এক্সপ্লোর

Flipkart Sale: আসছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল, কোন কোন ব্যাঙ্কের মাধ্যমে ক্রেতারা ছাড় পাবেন?

Flipkart Big Billion Days Sale 2023: জানা গিয়েছে, ফ্লিপকার্টের আসন্ন বিগ বিয়ন ডে সেল ২০২৩- এ আইফোন, ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও, ওয়ানপ্লাস, স্যামসাং, রিয়েলমি এবং শাওমির ফোনের দামে থাকবে ছাড়। 

Flipkart Sale: দুর্গাপুজোর আর একমাসও বাকি নেই। ক্রমশ দিন এগিয়ে আসছে নবরাত্রিরও। তারপরেই আবার দীপাবলি। উৎসবের এই মরশুমে গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এসেছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart)। শুরু হতে চলেছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল ২০২৩ (Flipkart Big Billion Day Sale 2023)। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে খুব তাড়াতাড়িই এই সেল শুরু হবে বলে শোনা গিয়েছে। ফ্লিপকার্টের এই সেলে আইসিআইসিআই, অ্যাক্সিস এবং কোটাক ব্যাঙ্কের গ্রাহকরা ইনস্ট্যান্ট ছাড় পাবেন ব্যাঙ্কের কার্ড দিয়ে কেনাকাটা করলে। ইএমআই লেনদেনেও থাকবে অফার। পেটিএমের মাধ্যমে জিনিস কিনলেও থাকবে ছাড়। বিভিন্ন ক্যাটেগরির জিনিসের দামে থাকতে চলেছে আকর্ষণীয় অফার। এর পাশাপাশি লঞ্চও হবে নতুন জিনিস। ফ্লিপকার্টের প্লাস মেম্বাররা সব সময়ের মতোই আগে থেকে কেনাকাটার সুযোগ পাবেন। জানা গিয়েছে, ফ্লিপকার্টের আসন্ন বিগ বিয়ন ডে সেল ২০২৩- এ অ্যাপেলের আইফোন, ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও, ওয়ানপ্লাস, স্যামসাং, রিয়েলমি এবং শাওমির ফোনের দামে থাকবে ছাড়। 

ফ্লিপকার্ট ইতিমধ্যেই তাদের বিগ বিলিয়ন ডে সেল ২০২৩ আসছে এই ঘোষণার জন্য একটি পেজ প্রকাশ করেছে। মাইক্রোসাইটের ওই পেজে ই-কমার্স কর্তৃপক্ষ জানিয়েছে, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে কেনাকাটা করলে ১০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা। এর পাশাপাশি পেটিএমের মাধ্যমে কেনাকাটা করলেও ক্রেতারা পেটিএম, ইউপিআই এবং ওয়ালেট ট্রানজাকশনের ক্ষেত্রে সাশ্রয়ের সুযোগ পাবেন। ফ্লিপকার্ট পে লেটারের ফিচারের ব্যবহারও করতে পারবেন ক্রেতারা। এছাড়াও থাকবে নো-কস্ট ইএমআই, এক্সচেঞ্জ অফার- এইসব সুবিধা। 

কোন কোন ফোনের দামে ছাড় থাকবে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল ২০২৩- এ

  • অ্যাপেল, স্যামসাং, গুগল, রিয়েলমি, ওপ্পো, শাওমি, নাথিং, ভিভো এইসব সংস্থার ফোনের দামে প্রায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড় থাকতে পারে ফ্লিপকার্টে এই সেলে।
  • মোটো জি৫৪ ৫জি, স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি, রিয়েলমি সি৫১, রিয়েলমি ১১ ৫জি, রিয়েলমি ১১এক্স ৫জি, ইনিফিনিক্স জিরো ৩০ ৫জি, মোটো জি৮৪ ৫জি, ভিভো ভি২৯এ, পোকো এম৬ প্রো ৫জি- এইসব ফোনের দাম কমবে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে। 
  • আইফোন ১৪ এবং আইফোন ১৩- এই দুই আইফোন সিরিজের দাম কমতে পারে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা- এই ফ্ল্যাগশিপ ফোন সমস্ত ব্যঙ্ক অফার সমেত এই সেলে পাওয়া যাবে ৯২ হাজার টাকায়। 
  • গুগল পিক্সেল ৭ সিরিজ এবং গুগল পিক্সেল ৬ সিরিজের ক্ষেত্রেও ফোনের দামে ছাড় থাকবে বলে অনুমান করা হচ্ছে। 
  • জানা গিয়েছে, ফ্লিপকার্টের তরফে আইফোন সংক্রান্ত ডিল প্রকাশ্যে আসবে ১ অক্টোবর। স্যামসাং স্মার্টফোনের ডিল প্রকাশ হবে ৩ অক্টোবর। শাওমির ক্ষেত্রে ৭ অক্টোবর এবং গুগল পিক্সেল ফোনের ক্ষেত্রে ৫ অক্টোবর। 

আরও পড়ুন- শুরু হতে চলেছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, কোন কোন ফোনের দাম ছাড় থাকবে এই সেলে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget