এক্সপ্লোর

Realme: গুরুতর অভিযোগ, লুকিয়ে ইউজারদের ব্যক্তিগত তথ্য চুরি করছে রিয়েলমি!

Realme: রিয়েলমির Enhanced Intelligent Services ফিচার 'বাই ডিফল্ট' অর্থাৎ নিজে থেকেই ডিভাইসে অন হয়ে যাচ্ছে। আর তার ফলে ইউজারদের সম্মতি ছাড়াই তাঁদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে।

Realme: চিনের স্মার্টফোন নির্মাণকারী সংস্থা রিয়েলমি (Realme) এবার নজরদারি চালাবে কেন্দ্রীয় সরকার। গুরুতর অভিযোগ উঠেছে এই সংস্থার বিরুদ্ধে। রিয়েলমির বিরুদ্ধে অভিযোগ তাদের দ্বারা ইউজারদের গোপনীয়তা এবং নিরাপত্তা লঙ্ঘন হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী (Minister of State for Information Technology and Electronics) ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন। বলা হচ্ছে, রিয়েলমি সংস্থার Enhanced Intelligent Services ফিচারের মাধ্যমে ইউজারদের সেনসিটিভ ডেটা সংগ্রহ করা হচ্ছে। এই তালিকায় রয়েছে কল লগ, এসএমএস এবং লোকেশন ইনফরমেশনও। সবচেয়ে অদ্ভুত হল এই ফিচার ডিভাইসে নিজে থেকেই এনাবেল বা অন হয়ে যায়। অর্থাৎ কীভাবে, কখন অন হচ্ছে তা টেরও পান না ইউজার। এদিকে হস্তক্ষেপ হয় তাঁর নিরাপত্তায়। জনৈক ট্যুইটার ইউজার ঋষি বাগরি সবার প্রথম এই অভিযোগ প্রকাশ্যে এনেছেন। সেই ট্যুইট এরপর নজরে এসেছে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের। তিনি এই ট্যুইটে জবাব দিয়ে জানিয়েছেন যে গোটা বিষয়টি খতিয়ে দেখে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

রিয়েলমির বিরুদ্ধে গুরুতর অভিযোগ

রিয়েলমির Enhanced Intelligent Services ফিচার 'বাই ডিফল্ট' অর্থাৎ নিজে থেকেই ডিভাইসে অন হয়ে যাচ্ছে। আর তার ফলে ইউজারদের সম্মতি ছাড়াই তাঁদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। এই অভিযোগ প্রকাশ্যে আসার পরেই হইচই শুরু হয়ে গিয়েছে। নেটিজেনরা তীব্র সমালোচনা করছেন রিয়েলমি সংস্থার। কারণ স্ট্যান্ডার্ড প্রাইভেসি প্র্যাকটিসের আওতায় ইউজারদেরকে জিজ্ঞেস করা হয় তাঁরা তাঁদের কোও ডেটা বা তথ্য শেয়ার করতে চান কিনা। কিন্তু এক্ষেত্রে তা হচ্ছে না। রিয়েলমি ফোনের এই ফিচার অন হয়ে থাকলে কোনও স্পষ্ট নোটিফিকেশন ছাড়া বা ইউজারদের সম্মতি ছাড়াই তাঁদের তথ্য ফাঁস হচ্ছে। ভারতীয় ইউজারদের সঙ্গে যে এই বিষয়টি ঘটছে সেই প্রসঙ্গে তাঁদের একেবারেই অন্ধকারে রেখেছে রিয়েলমি কর্তৃপক্ষ। অথচ ইউজারদের তথ্য সংগ্রহ করা হচ্ছে, একই সঙ্গে চলছে শেয়ার করা। 

কী বলছে রিয়েলমি কর্তৃপক্ষ

একটি বিবৃতিতে রিয়েলমি সংস্থার তরফে জানানো হয়েছে তারা ইউজারদের নিরাপত্তার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করে। সেই সঙ্গে রিয়েলমি কর্তৃপক্ষ এও জানিয়েছে যে enhanced intelligent services ফিচারের আওতায় যেসমস্ত তথ্য রয়েছে তা এনক্রিপ্টেড পদ্ধতিতে সুরক্ষিত। তবে রিয়েলমি সংস্থা যাই জানাক না কেন আপাতত রিয়েলমির ফোন নিয়ে ভারতের বাজারে শুরু হয়েছে তীব্র সমালোচনা। নির্দিষ্ট কোন কোন ফোনের ক্ষেত্রে এমনটা হচ্ছে তা অবশ্য স্পষ্ট নয়। 

আরও পড়ুন- কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?

সেরা শিরোনাম

Success Story: ঝুপড়ি থেকে সিভিল সার্ভিস, প্রথম চেষ্টাতেই ক্র্যাক UPSC-র পরীক্ষা, হলেন IRS অফিসার
ঝুপড়ি থেকে সিভিল সার্ভিস, প্রথম চেষ্টাতেই ক্র্যাক UPSC-র পরীক্ষা, হলেন IRS অফিসার
8th Pay Commission : ৬৩,০০০ টাকা হতে পারে 'বেসিক পে', ২.৭৫ থেকে ৩.৫ ফিটমেন্ট ফ্য়াক্টর হলে কত বাড়বে আপনার বেতন ?
৬৩,০০০ টাকা হতে পারে 'বেসিক পে', ২.৭৫ থেকে ৩.৫ ফিটমেন্ট ফ্য়াক্টর হলে কত বাড়বে আপনার বেতন ?
Savings Bank Account: কোনও ব্যালেন্স ছাড়াই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, BSBD অ্যাকাউন্টে মিলবে কী কী সুবিধা?
কোনও ব্যালেন্স ছাড়াই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, BSBD অ্যাকাউন্টে মিলবে কী কী সুবিধা?
Argentina Football Team: মেসি-পরবর্তীযুগে তরুণদের সঙ্গে কাজ করতে আগ্রহী, তাঁর ভবিষ্যৎ ঘিরে কি জল্পনার অবসান ঘটালেন স্কালোনি?
মেসি-পরবর্তীযুগে তরুণদের সঙ্গে কাজ করতে আগ্রহী, তাঁর ভবিষ্যৎ ঘিরে কি জল্পনার অবসান ঘটালেন স্কালোনি?

ভিডিও

Baguihati News। বাড়িতে ঢুকে অসুস্থ যুবককে খুন করে ডাকাতি! বাগুইআটিতে ঘটনা ঘিরে চাঞ্চল্য
Aaj Banglay: ভোটযুদ্ধের দাবার চালে বিরোধী শিবিরকে দুর্বল করতে কি পুলিশকে ব্যবহার শাসকের? By-Election
Ashoknagar: অশোকনগরে ONGC-র তেল উৎপাদন কেন্দ্রে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। BJP
By Election 2026: মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করবেন কারা? তার তালিকা পোস্ট করেছেন রবিউল আলম চৌধুরী
Kasba News: কসবা এলাকায় জমি কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় ED-র নজরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ঝুপড়ি থেকে সিভিল সার্ভিস, প্রথম চেষ্টাতেই ক্র্যাক UPSC-র পরীক্ষা, হলেন IRS অফিসার
ঝুপড়ি থেকে সিভিল সার্ভিস, প্রথম চেষ্টাতেই ক্র্যাক UPSC-র পরীক্ষা, হলেন IRS অফিসার
8th Pay Commission : ৬৩,০০০ টাকা হতে পারে 'বেসিক পে', ২.৭৫ থেকে ৩.৫ ফিটমেন্ট ফ্য়াক্টর হলে কত বাড়বে আপনার বেতন ?
৬৩,০০০ টাকা হতে পারে 'বেসিক পে', ২.৭৫ থেকে ৩.৫ ফিটমেন্ট ফ্য়াক্টর হলে কত বাড়বে আপনার বেতন ?
Savings Bank Account: কোনও ব্যালেন্স ছাড়াই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, BSBD অ্যাকাউন্টে মিলবে কী কী সুবিধা?
কোনও ব্যালেন্স ছাড়াই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, BSBD অ্যাকাউন্টে মিলবে কী কী সুবিধা?
Argentina Football Team: মেসি-পরবর্তীযুগে তরুণদের সঙ্গে কাজ করতে আগ্রহী, তাঁর ভবিষ্যৎ ঘিরে কি জল্পনার অবসান ঘটালেন স্কালোনি?
মেসি-পরবর্তীযুগে তরুণদের সঙ্গে কাজ করতে আগ্রহী, তাঁর ভবিষ্যৎ ঘিরে কি জল্পনার অবসান ঘটালেন স্কালোনি?
SBI Recruitment : বিশাল অঙ্কের বেতন, স্টেট ব্যাঙ্ক করছে এই পদে নিয়োগ, জানুন কারা আবেদনের যোগ্য ?
বিশাল অঙ্কের বেতন, স্টেট ব্যাঙ্ক করছে এই পদে নিয়োগ, জানুন কারা আবেদনের যোগ্য ?
Best Stocks For Monday : সোমবার এই স্টকগুলিতে থাকবে সবার নজর, বড় টাকা আসবে ঘরে
সোমবার এই স্টকগুলিতে থাকবে সবার নজর, বড় টাকা আসবে ঘরে
Porshe Layoffs: ঘুরে দাঁড়াতে ৪১০০ কর্মী ছাঁটবে এই কোম্পানি, শীঘ্রই চাকরি যাবে এদের
ঘুরে দাঁড়াতে ৪১০০ কর্মী ছাঁটবে এই কোম্পানি, শীঘ্রই চাকরি যাবে এদের
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Embed widget