এক্সপ্লোর

Google Play Store: কেন্দ্র সরকারের হস্তক্ষেপে প্লে স্টোরে অ্যাপ ফেরালো গুগল, কোন কোন অ্যাপ ফিরল?

Apps: গুগল যেভাবে আচমকা প্লে স্টোর থেকে অ্যাপ সরিয়ে দিয়েছিল সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করার ফলে ব্যবস্থা নিয়েছে গুগল। ফিরিয়ে আনা হয়েছে অ্যাপ। 

Google Play Store: কেন্দ্র সরকারের (Central Government of India) হস্তক্ষেপের পরেই কাজ হল। গুগল প্লে স্টোরে (Google Play Store) ফিরল বাদ হয়ে যাওয়া অ্যাপের একাংশ। কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পিটিআই- কে (PTI) একটি সাক্ষাৎকারে আগেই জানিয়েছিলেন যে গুগলের এই সিদ্ধান্ত কোনওভাবেই বরদাস্ত করা হবে। প্রয়োজন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এরপরেই গুগল প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া কয়েকটি অ্যাপ ফিরে এসেছে এই মাধ্যমে। সেই তালিকা রয়েছে  Naukri, 99acres, Naukri Gulf - এইসব অ্যাপ। Info Edge- এর সহ-প্রতিষ্ঠাতা সঞ্জীব ভিকচন্দানি এক্স মাধ্যমে জানিয়েছেন গুগল প্লে স্টোরে বেশ কিছু Info Edge অ্যাপ ফিরে এসেছে। তবে এখন এটাই দেখার যে গুগল কর্তৃপক্ষ বাকি অ্যাপগুলিকে ফিরিয়ে আনে কিনা। তবে গুগল যেভাবে আচমকা প্লে স্টোর থেকে অ্যাপ সরিয়ে দিয়েছিল সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করার ফলে ব্যবস্থা নিয়েছে গুগল। ফিরিয়ে আনা হয়েছে অ্যাপ। 

গুগল প্লে স্টোর থেকে ১০টি ভারতীয় অ্যাপ আচমকাই সরিয়ে দেওয়া হয়েছিল। গুগলের তরফে বলা হয়েছিল বিলিং পলিসি সঠিক ভাবে মেনে চলা হয়নি। তার জেরেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গুগলের এই পদক্ষেপের পরেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার। তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, প্লে স্টোরের অ্যাপের তালিকা থেকে এভাবে অ্যাপের নাম বাতিল করার বিষয়টি আদপেও ঠিক নয়। সোশ্যাল মিডিয়াতেও শুরু হয় তরজা। গুগলের একচেটিয়া সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনদের একটা বড় অংশ। ভারত সরকারের হস্তক্ষেপ, সোশ্যাল মিডিয়ার সমালোচনা- এই সবকিছুর পর প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া কয়েকটি অ্যাপ ইতিমধ্যেই ফিরিয়ে দিয়েছে গুগল। 

এই গোটা ঘটনায় শুধু কেন্দ্রীয় সরকার নয়, ভারতের ইন্টারনেট এবং মোবাইল অ্যাসোসিয়েশন (IAMAI) - এর তরফেও গুগলের এই সিদ্ধান্তকে একেবারেই সমর্থন করেনি। বরং যেসব অ্যাপ সরিয়ে নেওয়া হয়েছে সেগুলি প্লে স্টোরে ফিরিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছে গুগলের কাছে। অন্যদিকে তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গুগল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছিলেন। 

আরও পড়ুন- অ্যামাজনের মেগা স্মার্টওয়াচ ডে, নতুন ডিভাইস কেনার আগে একঝলক দেখে নিন

সেরা শিরোনাম

WhatsApp News: অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়

ভিডিও

Kunal Ghosh on SIR |
CJP News | লন্ডনের বিমানে উঠতে দেওয়া হয়নি, ভিডিও পোস্ট করে দাবি সৌরভের
SC on SIR | সুপ্রিম কোর্টে রাজ্যের SIR নিয়ে শুনানি। নাম তোলার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের মামলা আলাদা রাখতে নির্বাচন
Basirhat News | তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পার্টি অফিসও দখল
Suvendu Adhikari | গুরু নানক জয়ন্তী উপলক্ষে হাওড়ার বালির গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget