এক্সপ্লোর

Earbuds: ভারতে একসঙ্গে তিনটি ইয়ারবাডস লঞ্চ করেছে সিএমএফ সংস্থা, কী কী লঞ্চ হল? দাম কত?

CMF Earbuds: সিএমএফ ফোন ২ প্রো- এর সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে সিএমএফ বাডস ২এ, সিএমএফ বাডস ২ এবং সিএমএফ বাডস ২ প্লাস - এই তিনটি ইয়ারবাডস।

Earbuds: সিএমএফ বাডস ২এ, সিএমএফ বাডস ২ এবং সিএমএফ বাডস ২ প্লাস - একসঙ্গে তিনটি অডিও ডিভাইস ভারতে লঞ্চ করেছে নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ। ৫০ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন সাপোর্ট পাওয়া যাবে এই তিনটি ইয়ারবাডসে। একবার পুরো চার্জ দিলে, চার্জিং কেস সমেত ৬১ ঘণ্টারও বেশি চার্জ থাকবে এই তিনটি ইয়ারবাডসে, এমনটাই দাবি করেছে সিএমএফ সংস্থা। ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি রয়েছে সিএমএফ সংস্থার নতুন তিন ইয়ারবাডসে। অর্থাৎ একই সময় একের বেশি ডিভাইসের সঙ্গে এইসব ইয়ারবাডস যুক্ত করা যাবে। নাথিং এক্স অ্যাপও সাপোর্ট করবে সিএমএফ বাডস ২এ, সিএমএফ বাডস ২ এবং সিএমএফ বাডস ২ প্লাস - এই তিনটি ইয়ারবাডস মডেলে। 

সিএমএফ বাডস ২এ, সিএমএফ বাডস ২, সিএমএফ বাডস ২ প্লাস - এই তিনটি ইয়ারবাডসের দাম ভারতে কত 

সিএমএফ বাডস ২এ মডেলের দাম শুরু হচ্ছে ২১৯৯ টাকা থেকে। সিএমএফ বাডস ২ মডেলের দাম ২৬৯৯ টাকা। আর সিএমএফ বাডস ২ প্লাস ইয়ারবাডসের দাম ৩২৯৯ টাকা। ফ্লিপকার্ট থেকে কেনা যাবে সিএমএফ সংস্থার এই তিনটি ইয়ারবাডস। সিএমএফ বাডস ২এ লঞ্চ হয়েছে ডার্ক গ্রে, অরেঞ্জ শেড এবং লাইট গ্রে শেডে। সিএমএফ বাডস ২ মডেল লঞ্চ হয়েছে হাল্কা সবুজ বা লাইট গ্রিন রঙে। আর সিএমএফ বাডস ২ প্লাস ইয়ারবাডস লঞ্চ হয়েছে নীল এবং লাইট গ্রে রঙে। 

সিএমএফ ফোন ২ প্রো - এই মডেলও লঞ্চ হয়েছে ভারতে, উল্লিখিত তিনটি ইয়ারবাডসের সঙ্গে 

ভারতে লঞ্চ হয়েছে সিএমএফ ফোন ২ প্রো। সিএমএফ হল নাথিং কোম্পানির সাব-ব্র্যান্ড। এর আগে ভারতে লঞ্চ হয়েছিল সিএমএফ ফোন ১, গতবছর। নতুন যে ফোন সিএমএফ ভারতে লঞ্চ করেছে, তা চারটি রঙে কিনতে পারবেন ক্রেতারা। সিএমএফ ফোন ২ প্রো মডেলে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ প্রো চিপসেট। এছাড়াও এই ফোনে ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। সিএমএফ ফোন ২ প্রো মডেলে ৫০০০ এমএএইচ ব্যাটারি পাবেন ক্রেতারা। ওয়্যারড এবং রিভার্স- দু'ধরনের চার্জিং ফিচারের সাপোর্টই রয়েছে সিএমএফ ফোন ২ প্রো মডেলে। 

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৮,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেল, যার দাম ২০,৯৯৯ টাকা। কালো, হাল্কা সবুজ, কমলা এবং সাদা রঙে সিএমএফ ফোন ২ প্রো মডেল ভারতে লঞ্চ হয়েছে। আগামী ৫ মে থেকে এই ফোনের বিক্রি শুরু হবে দেশে। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট এবং সিএমএফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। এছাড়াও পাওয়া যাবে রিটেল পার্টনারদের কাছে। 

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget