এক্সপ্লোর

Motorola Smartphones: মোটোরোলা এজ ৫০ সিরিজের বেস মডেল এবার লঞ্চ হতে পারে ভারতে, রইল সম্ভাব্য ফিচারের তালিকা

Motorola Edge 50: এর আগে ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৫০ প্রো, মোটোরোলা এজ ৫০ আলট্রা এবং মোটোরোলা এজ ৫০ ফিউশন- এই ফোনগুলি। এবার লঞ্চ হতে পারে মোটোরোলা এজ ৫০ ফোন।

Motorola Smartphones: মোটোরোলা এজ ৫০ ফোন ভারতে লঞ্চ হতে পারে এবার। সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। আর থেকেই অনুমান করা হচ্ছে যে মোটোরোলা এজ ৫০ ফোন ভারতে লঞ্চ হতে আর হয়তো বেশি দেরি নেই। গতবছর ভারতে লঞ্চ করেছিল মোটোরোলা এজ ৪০ ফোন। এবার আসছে এই ফোনের সাকসেসর মডেল। অনুমান করা হচ্ছে মোটোরোলা এজ ৫০ ফোনে থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের চার্জিং সাপোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৫০ প্রো, মোটোরোলা এজ ৫০ আলট্রা এবং মোটোরোলা এজ ৫০ ফিউশন- এই ফোনগুলি। এবার লঞ্চ হতে পারে মোটোরোলা এজ ৫০ ফোন। তবে এই ফোন লঞ্চের কোনও নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। কিন্তু খুব বেশি দেরি নেই বলেই আশা করা হচ্ছে। 

মে মাসে ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোন 

মোটোরোলার এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির একটি pOLED স্ক্রিন যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এছাড়াও রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের TurboPower চার্জিং সাপোর্ট। মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনে রয়েছে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এক্স জেন ২ চিপ। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ২৪,৯৯৯ টাকা। মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোন ভারতে লঞ্চ হয়েছে হট পিঙ্ক এবং মার্শমেলো ব্লু- এই দুই রঙে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোন। এর সঙ্গে রয়েছে ভেগান লেদার ফিনিশ। এছাড়াও রয়েছে ফরেস্ট ব্লু রঙের ফোন যেখানে polymethyl methacrylate ফিনিশ দেখা যাবে। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এছাড়াও ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

আরও পড়ুন- বাড়ছে ৫জি ফোনের চাহিদা, ভারতের বাজারে ফের সস্তায় ৫জি ফোন আনল ভিভো 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget