এক্সপ্লোর

Work From Office: 'অফিসে আসুন, নাহলে বরখাস্ত করা হবে', কর্মীদের হুঁশিয়ারি মেটা-র

Meta: নয়া পলিসিতে বলা হয়েছে সপ্তাহে অন্তত তিনদিন অফিসে এসে কাজ করতে হবে কর্মীদের।

Work From Office: কোভিডকালে (Covid 19) জনপ্রিয় হয়েছিল ওয়ার্ক ফ্রম হোম (Work From Home) পদ্ধতি। সেই সময় লকডাউনের (Lockdown) জেরে অফিসে গিয়ে কাজ করার সুযোগ ছিল না। তাই বিভিন্ন সংস্থা কর্মীদের কর্মস্থানে না এসে বাড়ি বসে কাজ করার পরামর্শ দিয়েছিল। এর জন্য প্রয়োজনীয় বন্দোবস্তও করে দিয়েছিল অফিসই। কিন্তু এখন আর কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা দিতে নারাজ সেইসব সংস্থা। সম্প্রতি কর্মীদের রীতিমতো হুঁশিয়ারি দিয়ে ইমেলে সতর্কবার্তা পাঠিয়েছে মেটা কর্তৃপক্ষ। মেটা সংস্থা যার আগে নাম ছিল ফেসবুক, তাদের return-to-office (RTO) policy- তে ঘোষণা করা হয়েছে কর্মীদের অতি অবশ্যই অফিসে এসে কাজ করতে হবে, নয়তো তাঁদের বরখাস্ত করা হবে। মেটা সংস্থার হিউম্যান রিসোর্স বিভাগের প্রধান Lori Goler নতুন করে RTO পলিসি সাজিয়েছেন এবং তা কর্মীদের ইমেল করে পাঠানোর পাশাপাশি সংস্থা অন্তর্বর্তী মাধ্যম 'ওয়ার্কপ্লেস'- এও জানিয়েছেন। নয়া পলিসিতে বলা হয়েছে সপ্তাহে অন্তত তিনদিন অফিসে এসে কাজ করতে হবে কর্মীদের। তবে যেসমস্ত কর্মীদের ক্ষেত্রে ইতিমধ্যেই fully remote work- এর অনুমোদন দেওয়া হয়েছে, তাঁরা নতুন নিয়মের আওতায় পড়বেন না।

অ্যামাজনের ওয়ার্ক ফ্রম অফিস 

এর আগেও বেশ কিছু সংস্থা তাঁদের কর্মীদের ক্ষেত্রে অফিসে এসে কাজ করার কথা ঘোষণা করেছে। এই তালিকায় রয়েছে অ্যামাজন কর্তৃপক্ষ। সপ্তাহে তিনদিন অফিসে এসে কাজ করার কথা বলেছে অ্যামাজন সংস্থাও। অ্যামাজনের সমস্ত বিভাগেই নতুন নিয়ম প্রযোজ্য হবে। সমস্ত বিভাগ ঠিক করে নেবে যে কোন কর্মীদের অফিসে এসে কাজ করতে হবে এবং কোন সময় কাদের অফিসে থাকতে হবে। 

অ্যামাজনের পথেই হেঁটেছে টিসিএসও

চলতি বছর মে মাসে কর্মীদের জন্য নতুন ওয়ার্ক পলিসির ঘোষণা করেছিল টিসিএস কর্তৃপক্ষ। কর্মীরা সপ্তাহে অন্তত তিনদিন অফিসে এসে কাজ করুন, এমনটাই চাইছে টিসিএস কর্তৃপক্ষ। অর্থাৎ মাসে ১২ দিন অফিসে এসে কাজ করতে হবে কর্মীদের। টিসিএস কর্তৃপক্ষ তাদের সতর্কবার্তায় জানিয়েছে, যদি কর্মীরা নিয়ম অনুসারে অফিসে এসে কাজ না করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। টিসিএসের তরফে জানানো হয়েছে, গত দু'বছরে সংস্থায় অনেকেই যুক্ত হয়েছে। তাঁদের জন্য অফিসে এসে কাজ করা গুরুত্বপূর্ণ। কোথায় বসে কাজ করবেন, কাদের সঙ্গে কাজ করবেন সবটা ভালমতো জানা থাকলে তবেই না ভালভাবে কাজ করতে পারবেন ওই কর্মীরা, এমনটাই মত টিসিএস সংস্থার। সেই কারণেই সপ্তাহে অন্তত তিনদিন অফিসে এসে কাজ করার ব্যাপারে কর্মীদের জন্য নির্দেশিকা জারি করেছে টিসিএস কর্তৃপক্ষ। নিয়ম না মানলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন- চুল এবং ত্বকের পরিচর্যায় ভরসা রাখতে পারেন উদ্ভিদজাত এই উপকরণগুলির উপর, কী কী ব্যবহার করবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক

ভিডিও

Dilip Ghosh | শ্রমিক থেকে 'পাথর সম্রাট', টুলুর উত্থানের নেপথ্যে TMC? বড় অভিযোগ দিলীপের
Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget