এক্সপ্লোর

Cognizant: কর্মী ছাঁটাইয়ের পর এবার ChatGPT-র মতো বিষয়ে বিনিয়োগে আগ্রহী হচ্ছে কগনিজেন্ট কর্তৃপক্ষ

AI Tools: তথ্য প্রযুক্তি সংস্থায় ব্যাপক হারে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে গতবছর অর্থাৎ ২০২২ সালের শেষভাগ থেকেই। একাধিক কোম্পানি থেকে ইতিমধ্যেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই হয়েছে।

Cognizant: একের পর এক চমকে দেওয়ার মত খবর দিচ্ছে কগনিজেন্ট (Cognizant) কর্তৃপক্ষ। সম্প্রতি ৩৫০০ কর্মী ছাঁটাইয়ের (Layoffs) কথা ঘোষণা করেছে এই সংস্থা। এর পাশাপাশি কর্মীদের অফিসে এসে কাজ করার ব্যাপারে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবার শোনা যাচ্ছে, বিভিন্ন generative AI tools-এ বিনিয়োগ করতে চলেছে কগনিজেন্ট সংস্থা। অর্থাৎ এবার ChatGPT-র মতো বিষয়ে বিনিয়োগ করবে কগনিজেন্ট কর্তৃপক্ষ। একথা প্রকাশ্যে আসার পর থেকেই অনুমান করা হচ্ছে যে আগামী দিনে তাহলে কাজের অভাব হতে পারে মানুষের। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের তুলনায় অনেক দক্ষ ও দ্রুত গতিতে কাজ করে। সেক্ষেত্রে গুরুত্ব হারাতে পারে কর্মীদের কর্মদক্ষতা। 

তথ্য প্রযুক্তি সংস্থায় ব্যাপক হারে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে গতবছর অর্থাৎ ২০২২ সালের শেষভাগ থেকেই। একাধিক কোম্পানি থেকে ইতিমধ্যেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই হয়েছে। সেই তালিকাতেই এবার নাম জুড়তে চলেছে কগনিজেন্টের। শোনা গিয়েছে, খুব তাড়াতাড়ি প্রায় ৩৫০০ কর্মীকে পিঙ্ক স্লিপ (Pink Slip) ধরাতে পারে। অর্থাৎ কগনিজেন্ট থেকে প্রায় ৩৫০০ কর্মী চাকরি খোয়াতে পারেন। খরচ নিয়ন্ত্রণের জন্যই এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কগনিজেন্ট কর্তৃপক্ষ। এর পাশাপাশি বেশ কিছু অফিসও বন্ধ করতে চলেছে এই সংস্থা। সূত্রের খবর, অফিস স্পেসের নিরিখে ১১ মিলিয়ন বর্গ ফুট এলাকা ছেড়ে দেবে কগনিজেন্ট। যেনতেনপ্রকারেণ খরচ নিয়ন্ত্রণ করাই এখন সংস্থার মূল লক্ষ্য। ২০২৩ সালে কোম্পানির আয়ের পরিমাণ হ্রাস হয়েছে। তথ্য-প্রযুক্তি ইন্ডাস্ট্রিতে তাদের মার্জিনও ঠেকেছে একেবারে তলানিতে, ১৪.৬ শতাংশে। আর এইসব মিলিয়েই এবার কর্মী ছাঁটাই করতে চলেছে কগনিজেন্ট সংস্থা। ভারত থেকে কত কর্মী চাকরি খোয়াতে পারেন তা এখনও স্পষ্ট নয়। 

আইবিএমে কর্মী ছাঁটাই এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আগ্রহ

ক্রমশ জনপ্রিয় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) বা এআই (AI)। শোনা যাচ্ছে, আইবিএম (IBM) সংস্থা এবার কর্মীদের পরিবর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যেই কাজ করতে আগ্রহী হয়েছে। আইবিএম- এর সিইও অরবিন্দ কৃষ্ণ জানিয়েছেন, তাঁদের সংস্থা নির্দিষ্ট কিছু পদে কর্মীর পরিবর্তে এআই এর সাহায্যে কাজ করাতে ইচ্ছুক। আগামী পাঁচ বছরের মধ্যে আইবিএম কোম্পানিতে এমনই ট্রেন্ড আসতে চলেছে বলে শোনা যাচ্ছে। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে অরবিন্দ কৃষ্ণ জানিয়েছেন মূলত ব্যাক অফিসের কাজকর্ম এবং হিউম্যান রিসোর্স বিভাগে কর্মীদের পরিবর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে কাজ হবে। এইসব বিভাগের মোট ওয়ার্ক ফোর্সের প্রায় ৩০ শতাংশ অধিগ্রহণ করবে প্রযুক্তি। শোনা যাচ্ছে, প্রায় ৭৮০০ কর্মীর পরিবর্তে নির্দিষ্ট বিভাগে কাজ করতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমানে আইবিএমের কর্মী সংখ্যা ২ লক্ষ ৬০ হাজারের আশপাশে। চলতি বছরের শুরুর দিকে প্রায় ৪০০০ কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল আইবিএম কর্তৃপক্ষ। খরচ নিয়ন্ত্রণের জন্যই এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

আরও পড়ুন- পায়ের পেশীতে টান ধরলে কীভাবে যন্ত্রণা দূর করবেন? রইল কিছু ঘরোয়া টিপস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget