এক্সপ্লোর

Electronic Devices Heating Issue: গরমের মরশুমে কেন অতিরিক্ত উষ্ণ হয়ে যায় বাড়িতে থাকা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ?

Electronic Devices: গরমের দিনে নাগাড়ে টিভি, ফ্রিজ, ফ্যান, ল্যাপটপ- এইসব ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা উচিত নয়। একটানা ব্যবহার করলে ডিভাইস গরম হতে বাধ্য। সম্ভব হলে মাঝে মাঝে বিরতি দিন।

Electronic Devices Heating Issue: গরমকালে আমাদের (Summer Season) সকলের বাড়িতেই ফ্যান, ফ্রিজ, এসি এমনকি ল্যাপটপ খারাপ হওয়ার ব্যাপার লক্ষ্য করা যায়। গরমের দিনে একাধিক কারণে এইসব ইলেকট্রনিক ডিভাইস গরম (Electronic Devices Heating Issue) হয়ে যেতে পারে। শুধু যে এইসব ইলেকট্রনিক ডিভাইস গরম হয়ে যায় তা কিন্তু নয়। অনেক বড় বিপদও হতে পারে। যেমন ধরুন কোনও ইলেকট্রনিক ডিভাইস অতিরিক্ত গরম হয়ে গিয়ে ফেটে যেতে পারে। তার জেরে চোট-আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে।

গরমের দিনে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস কেন অতিরিক্ত গরম হয়ে যায়, তার কিছু কারণ জেনে নেওয়া যাক 

  • ল্যাপটপ কিংবা টিভির মতো ইলেকট্রনিক ডিভাইস নাগাড়ে ব্যবহার হতে থাকে। ফলে এইসব ডিভাইস গরম হয়ে যাওয়া স্বাভাবিক। বেশিরভাগ ক্ষেত্রেই এইসব ডিভাইস থেকে ভিতরে জমে থাকা অতিরিক্ত তাপ নির্গত হতে পারে না। আর সেই কারণেই টিভি, ল্যাপটপ এইসব ইলেকট্রনিক ডিভাইস অতিরিক্ত গরম হওয়ার প্রবণতা দেখা যায়। সঠিকভাবে তাপ নির্গমন করতে না পারা একটা বড় কারণ। বেশিরভাগ বাড়িতেই ল্যাপটপ কিংবা টিভি এমন জায়গায় রাখা হয় যে ডিভাইসের ভেন্টিলেশন সঠিক প্রক্রিয়ায় কাজ করার সুযোগ পায় না। তাই এমন জায়গায় টিভি, ল্যাপটপ এগুলি রাখা জরুরি যাতে ডিভাইস গরম হয়ে গেলেও অতিরিক্ত তাপ ডিভাইস থেকে বেরিয়ে যেতে পারে। তার ফলে ডিভাইস ঠান্ডা হবে এবং বিপদের সম্ভাবনা কমবে। 
  • গরমের দিনে নাগাড়ে টিভি, ফ্রিজ, ফ্যান, ল্যাপটপ- এইসব ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা উচিত নয়। একটানা ব্যবহার করলে ডিভাইস গরম হতে বাধ্য। সম্ভব হলে মাঝে মাঝে বিরতি দিন। ধরুন যেসময়ে টিভি দেখছেন না বা ল্যাপটপে কাজ করছেন না কিংবা ঘরে থাকছেন না তখন ফ্যান বন্ধ করে দিন। এর ফলে ডিভাইস টেকসই হবে। 
  • গরমের মরশুমে যেহেতু বাইরের তাপমাত্রা অত্যধিক থাকে, তার জন্যও ঘরের ভিতরে থাকা ইলেকট্রনিক জিনিস দ্রুত গরম হয়ে যায়। এর জন্য চেষ্টা করুন ল্যাপটপে কাজ করলে এসি ঘরে বসে কাজ করতে। তাহলে আপনার ডিভাইস তুলনায় কম গরম হবে এবং ল্যাপটপের মেয়াদ বাড়বে। 
  • অনেকসময় আমরা বাড়ির বিভিন ইলেকট্রনিক ডিভাইস সঠিকভাবে পরিষ্কার করি না। হয়তো আমরা ভাবি যে সব ঠিকমতো পরিষ্কারই রয়েছে। কিন্তু বাস্তবে তা থাকে না। ইলেকট্রনিক ডিভাইসে ধুলো জমে থাকলে ডিভাইস সহজে গরম হয়ে যায়। এই তালিকায় স্মার্টফোন, এসি, ল্যাপটপ সবই থাকতে পারে। তাই ইলেকট্রনিক ডিভাইস গরমের মরশুমে বলা ভাল সারা বছরই ভালভাবে পরিষ্কার করে রাখা জরুরি। এর ফলে ওইসব ইলেকট্রনিক ডিভাইস অনেকদিন টিকবে। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে আসছে 'ফেভারিটস' চ্যাট ফিল্টার, কী কী সুবিধা পাবেন ইউজাররা? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget