এক্সপ্লোর

Motorola Smartphones: ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে মোটোরোলার কোন কোন ফোনের দাম ছাড় থাকবে?

Flipkart Big Billion Day Sale 2023: জানা গিয়েছে, ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে মোটোরোলা এজ ৪০ নিও ৫জি ফোনের দামে বিশেষ ছাড় থাকতে চলেছে।

Motorola Smartphones: ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে (Flipkart Big Billion Day Sale) মোটোরোলার (Motorola Smartphones) একাধিক ফোনে থাকতে চলেছে ব্যাপক ছাড়। সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৪০ নিও ৫জি ফোন। ২৮ সেপ্টেম্বর থেকে এই ফোনের বিক্রিও শুরু হয়েছে ভারতে। জানা গিয়েছে, ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে মোটোরোলা এজ ৪০ নিও ৫জি ফোনের দামে বিশেষ ছাড় থাকতে চলেছে। এর পাশাপাশি মোটো জি৫৪ ৫জি, মোটো জি৮৪ ৫জি, মোটো জি৩২, মোটো ই১৩ এবং মোটো এজ ৪০- এই ফোনগুলির দামেও ছাড় থাকতে চলেছে। নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের ক্ষেত্রেও ছাড় পাবেন ক্রেতারা। 

মোটোরোলা এজ ৪০ নিও ৫জি- এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। অন্যদিকে, মোটোরোলার এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। মোটোরোলা সংস্থা জানিয়েছে, এই দুই ফোন পাওয়া যাবে যথাক্রমে ২০,৯৯৯ টাকা এবং ২২,৯৯৯ টাকায়। এরপর আরও ছাড় পাওয়া যাবে এবং তখন মোটোরোলার এই দুই ভ্যারিয়েন্টের দাম হবে ১৯,৯৯৯ টাকা এবং ২১,৯৯৯ টাকা। 

মোটোরোলা জি৫৪ ৫জি- চলতি মাসের শুরুর দিকে এই ফোন ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছিল। দাম ছিল যথাক্রমে ১৫,৯৯৯ টাকা এবং ১৮,৯৯৯ টাকা। ফ্লিপকার্টের সেলে এই ফোনের দুই ভ্যারিয়েন্টের দাম হতে পারে যথাক্রমে ১৩,৯৯৯ টাকা এবং ১৫,৯৯৯ টাকা। এর পরেও থাকবে ব্যাঙ্ক ডিসকাউন্ট। তার ফলে মোটোরোলার এই ফোনের দাম হবে যথাক্রমে ১২,৪৯৯ টাকা এবং ১৪,৪৯৯ টাকা। 

মোটো জি৮৪ ৫জি- সেপ্টেম্বরের শুরুতেই এই ফোন লঞ্চ হয়েছিল ভারতে। লঞ্চের সময় দাম ছিল ১৯,৯৯৯ টাকা। ফ্লিপকার্টের সেলে এই ফোনের দাম হবে ১৭,৯৯৯ টাকা। এরপর আরও কিছু ছাড় যুক্ত হলে এই ফোনের দাম আরও ১০০০ টাকা কমে হবে ১৬,৯৯৯ টাকা। 

মোটো ই১৩- এই ফোনের ২ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চের সময় দাম ছিল যথাক্রমে ৭৯৯৯ টাকা, ৭৯৯৯ টাকা এবং ৮৯৯৯ টাকা। ফ্লিপকার্টের সেলে মোটো ই১৩ ফোনের তিনটি ভ্যারিয়েন্টের দাম হবে যথাক্রমে ৫৯৯৯ টাকা, ৬৪৯৯ টাকা এবং ৭৪৯৯ টাকা। 

মোটো জি৩২- এই ফোন লঞ্চ হয়েছিল ১১,৯৯৯ টাকায়। তবে এখন দাম ৯৯৯৯ টাকা। আরও এক হাজার টাকা কমে অর্থাৎ ৮৯৯৯ টাকায় এই ফোন কেনা যাবে। এর সঙ্গে আরও ছাড় থাকতে পারে। মোটোরোলা এজ ৪০ ফোনের দামেও থাকবে ছাড়। তবে তা ঘোষণা করা হবে ৮ অক্টোবর। এছাড়াও মোটোরোলা এজ ৩০ ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট, মোটো জি১৩ ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং মোটো ই৩২ ফোনের দামেও ফ্লিপকার্টে দেওয়া হবে বিশেষ ছাড়। তার ফলে এই তিন ফোনের দাম হবে যথাক্রমে ২৫,৯৯৯ টাকা, ৮৯৯৯ টাকা এবং ৮০৯৯ টাকা। 

মোটো জি১৪- এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল ৯৯৯৯ টাকা। ফ্লিপকার্টের ব্যাঙ্ক অফার যুক্ত হলে এই ফোনের দাম আরও কমে হবে ৮০৯৯ টাকা। 

মোটো জি৭৩- এই ফোনের আসল দাম ছিল ১৮,৯৯৯ টাকা। ছাড় যুক্ত হওয়ার পর এই ফোনের দাম হয়েছে ১৫,৯৯৯ টাকা। এর উপর আরও কিছু অফার যুক্ত হলে তার দাম হবে ১৪,৯৯৯ টাকা।  

মোটোরোলা এজ ৩০ ফিউশন এবং মোটোরোলা এজ ৩০ আলট্রা- এই দুই ফোনের লঞ্চের সময় আসল দাম ছিল ৪২,৯৯৯ টাকা এবং ৫৯,৯৯৯ টাকা। ছাড় যুক্ত হওয়ার পর এই দুই ফোনের দাম হয়েছে যথাক্রমে ৩৪,৯৯৯ টাকা এবং ৪৯,৯৯৯ টাকা। ফ্লিপকার্টে এই দুই ফোনের দামে যুক্ত হবে আরও ব্যাঙ্ক অফার। তার ফলে দাম আরও কমে হবে ২৯,৯৯৯ টাকা এবং ৩৯,৯৯৯ টাকা। 

আরও পড়ুন- একবার চার্জ দিলে ব্যাটারি থাকবে প্রায় ৪৫ ঘণ্টা, ভারতে হাজির নয়েজের নতুন ইয়ারবাডস, দাম কত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget