এক্সপ্লোর

iPhone 16 Series: আরও দ্রুত গতিতে এবং কম সময়ে চার্জ হবে আইফোন ১৬ সিরিজের ফোন, থাকবে শক্তিশালী ব্যাটারিও

Apple iPhone 16 Series: সূত্রের খবর, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স- এই দুই আইফোন মডেলে সর্বোচ্চ ৪০ ওয়াটের ওয়্যারড এবং ২০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং (MagSafe) ফিচারের সাপোর্ট দেখা যেতে পারে।

iPhone 16 Series: আইফোন ১৬ সিরিজ (iPhone 16 Series) এবছর অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হবে বলে অনেকদিন থেকেই শোনা যাচ্ছে। সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর মাসেই অ্যাপেলের ইভেন্টে নতুন আইফোন সিরিজ লঞ্চ হয়। এ যাবৎ তাই-ই হয়ে এসেছে। সেই সূত্রেই অনুমান, আইফোন ১৬ সিরিজও চলতি বছর সেপ্টেম্বর মাসেই লঞ্চ হবে। তবে অ্যাপেল কর্তৃপক্ষ এখনও আইফোন ১৬ সিরিজ লঞ্চের আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করেনি। এই আইফোন সিরিজে অন্যান্য মডেলের সঙ্গে লঞ্চ হবে আইফোন ১৬ প্রো (iPhone 16 Pro) এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স (iPhone 16 Pro Max) - এই দুই ফোন, এমনই শোনা গিয়েছে। আর এই দুই আইফোন মডেলে আগের তুলনায় অর্থাৎ আইফোন ১৫ সিরিজের থেকে উন্নত চার্জিং সাপোর্ট থাকবে বলে শোনা যাচ্ছে। ওয়্যারড এবং MagSafe ওয়্যারলেস চার্জিং ফিচারের স্পিডও বাড়বে বলে অনুমান। আইফোন ১৫ প্রো মডেলের থেকে উন্নত চার্জিং ফিচার থাকতে চলেছে আইফোন ১৬ প্রো ফোনে। প্রসঙ্গত উল্লেখ্য, অ্যাপেল সংস্থা আইফোন ১৫ সিরিজের ক্ষেত্রে ২৭ ওয়াটের ওয়্যারড এবং ১৫ ওয়াটের MagSafe চার্জিং স্পিড রেখেছিল। এই সীমাবদ্ধতা এবার পার হবে বলেই অনুমান। আর তার ফলে আইফোন ১৬ সিরিজের ফোন আরও দ্রুত অর্থাৎ কম সময়ে চার্জ হবে। 

সূত্রের খবর, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স- এই দুই আইফোন মডেলে সর্বোচ্চ ৪০ ওয়াটের ওয়্যারড এবং ২০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং (MagSafe) ফিচারের সাপোর্ট দেখা যেতে পারে। যদি এই তথ্য সত্য হল তাহলে নিঃসন্দেহে আইফোন ১৬ সিরিজের ফোনে আগের মডেলের তুলনায় একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। ফোনে কম সময়ে চার্জ হওয়া, দ্রুত গতিতে চার্জ হওয়া সমস্ত ইউজারদের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই যদি আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স - এই দুই আইফোনে চার্জিং স্পিড বাড়ে তাহলে ইউজারদের সুবিধা হবে।

আইফোন ১৬ সিরিজের ফোনের ব্যাটারি ফিচার সম্পর্কে এতদিনে কী কী তথ্য প্রকাশ্যে এসেছে (সম্ভাব্য) 

আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলে একটি ৪৬৭৬ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। অন্যদিকে আইফোন ১৬ প্রো ফোনে থাকতে পারে একটি ৩৩৫৫ এমএএইচ ব্যাটারি। আইফোন ১৬ সিরিজের লঞ্চ হবে আরও দু'টি মডেল- আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাস। এই দুই আইফোনে যথাক্রমে ৩৫৬১ এমএএইচ এবং ৪০০৬ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। আইফোন ১৫ সিরিজের ফোনের তুলনায় বেশি শক্তিশালী ব্যাটারিই থাকবে আইফোন ১৬ সিরিজের ফোনগুলিতে। 

আরও পড়ুন- ১০ হাজার টাকার কমে ৫জি ফোন ! ফিচার শুনলে চমকে যাবেন 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget