এক্সপ্লোর

Cognizant Layoffs: এবার কর্মী ছাঁটাইয়ের পথে কগনিজেন্ট, চাকরি খোয়াতে পারেন প্রায় ৩৫০০

Layoffs: কগনিজেন্ট সংস্থার সিইও রবি কুমার এস ৩৫০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা প্রকাশ্যে এনেছেন।

Cognizant Layoffs: প্রযুক্তি সংস্থা কগনিজেন্টও (Cognizant) এবার হাঁটবে কর্মী ছাঁটাইয়ের (Layoffs) পথে। শোনা গিয়েছে, খুব তাড়াতাড়ি প্রায় ৩৫০০ কর্মীকে পিঙ্ক স্লিপ (Pink Slip) ধরাতে পারে। অর্থাৎ কগনিজেন্ট থেকে প্রায় ৩৫০০ কর্মী চাকরি খোয়াতে পারেন। খরচ নিয়ন্ত্রণের জন্যই এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কগনিজেন্ট কর্তৃপক্ষ। এর পাশাপাশি বেশ কিছু অফিসও বন্ধ করতে চলেছে এই সংস্থা। সূত্রের খবর, অফিস স্পেসের নিরিখে ১১ মিলিয়ন বর্গ ফুট এলাকা ছেড়ে দেবে কগনিজেন্ট। যেনতেনপ্রকারেণ খরচ নিয়ন্ত্রণ করাই এখন সংস্থার মূল লক্ষ্য। ২০২৩ সালে কোম্পানির আয়ের পরিমাণ হ্রাস হয়েছে। তথ্য-প্রযুক্তি ইন্ডাস্ট্রিতে তাদের মার্জিনও ঠেকেছে একেবারে তলানিতে, ১৪.৬ শতাংশে। আর এইসব মিলিয়েই এবার কর্মী ছাঁটাই করতে চলেছে কগনিজেন্ট সংস্থা। 

সিইও রবি কুমার এস- এর বার্তা

কগনিজেন্ট সংস্থার সিইও রবি কুমার এস ৩৫০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা প্রকাশ্যে এনেছেন। এর পাশাপাশি অফিস স্পেসও যে কমানো হবে সেকথাও জানিয়েছেন তিনিই। অন্যান্য তথ্য-প্রযুক্তি সংস্থা যেমন- অ্যাকসেঞ্চার, ইনফোসিস, টিসিএস- এর থেকে জোরদার প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে কগনিজেন্ট সংস্থা। অন্যদিকে প্রায় ৩৫০০ কর্মী ছাঁটাই হবে শোনা গেলেও ভারত থেকে কত কর্মী চাকরি খোয়াতে পারেন তা এখনও স্পষ্ট নয়। 

ড্রপবক্সেও কর্মী ছাঁটাই

ক্লাউডের (Clod Storage App) স্টোরেজ অ্যাপ ড্রপবক্স (Dropbox) সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। গ্লোবাল ওয়ার্ক ফোর্সের প্রায় ১৬ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে বলে শোনা গিয়েছে। এর ফলে প্রায় ৫০০ কর্মী ছাঁটাই হবেন বলে জানা গিয়েছে। অ্যামাজন, মেটা, ট্যুইটার এবং অন্যান্য টেক জায়ান্টদের মতো এবার কর্মী ছাঁটাইয়ের দলে নাম লিখিয়েছে ড্রপবক্স সংস্থা। জানা গিয়েছে, সংস্থার সিইও ড্রিউ হাউস্টন এই সিদ্ধান্ত নিয়েছেন। ইমেলের মাধ্যমে কর্মীদের জানানো হয়েছে ছাঁটাইয়ের কথা। কোম্পানির গ্রোথ অর্থাৎ উন্নতির গতি ধীর হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর পাশাপাশি সংস্থা ব্যবসায়িক মডেলেও যুক্ত করা হচ্ছে বেশ কিছু পরিবর্তন। অন্যদিকে শোনা যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI ভিত্তিক ফিচারের উপর নির্ভরশীল হতে চলেছে ড্রপবক্স কর্তৃপক্ষ। আর তাই AI সম্বন্ধে জ্ঞান লোকজনকে নিয়োগ করতে আগ্রহী এই সংস্থা। এর পাশাপাশি প্রাথমিক পর্যায়ের ডেভেলপমেন্ট স্কিল জানা থাকলেও ভাল। 

আরও পড়ুন- রুক্ষ-শুষ্ক ত্বকে ভরসা কলার ফেসপ্যাক, দূর করে বলিরেখা, বাড়ায় উজ্জ্বলতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget