এক্সপ্লোর

CMF Phone 1 Price: এখন কত টাকায় কিনতে পারবেন সিএমএফ ফোন ১? কেনার আগে দেখে নিন ফিচারগুলিও

CMF Phone 1: এই ফোনের বিশেষত্ব হল এই ফোনের ব্যাক প্যানেল বা রেয়ার প্যানেলের অংশ খুলে বদলানো যাবে। এখানকার স্মার্টফোনে এই ফিচার দেখা যায় না।

CMF Phone 1  Price: বিক্রি শুরু হয়েছে আগেই। প্রথম দিন ১০০০ টাকা ছাড়ও ছিল। তবে সেই সুযোগ যাঁরা হাতছাড়া করেছেন তাঁরাও সিএমএফ ফোন ১ (CMF Phone 1) কিনতে পারবেন ২০ হাজার টাকার কমেই। নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ (Nothing Sub-brand CMF) তাদের প্রথম স্মার্টফোন 'সিএমএফ ফোন ১' কয়েকদিন আগেই লঞ্চ করেছে ভারতে। নাথিং (Nothing Phones) সংস্থার ফোন যেমন জনপ্রিয় হয়েছিল ভারতে, তেমনই জনপ্রিয়তা পেয়েছে সিএমএফ ফোন ১ মডেলটিও। আর তার জেরেই বিক্রি শুরুর ৩ ঘণ্টার মধ্যেই এক লক্ষ ফোন বিক্রি হয়ে গিয়েছিল। আর সেই ধারা অব্যাহত রয়েছে। বিক্রি শুরুর দিনে ক্রেতারা ১০০০ টাকা ছাড় পেয়েছিলেন সিএমএফ ফোন ১- এর দামে। এখন সেই ছাড় নেই। দেখে নিন বর্তমানে সিএমএফ ফোন ১ কত দামে কিনতে পারবেন আপনি। 

সিএমএফ ফোন ১- এর দাম ভারতে এখন কত 

সিএমএফ ফোন ১ ৫জি মডেলের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এর পাশাপাশি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত কনফিগারেশনের দাম ১৭,৯৯৯ টাকা। কালো, নীল, হাল্কা সবুজ এবং কমলা রঙে লঞ্চ হয়েছে সিএমএফ ফোন ১ মডেল। এই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের ওয়েসাইট থেকে। ফ্লিপকার্ট ছাড়াও সিএমএফ ফোন ১ কেনা যাবে সংস্থার ভারতীয় ওয়েবসাইট এবং রিটেল পার্টনারদের থেকে। 

কী কী ফিচার রয়েছে সিএমএফ ফোন ১ মডেলে 

এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট। এই ৫জি ফোনে একটি AMOLED ডিসপ্লে রয়েছে যার অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা যেখানে ৫০ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। সিএমএফ ফোন ১ - এ রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। এর সঙ্গে ওয়্যারড এবং রিভার্স চার্জিং, দু'ধরনের ফিচারের সাপোর্টই রয়েছে। এই ফোনের বিশেষত্ব হল এই ফোনের ব্যাক প্যানেল বা রেয়ার প্যানেলের অংশ খুলে বদলানো যাবে। এখানকার স্মার্টফোনে এই ফিচার দেখা যায় না। এছাড়াও এই ফোনে বাড়ানো যাবে র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে। 

আরও পড়ুন- আরও দ্রুত গতিতে এবং কম সময়ে চার্জ হবে আইফোন ১৬ সিরিজের ফোন, থাকবে শক্তিশালী ব্যাটারিও 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget