এক্সপ্লোর

ASUS 2-in-1 Vivobook Launch: ল্যাপটপের কাজের সঙ্গে ট্যাবের সুবিধা, ভারতের বাজারে নতুন চমক আসুসের

ASUS 2-in-1 Vivobook Launch: ভারতে ল্যাপটপের বাজারে নতুন চমক। ভারতে এই প্রথম কোনও ডিট্যাচেবল ল্যাপটপ এল বাজারে। Vivobook 13 Slate OLED ভারতের বাজারে আনল Asus। 

নয়াদিল্লি: ভারতে ল্যাপটপের বাজারে নতুন চমক। একদম নতুন ধরনের ল্যাপটপ বাজারে আনল আসুস (asus)। নাম Vivobook 13 Slate OLED. ভারতে এই প্রথম কোনও ডিট্যাচেবল ল্যাপটপ (detachable) বাজারে আনল কোনও প্রস্তুতকারক সংস্থা।   

Vivobook 13 Slate OLED: একগুচ্ছ নতুন ধরনের ফিচার রয়েছে এই ল্যাপটপে। ল্যাপটপের সঙ্গে যে কি-বোর্ড (keyboard) রয়েছে সেটি চুম্বকের সঙ্গে যুক্ত। ফলে সহজেই ল্যাপটপ থেকে আলাদা করা যায় কি-বোর্ডটিকে। আলাদা করা যায় কি-বোর্ড ও ল্যাপটপের স্ক্রিনের মধ্যে থাকা জোড়টিকেও (hinge)। ভারতের বাজারে এই ল্যাপটপের দাম শুরু হবে ৪৫,৯৯০ টাকা থেকে। স্ক্রিনের আয়তন হবে ১৩.৩ ইঞ্চি। ল্য়াপটপের সঙ্গে থাকছে আসুস পেনও (Asus Pen 2.0 Stylus)। ভারতে অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে এই নতুন ল্যাপটপ। আসুসের নতুন এই ল্যাপটপ পাওয়া যাবে নানা স্টোরেও।  

Vivobook 13 Slate OLED: আসুস ইন্ডিয়ার (Asus India) ভারতের বিজনেজ হেড (business head) আর্নল্ড সু জানিয়েছেন, আসুসের এই মডেল তার সেগমেন্টে বিশ্বের মধ্যে প্রথম। কাজের সঙ্গে বিনোদনের মেলবন্ধন ঘটাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি। 

তিনি আরও বলেন, বিভিন্ন কনটেন্ট নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ বাড়ছে। কাজ নিয়ে সকলেই অত্যন্ত ব্যস্ত। কিন্তু তার মাঝেই পছন্দের সিনেমা-সিরিজও দেখা চাই তাঁদের। ঠিক সেই কারণেই এমন ল্যাপটপ আনান হয়েছে, যেটা কাজ এবং বিনোদন দুটোর জন্যই ব্য়বহার করা যাবে। 

শুধু স্টাইলিশই নয়, ল্যাপটপে রয়েছে ভরপুর ফিচার। ১৩.৩ ইঞ্চির স্ক্রিন, যেখানে 16:9 OLED HDR ডিসপ্লে রয়েছে। রেজোলিউশন থাকবে 1920x1080. সব মিলিয়ে ছবির মান দুর্দান্ত হবে বলেই দাবি করছে সংস্থা। সুবিধে থাকবে চার্জ নিয়েও। যে ব্যাটারি রয়েছে তাতে একবার পুরো চার্জ দিলে টানা ৯ ঘণ্টা চলবে ল্যাপটপ।  থাকছে স্টিরিও স্পিকার। ৮ জিবি RAM এবং ১২৮জিবি স্টোরেজের অপশনও থাকছে Vivobook 13 Slate-এ।

ল্যাপটপের সঙ্গে যে পেন (asus pen 2.0)দেওয়া হচ্ছে, তা USB-C port-এর মাধ্যমে চার্জ দেওয়া যাবে। সংস্থার দাবি, মাত্র ৩০ মিনিটে পুরো চার্জ দেওয়া যাবে পেনটিতে। একবার চার্জে চলবে প্রায় ১৪০ ঘণ্টা।

আরও পড়ুন: প্রিমিয়াম হ্যাচব্যাকে সেরা পছন্দ, দেখে নিন নতুন বালেনোর নয়া লুক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget