এক্সপ্লোর

Fire Boltt Supernova: অ্যাপেল ওয়াচের মতো দেখতে নতুন স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে ভারতে, দাম ৩৫০০ টাকারও কম, রয়েছে ব্লুটুথ কলিং ফিচার

Smartwatch: ব্লুটুথ ৫.০ সাপোর্ট রয়েছে Fire Boltt Supernova স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে একটি ইনবিল্ট মাইক এবং স্পিকার যা কলিং সাপোর্ট দেবে। অর্থাৎ স্মার্টওয়াচের সাহায্যেই কথা বলতে পারবেন ইউজাররা।

Smartwatch: অ্যাপেল ওয়াচের (Apple Watch) মতো দেখতে নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে Fire Boltt। সম্প্রতি ভারতে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে। এই ডিভাইসে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার। এছাড়াও রয়েছে অসংখ্য ফিটনেস এবং হেলথ ফিচার। Fire Boltt Supernova স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৭৮ ইঞ্চির অলওয়েজ অন AMOLED ডিসপ্লে। তার সঙ্গে রয়েছে ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট, ১২৩টি স্পোর্টস মোড। Fire Boltt Supernova স্মার্টওয়াচের দাম ভারতে ৩৪৯৯ টাকা। হলুদ, কমলা, আলো, নীল, হাল্কা সোনালি, গোল্ড ব্ল্যাক- এইসব শেডে কেনা যাবে নতুন স্মার্টওয়াচ। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং Fireboltt.com থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে। অ্যাপেল ওয়াচের বিশেষত্ব হল ফ্রেমের বাইরে ডানদিকে থাকে একটি ক্রাউন। Fire Boltt Supernova স্মার্টওয়াচেও ফ্রেমের বাইরে ডানদিকে একটি বাটন দেখা যাবে। এছাড়াও ডিজাইন এবং লুকের দিক থেকে Fire Boltt Supernova স্মার্টওয়াচের সঙ্গে অনেক মিল রয়েছে অ্যাপেল ওয়াচের। 

Fire Boltt Supernova স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই স্মার্টওয়াচে একাধিক ফিটনেস এবং হেলথ ট্র্যাকিং ফিচার রয়েছে। এই তালিকায় যুক্ত রয়েছে হার্ট রেট, SpO2 ট্র্যাকিং ফিচার। আর রয়েছে স্লিপ মনিটর এবং স্টেপ ট্র্যাকার। অর্থাৎ ইউজার কতক্ষণ ঘুমিয়েছেন এবং সারাদিনে কত পা হেঁটেছেন তা পরিমাপ করতে পারবে এই স্মার্টওয়াচে থাকা সেনসর। আপনি জল না খেলে সেটাও মনে করিয়ে দেবে এই স্মার্টওয়াচ। পাওয়া যাবে আবহাওয়া সংক্রান্ত আপডেট। 
  • ব্লুটুথ ৫.০ সাপোর্ট রয়েছে Fire Boltt Supernova স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে একটি ইনবিল্ট মাইক এবং স্পিকার যা কলিং সাপোর্ট দেবে। অর্থাৎ স্মার্টওয়াচের সাহায্যেই কথা বলতে পারবেন ইউজাররা। ফোনের সঙ্গে স্মার্টওয়াচ যুক্ত থাকলে ফোনে কোনও কল এলে তা স্মার্টওয়াচের সাহায্যেই রিসিভ করে কথা বলা সম্ভব হবে। এর পাশাপাশি ডায়াল প্যাড, কল হ্রিস্ট্রি, কনট্যাক্ট লিস্টের দ্রুত অ্যাকসেস পাওয়া যাবে স্মার্টওয়াচেই। 
  • একবার চার্জ দিলে Fire Boltt Supernova স্মার্টওয়াচে ৫ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। আইওএস এবং অ্যান্ড্রয়েড, দু'ধরনের ডিভাইসের সঙ্গেই এই স্মার্টওয়াচ যুক্ত করা সম্ভব হবে। এই স্মার্টওয়াচ একটি IP67 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। 

Dizo Smartwatch: নতুন বছরের প্রথম মাসেই ভারতে লঞ্চ হয়েছে নতুন দুটো স্মার্টওয়াচ (Smartwatch)। রিয়েলমি টেকলাইফের (Realme Techlife) সাব-ব্র্যান্ড ডিজো, দেশে লঞ্চ করেছে স্মার্টওয়াচের নতুন দুটো মডেল। সম্প্রতি লঞ্চ হয়েছে ডিজো ওয়াচ ডি প্রো (Dizo Watch D Pro) এবং ডিজো ওয়াচ ডি আলট্রা (Dizo Watch D Ultra)। এর মধ্যে ডিজো ওয়াচ ডি প্রো মডেলে রয়েছে ব্লুটুথ কলিং সাপোর্ট। অন্যদিকে ডিজো ওয়াচ ডি আলট্রা মডেলে রয়েছে AMOLED স্ক্রিন। দুটো স্মার্টওয়াচেই রয়েছে একাধিক রঙের স্ট্র্যাপ, যেমন- কালো, নীল এবং ধূসর। ডিজো ওয়াচ ডি প্রো স্মার্টওয়াচের দাম ২৬৯৯ টাকা। ১৭ জানুয়ারি থেকে ফ্লিপকার্টের মাধ্যমে এই স্মার্টওয়াচ কেনা যাবে। অন্যদিকে ডিজো ওয়াচ ডি আলট্রা মডেলের দাম ৩২৯৯ টাকা। ১২ জানুয়ারি থেকে এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হয়েছে। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে 

আরও পড়ুন- ১০০-র বেশি স্পোর্টস মোড, প্রয়োজনীয় হেলথ-ফিচার, ভারতে হাজির দুটো নতুন স্মার্টওয়াচ

 

সেরা শিরোনাম

Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
Smartphone Price: ১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget