এক্সপ্লোর

Whatsapp Features: হোয়াটসঅ্যাপে দ্রুত চালু হতে চলেছে ৫টি জরুরি ফিচার, কী কী রয়েছে তালিকায়

Whatsapp App: দেখে নেওয়া যাক আগামী দিনে হোয়াটসঅ্যাপে কোন কোন ফিচার চালু হওয়ার কথা বলা হচ্ছে। 

Whatsapp Features: ইউজারদের সুবিধার্থে মাঝে মাঝেই নতুন ফিচার লঞ্চ করে জনপ্রিয় মেসেজিং অ্যাপ সংস্থা হোয়াটসঅ্যাপ (Whatsapp)। জানা গিয়েছে, খুব অল্প সময়ের মধ্যেই এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে ৫টি নতুন ফিচার (Whatsapp Features) যুক্ত হতে চলেছে। মূলত ইউজারদের অভিজ্ঞতা ভাল করার জন্যই মেটা (Meta) অধিকৃত এই সংস্থা বিভিন্ন ফিচার চালু করে। এবার দেখে নেওয়া যাক আগামী দিনে হোয়াটসঅ্যাপে কোন কোন ফিচার চালু হওয়ার কথা বলা হচ্ছে। 

মেসেজ পাঠানোর পর এডিট- হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠানোর পর তা এডিটের অপশন আসতে চলেছে। ট্যুইটারে ইতিমধ্যেই এই এডিট ফিচার চালু হয়েছে। এবার পালা হোয়াটসঅ্যাপের। WabetaInfo সূত্রে খবর, এডিট বাটন নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, মেসেজ পাঠানোর পর ১৫ মিনিট পর্যন্ত তা এডিটের অপশন পাবেন ইউজাররা। কবে এই ফিচার চালু হবে তা এখনও জানা যায়নি।

হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য সংখ্যা বৃদ্ধি- হোয়াটসঅ্যাপের গ্রুপে কতজন সদস্য থাকতে পারবেন সেই সংখ্যা বর্তমানের তুলনায় বাড়ানোর পরিকল্পনায় রয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে একটি হোয়াটসঅ্যাপ গ্রপে ৫১২ জন সদস্য থাকতে পারেন। তবে মেটা অধিকৃত এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের গ্রুপে ১০২৪ জন সদস্য আগামী দিনে যুক্ত হতে পারবেন বলে শোনা গিয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই ভার্সানেই এই ফিচার চালু হবে। তারা আগে চলতি সপ্তাহে এই ফিচারের বিটা টেস্টিং শুরু হওয়ার কথা রয়েছে। অনুমান, এই ফিচার চালু হলে টেলিগ্রামের সঙ্গে জোরকদমে পাল্লা দেবে হোয়াটসঅ্যাপ। 

ক্যাপশন সমেত ডকুমেন্ট শেয়ার- আগামীদিনে হোয়াটসঅ্যাপে এমন ফিচার চালু হতে চলেছে যেখানে ফটো, ভিডিও এবং জিফ ফাইল ক্যাপশনের সঙ্গে পাঠানো সম্ভব হবে। তবে আপাতত খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে এমন ফিচার আসতে চলেছে যেখানে ডকুমেন্ট পাঠানো যাবে ক্যাপশন সমেত। এর ফলে ইউজারদের সার্চ করার ক্ষেত্রে সুবিধা হবে। 

ভিউ ওয়ান্স মেসেজে বন্ধ স্ক্রিনশট- হোয়াটসঅ্যাপে ইউজারদের নিরাপত্তার জন্য ভিউ ওয়ান্স মেসেজের ক্ষেত্রে স্ক্রিনশট নেওয়া অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। বর্তমানে কিছু অ্যান্ড্রয়েড বিটা টেস্টার এই ফিচারের সুবিধা পাচ্ছেন। অনুমান, খুব দ্রুত এই ফিচারের সুবিধা সমস্ত হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য চালু হবে। 

হোয়াটসঅ্যাপে প্রিমিয়াম সাবস্ক্রিপশন- মূলত হোয়াটসঅ্যাপ বিজনেসের ক্ষেত্রে চালু হতে চলেছে এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন মডেল। নির্দিষ্ট বিজনেস অ্যাকাউন্টের জন্য হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে এই ফিচার চালু হবে অপশনাল হিসেবে। আপাতত অ্যান্ড্রয়েড এবং আইওএস বিটা ইউজারদের (নির্দিষ্ট সংখ্যক) ক্ষেত্রে এই ফিচার উপলব্ধ হয়েছে। 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget