এক্সপ্লোর

Asus 8z Specs: ডুয়াল ক্যামেরা, তিনটি স্পিকার, চোখ টানতে আরও ফিচার

Asus 8z Specs: অপেক্ষার অবসান। ভারতের বাজারে এল আসুসের নতুন ফোন। ২৮ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ করা হয়েছে Asus 8z।

নয়াদিল্লি: অপেক্ষার অবসান। ভারতের বাজারে এল আসুসের নতুন ফোন। ২৮ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ করা হয়েছে Asus 8z. ভারতের আগেই ইউরোপের বাজারে এবং তাইওয়ানে এসে গিয়েছিল আসুসের জেনফোন সিরিজের এই ফ্ল্যাগশিপ ফোন। 

অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের তুলনায় একটু ছোট আকারের এই ফোন। নতুন এই ফোনের স্ক্রিনের আয়তন ৫.৯ ইঞ্চি। জোড়া রিয়ার ক্যামেরার এই ফোনের প্রসেসরও দুর্ধর্ষ। Asus 8z-এ রয়েছে octa-core Qualcomm Snapdragon 888 প্রসেসর। ভিডিও রেকর্ডিংয়ে পারিপার্শ্বিক আওয়াজের সমস্যার কথা মাথায় রেখে এই ফোনে রাখা রয়েছে তিনটি মাইক্রোফোন। নয়েজ রিডাকশনের কথা মাথায় রেখেই এখানে আসুস রেখেছে বিশেষ ব্যবস্থা। Asus 8z-এর দাম ও স্পেসিফিকেশন অনুযায়ী বাজারে এর টক্কর হতে পারে মূলত তিনটি ফোনের সঙ্গে। সেগুলি হল শাওমির 11T Pro, স্যামসাঙের Galaxy S20 FE 5g এবং oneplus 9RT।

কত দাম?
ভারতে আসুসের ফোনের ক্রেতা রয়েছে। এর আগেও আসুসের একাধিক ফোন ভাল ব্যবসা করেছে ভারতে। Asus 8z-এর একটিই ভ্যারিয়েন্ট রয়েছে ৮ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজের। ভারতে এই ফোনের দাম ৪২৯৯৯ টাকা। হরাইজন সিলভার এবং অবসিডিয়ান ব্ল্যাক-এই দুটি রঙের অপশনে ভারতে আসছে Asus 8z. সাতই মার্চ থেকে ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি হবে নয়া এই ফোনটি।

এর আগে ইউরোপে যখন  Asus Zenfone 8 লঞ্চ করা হয়েছিল, তখন তিনটি ভ্যারিয়েন্টে আনা হয়েছিল। তখনই ওই ফোনের সঙ্গে Zenfone 8 Flip-ও লঞ্চ হয়েছিল। যদিও ভারতের বাজারে সেটা আনা হচ্ছে না। ভারতের বাজারে আরও আগেই Asus 8z আনার ভাবনা ছিল প্রস্তুতকারক সংস্থার। যদিও কোভিডের ধাক্কায় সেই পরিকল্পনা পিছিয়ে দিয়েছিল আসুস। 

কী কী রয়েছে এতে?
Asus 8z-এ রয়েছে ডুয়াল ন্যানো সিম প্রযুক্তি। android 11-এর উপর জেনফোনের নিজস্ব প্ল্যাটফর্ম ZenUI 8 রেখে তৈরি হয়েছে অপারেটিং সফটওয়ার। আসুসের নতুন এই ফোনে রয়েছে স্যামসাঙের E4 amoled ডিসপ্লে, 20:9 aspect ratio এবং 120Hz রিফ্রেশ রেটের সঙ্গে। স্ক্রিনের সুরক্ষার কথা ভেবে কর্নিং গোরিলা গ্লাস ব্য়বহার করা হয়েছে।

ডুয়াল রিয়ার ক্যামেরার একটি ৬৪ মেগাপিক্সেল এবং অন্যটি ১২ মেগাপিক্সেল। দুটি ক্যামেরার জন্যই ব্যবহার হয়েছে সোনি সেন্সর। ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও রয়েছে Asus 8z-এ।
১২৮ জিবি মেমোরি রয়েছে আসুসের নতুন এই ফোনে। তবে এক্সপ্যান্ডেবল মেমোরির সুবিঝে থাকছে না Asus 8z-এ।  কানেক্টিভিটিতেও নানা ফিচার রাখা হয়েছে। 5G কানেকশনের সঙ্গেই 4GLTE, ওয়াইফাইয়ের সুবিধেও রয়েছে। রয়েছে সাড়ে তিন মিলিমিটারের হেডফোন জ্যাক এবং USB type C port. নতুন এই ফোনে ডিসপ্লে স্ক্রিনের নীচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।   

আরও পড়ুন:  ঝড়ের গতিতে প্রি অর্ডার, চাহিদা তুঙ্গে স্যামসাঙের Galaxy S22 series-এর

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget