এক্সপ্লোর

5G Phones Under Rs 10000: ১০ হাজার টাকার কমে কিনতে পারবেন এই ৫জি ফোন, কী কী ফিচার রয়েছে?

iQoo Z9 Lite 5G: এই ফোনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসরও রয়েছে। এর পাশাপাশি রয়েছে ৬.৫৬ ইঞ্চির এলসিডি স্ক্রিন।

5G Phones Under Rs 10000: ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo) সংস্থা ভারতে লঞ্চ করল সাধ্যের মধ্যে সস্তায় ৫জি ফোন (5G Phone)। সম্প্রতি লঞ্চ হয়েছে আইকিউওও জেড৯ লাইট ৫জি (iQoo Z9 Lite 5G) মডেল। আইকিউওও সংস্থার জেড সিরিজের এই ফোনের দাম ১০ হাজার টাকার আশপাশে। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। এর সঙ্গে ৬ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে। এই ফোন পরিচালিত হবে Funtouch OS 14- র সাহায্যে। এটি অ্যান্ড্রয়েড ১৪ বেসড হবে। আইকিউওও জেড৯লাইট ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসরও রয়েছে। এর পাশাপাশি রয়েছে ৬.৫৬ ইঞ্চির এলসিডি স্ক্রিন। এর উপরে থাকা ওয়াটার ড্রপ স্টাইলের কাট আউটের মধ্যে সাজানো রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর।

আইকিউওও জেড৯ লাইট ৫জি ফোনের দাম কত 

এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত আর একটি ভ্যারিয়েন্ট যার দাম ১১,৪৯৯ টাকা। ক্রেতারা আগামী ৩১ জুলাই পর্যন্ত একটি অফার পাবেন এই ফোন কেনার ক্ষেত্রে। আইসিআইসিআই এবং এইচডিএফসি ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ডে আইকিউওও জেড৯ লাইট ৫জি ফোন কিনলে ৫০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রেও এই ছাড় প্রযোজ্য হবে। Aqua Flow এবং Mocha Brown- এই দুই রঙে লঞ্চ হয়েছে আইকিউওও সংস্থার এই ৫জি ফোন। ফোনের বিক্রি শুরু হবে আগামী ২০ জুলাই থেকে। অনলাইনে কেনা যাবে আইকিউওও সংস্থার অনলাইন স্টোর এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। 

আইকিউওও জেড৯ লাইট ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে দেখে নিন একনজরে 

  • এই ফোনে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Funtouch OS 14- র সাপোর্ট। 
  • এই ফোনে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। 
  • একটি ৬ এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে এই ফোনে। তার সঙ্গে ৬ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে। 
  • আইকিউওও সংস্থার এই ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। 
  • এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • আইকিউওও জে( লাইট ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ১৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। 

আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হবে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজ? কোন কোন ফোন লঞ্চ হবে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget