এক্সপ্লোর

CMF Phone: ২০ হাজারের কমে ভারতে নতুন ফোন আনল সিএমএফ সংস্থা, থাকছে আকর্ষণীয় অফারও

CMF Phone 2 Pro: সিএমএফ ফোন ২ প্রো মডেলে ৫০০০ এমএএইচ ব্যাটারি পাবেন ক্রেতারা। ওয়্যারড এবং রিভার্স- দু'ধরনের চার্জিং ফিচারের সাপোর্টই রয়েছে সিএমএফ ফোন ২ প্রো মডেলে। 

CMF Phone: ভারতে লঞ্চ হয়েছে সিএমএফ ফোন ২ প্রো (CMF Phone 2 Pro)। সিএমএফ হল নাথিং (Nothing) কোম্পানির সাব-ব্র্যান্ড। এর আগে ভারতে লঞ্চ হয়েছিল সিএমএফ ফোন ১, গতবছর। নতুন যে ফোন সিএমএফ ভারতে লঞ্চ করেছে, তা চারটি রঙে কিনতে পারবেন ক্রেতারা। সিএমএফ ফোন ২ প্রো মডেলে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ প্রো চিপসেট। এছাড়াও এই ফোনে ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। সিএমএফ ফোন ২ প্রো মডেলে ৫০০০ এমএএইচ ব্যাটারি পাবেন ক্রেতারা। ওয়্যারড এবং রিভার্স- দু'ধরনের চার্জিং ফিচারের সাপোর্টই রয়েছে সিএমএফ ফোন ২ প্রো মডেলে। 

ভারতে সিএমএফ ফোন ২ প্রো মডেলের দাম কত 

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৮,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেল, যার দাম ২০,৯৯৯ টাকা। কালো, হাল্কা সবুজ, কমলা এবং সাদা রঙে সিএমএফ ফোন ২ প্রো মডেল ভারতে লঞ্চ হয়েছে। আগামী ৫ মে থেকে এই ফোনের বিক্রি শুরু হবে দেশে। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট এবং সিএমএফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। এছাড়াও পাওয়া যাবে রিটেল পার্টনারদের কাছে। 

অ্যাক্সিস, এইচডিএফসি, আইসিআইসিআই এবং এসবিআই- এর কার্ডে ফোন কিনলে ১০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এর পাশাপাশি এক্সচেঞ্জ অফার হিসেবে অতিরিক্ত ১০০০ টাকা পাবেন। এর ফলে সিএমএফ ফোন ২ প্রো মডেলের বেস ভ্যারিয়েন্টের দাম কমে হবে ১৬,৯৯৯ টাকা। 

কী কী ফিচার রয়েছে সিএমএফ ফোন ২ প্রো মডেলে, দেখে নিন 

  • ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট পাবেন এই ফোনে। এছাড়াও ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৫ বেসড Nothing OS 3.2- এর সাহায্যে। এই ফোনের ইনবিল্ট র‍্যামের পরিমাণ র‍্যাম বুস্টার ফিচারের সাহায্যে ১৬ জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা বা বাড়ানো সম্ভব। 
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। এছাড়াও স্ক্রিনের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। 
  • জল এবং ধুলোয় সহজে নষ্ট হবে না ফোন। এই ফোনের স্টোরেজের পরিমাণ ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং এবং ৫ ওয়াটের রিভার্স চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে সিএমএফ ফোন ২ প্রো মডেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE
Baruipur News | বারুইপুরকাণ্ডে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে প্রেসিডেন্সি রেঞ্জের IG

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget