এক্সপ্লোর

CMF Buds Pro 2: ৫০ ডেসিবেল পর্যন্ত নয়েজ ক্যানসেলেশন, একবার চার্জে ইয়ারবাডস চলবে ৪৩ ঘণ্টা

Earbuds: যাঁরা সিএমএফ ফোন ১- এর সঙ্গে এই ইয়ারবাডস কিনবেন তাঁদের জন্য ফ্লিপকার্টে ১০০০ টাকা ছাড়ের ব্যবস্থা থাকছে। নীল, গাঢ় ধূসর, হাল্কা ধূসর, কমলা রঙে লঞ্চ হয়েছে এই ইয়ারবাডস। 

CMF Buds Pro 2: সিএমএফ বাডস প্রো ২ (CMF Buds Pro 2)- এই ইয়ারবাডস (Earbuds) লঞ্চ হয়েছে ভারতে। এর সঙ্গেই লঞ্চ হয়েছে সিএমএফ সংস্থার প্রথম ফোন সিএমএফ ফোন ১ (CMF Phone 1) এবং সিএমএফ ওয়াচ প্রো ২ (CMF Watch Pro 2)। জানা গিয়েছে, সিএমএফ বাডস প্রো ২ একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস। এখানে রয়েছে একটি ডুয়াল ড্রাইভার সিস্টেম। সেক্ষেত্রে একটি ১১ মিলিমিটারের bass drive এবং একটি ৬ মিলিমিটারের ম্যাক্রো প্ল্যানার টুইটার রয়েছে। হাই রেজোলিউশনের অডিও ওয়্যারলেস সার্টিফিকেশন পাওয়া যাবে সিএমএফ বাডস প্রো ২ মডেলে। Dirac Opteo সাপোর্টের সাউন্ড রয়েছে সিএমএফ সংস্থার এই ইয়ারবাডসে। ৫০ ডেসিবেল পর্যন্ত হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে সিএমএফ বাডস প্রো ২ মডেলে। একবার পুরো চার্জ দিলে এই ইয়ারবাডসের ব্যাটারি প্রায় ৪৩ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে বলে দাবি করেছে সিএমএফ সংস্থা। 

ভারতে সিএমএফ বাডস প্রো ২ ইয়ারবাডসের দাম কত, কোথায় পাবেন 

এই ইয়ারবাডসের দাম ৪২৯৯ টাকা। আগামী ১২ জুলাই দুপুর ১২টা থেকে সিএমএফ বাডস প্রো ২ মডেলের বিক্রি শুরু হবে। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। যাঁরা সিএমএফ ফোন ১- এর সঙ্গে এই ইয়ারবাডস কিনবেন তাঁদের জন্য ফ্লিপকার্টে ১০০০ টাকা ছাড়ের ব্যবস্থা থাকছে। নীল, গাঢ় ধূসর, হাল্কা ধূসর, কমলা রঙে লঞ্চ হয়েছে এই ইয়ারবাডস। 

সিএমএফ বাডস প্রো ২ ইয়ারবাডসে কী কী ফিচার রয়েছে 

  • প্রতি ইয়ারবাডসে দুটো করে ড্রাইভার্স রয়েছে। এর মধ্যে একটি ১১ মিলিমিটারের ড্রাইভার এবং একটি ৬ মিলিমিটারের মাইক্রো প্ল্যানার টুইটার রয়েছে। 
  • ৫০ ডেসিবেল পর্যন্ত হাইব্রিড অ্যাক্টিভ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে। তিনটি মোড রয়েছে এই ইয়ারবাডসে। ট্রান্সপারেন্সি, অ্যাডাপ্টিভ এবং স্মার্ট- এই মোডগুলি রয়েছে। 
  • প্রতিটি ইয়ারবাডসে রয়েছে তিনটি মাইক্রোফোনে। আর এই মাইক্রোফোনগুলিতে রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। এর সাহায্যে স্পষ্ট ভাবে ফোনে কথা শুনতে পারবেন ইউজাররা। 
  • এই ইয়ারবাডসের চার্জিং কেসে রয়েছে একটি স্মার্ট ডায়াল যা ভলিউম কমাতে, বাড়াতে সাহায্য করবে। এছাড়াও এই স্মার্ট ডায়ালের সাহায্যে নিয়ন্ত্রণ রাখা যাবে নয়েজ ক্যানসেলেশন মোডেও। 
  • ইউএসবি টাইপ-সি পোর্ট দিয়ে সিএমএফ বাডস প্রো ২ ডিভাইসের চার্জ দেওয়া যাবে। পুরো অর্থাৎ ১০০ শতাংশ চার্জ দিতে সময় লাগবে প্রায় ৭০ মিনিট। 

আরও পড়ুন- মোটোরোলা এজ ৫০ সিরিজের বেস মডেল এবার লঞ্চ হতে পারে ভারতে, রইল সম্ভাব্য ফিচারের তালিকা 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget