এক্সপ্লোর

Coca Cola Phone: ফোন লঞ্চ করবে কোকা-কোলা, ভারতেও আসবে সেই স্মার্টফোন

Smartphone: ইতিমধ্যেই এই ফোনের একটি সম্ভাব্য ছবি ও ডিজাইন প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, ফোনের রেয়ার প্যানেলে রয়েছে ডুয়াল ক্যামেরা সেনসর।

Coca Cola Phone: কোকা-কোলা (Coca Cola) কোম্পানিও এবার লঞ্চ করতে চলেছে নতুন ফোন (Smartphone)। ভারতেও লঞ্চ হবে এই ফোন। এখনও নির্দিষ্ট দিনক্ষণ অবশ্য জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, ভারতে কোকা-কোলা কোম্পানির ফোন লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। সূত্রের খবর, একটি ফোন কোম্পানির সঙ্গে যুক্ত হয়েই এই নতুন ফোন ভারতে লঞ্চ করবে কোকা-কোলা কর্তৃপক্ষ। যদিও এই স্মার্টফোন ব্র্যান্ডের নাম এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে রিয়েলমি ১০ ৪জি (Realme 10 4G) ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে কোকা-কোলার ফোন লঞ্চ হতে চলেছে। যদি এই তথ্য সঠিক হয় তাহলে রিয়েলমি ১০ ৪জি ফোন এবং আসন্ন কোকা-কোলা ফোনের মধ্যে অনেক মিল থাকবে। ডিজাইন, ফিচার সবক্ষেত্রেই মিল পাওয়া যাবে বলে অনুমান। উল্লেখ্য, রিয়েলমি ১০ ৪জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর এবং ৬.৪ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা ট্যুইটে জানিয়েছেন, কোকা-কোলা কোম্পানি তাদের ফোন ভারতে লঞ্চের কথা নিশ্চিত করেছে। চলতি বছর প্রথম তিনমাসের মধ্যে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে কোন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে কোকা-কোলা ফোন লঞ্চ করবে তা স্পষ্ট নয় এখনও। 

ইতিমধ্যেই এই ফোনের একটি সম্ভাব্য ছবি ও ডিজাইন প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, ফোনের রেয়ার প্যানেলে রয়েছে ডুয়াল ক্যামেরা সেনসর। এছাড়াও লালচে রঙের শেড দেখা গিয়েছে ফোনের পিছনের অংশে। 

 

OnePlus Phone: ওয়ানপ্লাস সংস্থার নতুন ফোন ওয়ানপ্লাস ১১আর ৫জি (OnePlus 11R 5G) লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ৭ ফেব্রুয়ারি এই ফোন লঞ্চ হবে দেশে। ওই নির্দিষ্ট দিনে ওয়ানপ্লাসের ক্লাউড ১১ (OnePlus Clous 11) ইভেন্ট হওয়ার কথা। সেখানেই এই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। 

Infinix Note 12i: ইনফিনিক্স নোট ১২আই (Infinix Note 12i) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। ফোর্স ব্ল্যাক এবং মেটাভার্স ব্লু- এই দুই রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্স নোট ১২আই ফোন। আগামী ৩০ জানুয়ারি থেকে এই ফোনের বিক্রি শুরু হবে ভারতে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে এই ফোন। 

Poco X5 Series: পোকো এক্স৫ সিরিজ (Poco X5 Series) ভারতে লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, পোকো এক্স৫ সিরিজে ভ্যানিলা (Poco X5) এবং প্রো (Poco X5 Pro) মডেল লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে।

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget