এক্সপ্লোর

Flipkart Big Diwali Sale: দ্বিতীয় দফায় হাজির ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল, কোন কোন স্মার্টফোনে দুরন্ত অফার রয়েছে, দেখে নিন

Smartphones: দীপাবলির আগে যদি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই চোখ রাখুন ফ্লিপকার্টের এই দ্বিতীয় দফার দিওয়ালি সেলের উপর। 

Flipkart Big Diwali Sale: দ্বিতীয় দফায় ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল (Flipkart Big Diwali Sale) শুরু হয়েছে। আগের বারের মতো এই সেলেও একাধিক স্মার্টফোনের (Smartphones) উপর থাকতে চলেছে আকর্ষণীয় ছাড়। স্মার্টফোনের পাশাপাশি ইলেকট্রনিক্স বিভাগের অন্যান্য প্রোডাক্টের উপরেও রয়েছে প্রচুর ছাড়। অতএব দীপাবলির আগে যদি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই চোখ রাখুন ফ্লিপকার্টের এই দ্বিতীয় দফার দিওয়ালি সেলের উপর। 

পোকো এক্স৪ প্রো ৫জি- পোকো সংস্থার এই ফোনের আসল দাম ১৮,৯৯৯ টাকা। তবে বর্তমানে এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ফ্লিপকার্টে ১৫,৪৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখন ১৮,৪৯৯ টাকা। এসবিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলে অতিরিক্ত ১২৫০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের চার্জিং সাপোর্ট, ৬৪ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর ও ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 

রিয়েলমি ৯ ৫জি এসই- রিয়েলমির এই ফোন একটি উন্নত মানের গেমিং স্মার্টফোন। ১৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে এই ফোন। সমস্ত অফার যোগ হলে ফ্লিপকার্টে রিয়েলমির এই ফোনের দাম ধার্য হবে ১৪,৯৯৯ টাকা। অন্যদিকে ব্যাঙ্ক অফার ছাড়াও এই ফোন কেনা যাবে ১৬,৯৯৯ টাকায়। রিয়েলমি ৯ ৫জি এসই ফোনে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 

মোটোরোলা এজ ৩০- ফ্লিপকার্টের দ্বিতীয় দফার দিওয়ালি সেলে মোটোরোলার এই ফোন পাওয়া যাচ্ছে ২৪,৯৯৯ টাকায়। এসবিআই- এর ক্রেডিট কার্ড থাকলে অতিরিক্ত ১২৫০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। তার ফলে ফোনের দাম কমে হবে ২৩,৭৪৯ টাকা। এই ফোনে একটি ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টহ। এছাড়াও রয়েছে স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর, ৪০২০ এমএএইচ ব্যাটারি, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর ও ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে মোটোরোলা এজ ৩০ ফোনে। 

স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি- এই ফোন ফ্লিপকার্টে এখন সমস্ত ছাড় সমেত পাওয়া যাবে ৩২,৯৯৯ টাকায়। 

মোটোরোলা এজ ৩০ প্রো- ফ্লিপকার্টের দিওয়ালি সেলে ৩৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে মোটোরোলার এই ফোন। 

আরও পড়ুন- অ্যাপেলের নতুন টিভি পাবেন ১৫ হাজার টাকারও কম দামে, রয়েছে দুর্দান্ত ফিচার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget