এক্সপ্লোর

Apple to scan U.S. iPhones: গ্রাহকদের ফোন স্ক্যান করবে অ্যাপল, শিশুদের যৌন নির্যাতনের ছবি দেখলেই 'ব্যবস্থা'!

Apple: মার্কিন নাগরিকদের ফোনে নজরদারি চালাতে বিশেষ একটি টুলের ব্যবস্থা করেছে কোম্পানি। যার নাম দেওয়া হয়েছে 'নিউরাল ম্যাচ'। 'আই ক্লাউড'-এ যাওয়ার আগেই ভিডিয়ো বা ছবি স্ক্যান করবে 'নিউরাল ম্যাচ।'

ওয়াশিংটন: শিশুদের যৌন নির্যাতনের ভিডিও চালাচালি রুখতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে অ্যাপল। এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে গ্রাহকদের আইফোন স্ক্যান বা পরীক্ষা করা হবে সন্দেহজনক কিছু দেখলেই রিপোর্ট পাঠানো হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে আইফোনগুলিতে এই নজরদারি চালানোর কথা বলেছে অ্যাপল। এই মার্কিন টেক জায়ান্টের উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিশু সুরক্ষা সংগঠনগুলি। যদিও এই পদক্ষেপ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন সিকিউরিটি রিসার্চাররা। তাঁদের আশঙ্কা, এই সিদ্ধান্তের ফলে নাগরিকের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করার সুযোগ পেয়ে যাবে সরকার। এমনকী, নাগরিকদের মৌলিক অধিকার বা ব্যক্তিগত স্বাধীনতাও খর্ব করা হবে।

'নিউরাল ম্যাচ'-এ লুকিয়ে রয়েছে সবকিছু

মার্কিন নাগরিকদের ফোনে নজরদারি চালাতে বিশেষ একটি টুলের ব্যবস্থা করেছে কোম্পানি। যার নাম দেওয়া হয়েছে 'নিউরাল ম্যাচ'। 'আই ক্লাউড'-এ যাওয়ার আগেই ভিডিও বা ছবি স্ক্যান করবে 'নিউরাল ম্যাচ'। কোনও ধরনের শিশু যৌন নির্যাতনের ছবি দেখলেই পাঠানো হবে রিভিউয়ের জন্য। কোনও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এই রিভিউ করবেন। ছবিতে 'চাইল্ড পর্নোগ্রাফি' ধরা পড়লেই উপযুক্ত ব্যবস্থা নেবে অ্যাপল। বন্ধ করে দেওয়া হবে গ্রাহকের অ্যাকাউন্ট। এ বিষয়ে খবর পাঠানো হবে 'ন্যাশনাল সেন্টার ফল মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিল্ড্রেন'-এর কাছে।

প্রশ্ন জাগে, কীভাবে শিশুদের যৌন নির্যাতন বা 'চাইল্ড পর্নোগ্রাফি'র বিষয়টি বুঝবে 'নিউরাল ম্যাচ' টুল ? এ নিয়ে আলাদা করে কোনও গবেষণার প্রয়োজন হয়নি কোম্পানির। টেক ব্লগারদের মতে, শিশুদের যৌন নির্যাতনের ছবি আগে থেকে মজুত থাকবে স্টোরে। গ্রাহকদের ফোনে সেই ধরনের কোনও ছবি পেলেই তা পাঠানো হবে রিভিউয়ে। চাইল্ড পর্নোগ্রাফির নিশ্চিত হলেই নেওয়া হবে ব্যবস্থা।

এখানেই থেমে থাকছে না অ্যাপল। এবার গ্রাহকের মেসেজেও ঢুকবে এই সংস্থা। কোনও এনক্রিপটেড মেসেজে শিশুদের যৌন নির্যাতনের বিষয় পেলে সেটিও রিভিউ করা হবে। তবে এই নিয়ে অভিভাবকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। সন্তানকে স্নান করানোর ছবি ফোনে থাকলে বিপদে পড়তে হবে না গ্রাহককে। কেবল অ্যাপলের সেন্ট্রাল স্টোরেজে রয়েছে এমন পরিচিত চাইল্ড পর্নোগ্রাফির ছবি ধরা পড়লেই ব্যবস্থা নেবে অ্যাপল।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget