এক্সপ্লোর

WhatsApp-Facebook: বিপর্যয়ের পর ফের চালু, ক্ষমা চাইল হোয়াটসঅ্যাপ-ফেসবুক

এই প্রেক্ষিতে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক সংস্থার তরফে ক্ষমা চেয়ে টুইটও করা হয়েছে।

কলকাতা: সোমবার হঠাৎই সোশাল মিডিয়ায় বিপর্যয়। এই প্রথম বেশ অনেকক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। কাজ বন্ধ করেছিল ফেসবুকের মেসেঞ্জারও। একমাত্র টুইটার কাজ করায় সেখানেই অসুবিধার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। 

প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে ভারতীয় সময়ে ভোরবেলায় চালু হল তিনটি সোশাল মিডিয়া প্ল্যাটফর্মই। সোমবার রাত ন’টা নাগাদ বিশ্ব জুড়ে প্রথম বন্ধ হয় হোয়াটসঅ্যাপ পরিষেবা। এই প্রেক্ষিতে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক সংস্থার তরফে ক্ষমা চেয়ে টুইটও করা হয়েছে। হোয়াটসঅ্যাপের তরফে বলা হয়েছে, "যারা আজকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন না তাঁদের কাছে ক্ষমা চাইছি। আমরা ধীরে ধীরে এবং সাবধানে হোয়াটসঅ্যাপের কাজ শুরু করেছি। ধৈর্য্য ধরার জন্য আপনাদের প্রত্যেককে  অনেক ধন্যবাদ। আমরা এই আপডেট করা চালিয়ে যাব।"

শুধু তাই নয়, যেই মূহুর্তে সমস্যা তৈরি হয়েছে সেই সময়ও একটি টুইট করে হোয়াটসঅ্যাপ। তাঁরা বলে, "এই মুহূর্তে বেশ কিছু মানুষের হোয়াটসঅ্যাপে যে বিপত্তি দেখা দিয়েছে, সে বিষয়ে আমরা অবগত। তবে আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। এ নিয়ে যত দ্রুত সম্ভব আপডেট দেওয়া হবে।" 

সমস্যার কথা স্বীকার করে দুঃখপ্রকাশ করেছে ফেসবুকও। ওয়েব পরিষেবার গতিবিধি সম্পর্কিত খবরাখবর পরিবেশনকারী একটি ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডট কম জানিয়েছিল, শুধুমাত্র তাদের পোর্টালেই ২০ হাজার ব্যবহারকারী ফেসবুক এবং ইনস্টাগ্রাম নিয়ে অভিযোগ করেন। 

বিশ্বজুড়েই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম বিভ্রাট। একসঙ্গে অকেজো হয়ে পড়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ। সোমবার রাত সোয়া ৯টা থেকে এই সমস্যায় ভুক্তভোগী বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা। দুর্ভোগের জন্য দুঃখপ্রকাশ করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে বার্তা দেয় ফেসবুক। সরকারি হিসাব অনুযায়ী, শুধুমাত্র ভারতেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৫৩ কোটি। ফেসবুক ব্যবহার করেন ৪১ কোটি ভারতবাসী। এদেশে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ২১ কোটি মানুষ।

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget