রিচার্জ প্ল্যান রয়েছে। ১৫৫ টাকায় আগে ২ জিবি ডেটা পাওয়া যেত ২৮ দিনের জন্য। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ১৮৯ টাকা। অর্থাৎ এই প্ল্যানের খরচ বেড়েছে ৩৪ টাকা। এছাড়াও ৫১ টাকা, ১০১ টাকা এবং ১৫১ টাকা- এই তিনটি প্রিপেড রিচার্জ প্ল্যানে জিও ইউজাররা আনলিমিটেড ৫জি ডেটার পরিষেবা পাবেন। 

আরও পড়ুন- ১০ হাজার টাকার কমে কিনতে পারবেন এই ৫জি ফোন, কী কী ফিচার রয়েছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget