এক্সপ্লোর

Data Privacy Day 2022: বাইরে থেকে উঁকিঝুঁকি নয়, গোপন কথা ফিরিয়েও নেওয়া যাবে, নতুন রূপে হোয়াটসঅ্যাপ

Data Privacy Day 2022: শুক্রবার তথ্যের গোপনীয়তা রক্ষা দিবসে একগুচ্ছ পরিবর্তন এল হোয়াটসঅ্যাপে। নাগরিকদের তথ্য গোপন রাখার অধিকার সুনিশ্চিত করতে এই দিনটি পালিত হয়। 

নয়াদিল্লি: ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকার নাগরিকদের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। চার বছর আগে সুপ্রিম কোর্ট সাফ সাফ তা জানিয়ে দিয়েছিল। কিন্তু ডিজিটাল যুগে ব্যক্তিগত পরিসরে অবাঞ্ছিত হস্তক্ষেপ আটকানো দায় হয়ে উঠেছে। তার জন্য় বার বার সমালোচনার মুখে পড়তে হয়েছে মেসেঞ্জার অ্যাপগুলিকে। তাতেই এ বার গ্রাহকের নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষার অধিকার সুনিশ্চিত করতে শুক্রবার তথ্যের গোপনীয়তা রক্ষা দিবসে একগুচ্ছ পরিবর্তন এল হোয়াটসঅ্যাপে। নাগরিকদের তথ্য গোপন রাখার অধিকার সুনিশ্চিত করতে এই দিনটি পালিত হয়। 

হোয়াটসঅ্যাপ বর্তমানে মেটা প্ল্যাটফর্মস আইএনসি সংস্থার অধীনস্থ, যার মালিক ফেসবুক কর্ণধার মার্ক জুকারবার্গ। ফেসবুকে গ্রাহকের নিরাপত্তা এবং গোপনীয়তা লঙ্ঘনের জন্য এর আগে একাধিক বার সমালোচিত হয়েছেন মার্ক। মার্কিন কংগ্রেসের পর্যন্ত হাজিরা দিতে হয়েছে তাঁকে। তার পর প্রথমে ফেসবুকে একাধিক পরিবর্তন আনা হয়েছিল। শুক্রবার হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও তেমন পরিবর্তন সামনে আনল মার্কের সংস্থা।

ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস

বর্তমানে হোয়াটসঅ্য়াপই সর্বাধিক ব্যবহৃত মেসেজিং অ্যাপ। তাই কথোপকথনের নিরাপত্তার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। তার জন্য আনা হয়েছে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ নামের বিশেষ উপায়। এর মাধ্যমে এক জন ব্যক্তি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর পর, সেটি চ্যাট রেকর্ড থেকে একেবারে উড়িয়ে দিতে পারবেন।

তার জন্য ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’-কে এনাবেল করতে হবে। তার পর কোনও এক ব্যক্তিকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো মেসেজ নির্দিষ্ট সময়ের মধ্যে উড়ে যাবে। নিজের পাঠানো মেসেজ কতদিনে তুলে নিতে চান, তা-ও বেঁধে দিতে পারবেন গ্রাহক। তার জন্য ২৪ ঘণ্টা, সাত দিন এবং ৯০ দিনের সময়সীমা দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপের তরফে।  

টু-স্টেপ ভেরিফিকেশন

সিম কার্ড হারিয়ে গেলে বা হস্তান্তরিত হলে হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত মেসেজও বেহাত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সে ক্ষেত্রে দ্বিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা আনা হয়েছে। তার মাধ্যমে নির্দিষ্ট নম্বরের সঙ্গে সংযুক্ত হোয়াটসঅ্যাপের মেসেজ খুলতে গেলে বা রিসেট করতে গেলে ছয় সংখ্যার পিন দিতে হবে। ভেরিফাই করতে হবে অ্য়াকাউন্ট।

আরও পড়ুন: Messenger chats Update: গোপন কথার স্ক্রিনশট নিলেই পাবেন নোটিফিকেশন, মেসেঞ্জারে নয়া আপডেট

এনক্রিপটেড চ্যাটস

পরিবার, বন্ধু-বান্ধব বা কাছের মানুষ, নির্দিষ্ট ভাবে যাঁর উদ্দেশে লিখিত মেসেজ, ছবি, ভিডিয়ো, ভয়েস মেসেজ বা গুরুত্বপূর্ণ নথি পাঠানো হবে, তিনি অন্য কারও সঙ্গে সেগুলি শেয়ার করতে পারবেন না। অর্থাৎ এ ক্ষেত্রে প্রেরক এবং প্রাপক, দু’জনের মধ্যেই শুধুমাত্র সেগুলি আদানপ্রদান করা যাবে।

ভিউ ওয়ান্স

ছবি এবং ভিডিয়ো এক বার দেখা হলেই চ্যাট রেকর্ড থেকে গায়েব হয়ে যাবে।

এন্ড টু এন্ড এনক্রিপটেড ব্যাকআপ

আই ক্লাউড বা গুগল ড্রাইভে কথোপকথনের ব্যাকআপ রাখার ক্ষেত্রেও বাড়তি নিরাপত্তা মিলবে। পাসওয়ার্ড বা ৬৪ সংখ্য়ার এনক্রিপশন কি দিয়েই সেগুলি খোলা যাবে।

টাচ আইডি, ফেস আইডি, ফিঙ্গারপ্রিন্ট লক

নিজের ফোন বেহাত হলেও ব্যাক্তিগত চ্যাট ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সে ক্ষেত্রে এই প্রযুক্তি কাজ দেবে।

ব্লক অ্যান্ড রিপোর্ট

অবাঞ্ছিত এবং অপ্রয়োজনীয় মেসেজ রুখতে কার্যকর এই প্রযুক্তি। এর মাধ্যমে কোনও ব্যক্তি বা অ্যাকাউন্টকে ব্লক করে দেওয়া যাবে। আবার এই সংক্রান্ত অভিযোগও জানানো পারবেন। অবাঞ্ছিত মেসেজ সেভ করে রেখে, আইনি পদক্ষেপ করতে চাইলেও করা যাবে।

গ্রুপ প্রাইভেসি সেটিং

ইচ্ছামতো কেউ কোনও গ্রুপে টানতে পারবেন না। কাদের সঙ্গে গ্রুপে যুক্ত হতে ইচ্ছুক, তা গ্রাহক নিজেই ঠিক করতে পারবেন।

অ্যাডমিন কন্ট্রোলস

গ্রুপে অনেকে থাকলেও, কে বা কারা মেসেজ লিখতে পারবেন, তা ঠিক করতে পারবেন অ্যাডমিন।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget