এক্সপ্লোর

HTC Metaverse Phone: প্রথম মেটাভার্স ফোন লঞ্চ করল এইচটিসি, একসঙ্গে দেখা যাবে 2D-3D কনটেন্ট

HTC Desire 22 Pro: এইচটিসি সংস্থা তাদের প্রথম মেটাভার্স ফোন এইচটিসি ডিজায়ার ২০ প্রো লঞ্চ করেছে। কী কী ফিচার রয়েছে এই ফোনে দেখে নিন।

কলকাতা: স্মার্টফোনের দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে HTC সংস্থা। প্রথমবারের জন্য Metaverse Phone লঞ্চ করেছে এই সংস্থা। নতুন এই ফোনের নাম HTC Desire 22 Pro। বলা হচ্ছে, গত বছর লঞ্চ হওয়া HTC Desire 21 Pro ফোনের সাকসেসর মডেল এই নতুন ফোন। একইসঙ্গে 2D এবং 3D কনটেন্ট চালানো যাবে HTC সংস্থার প্রথম Metaverse ফোনে। জানা গিয়েছে, 3D কনটেন্ট চালানো যাবে XR বা Extended Reality Device-এ। এক্ষেত্রে HTC Vive Flow VR Glasses-এর কথা বলা হয়েছে।

দেখে নেওয়া যাক HTC সংস্থার প্রথম Metaverse ফোনে কী কী ফিচার রয়েছে

ডিসপ্লে- একটি ৬.৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই ফোনের যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। Full-HD+ রেজোলিউশন রয়েছে এই ডিসপ্লেতে। এর পাশাপাশি অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেমের সাপোর্ট রয়েছে HTC-র এই ফোনে।

প্রসেসর- একটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে HTC Desire 22 Pro ফোনে। Metaverse ফোনের পাশাপাশি সাধারণ একটি স্মার্টফোন হিসেবেও ব্যবহার করা যাবে HTC Desire 22 Pro মডেল। প্রসেসরের সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।

ক্যামেরা- এই ফোনের রেয়ার প্যানেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এর সঙ্গে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ৫ মেগাপিক্সেলের ডেপথ সেনসরও রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

ব্যাটারি- ৪৫২০ mAh ব্যাটারি রয়েছে HTC-র Metaverse ফোনে। তার সঙ্গে রয়েছে ১৮ ওয়াটের Quick Charge 3.0 এই ফোন একটি IP67 রেটিং প্রাপ্ত Dust and Water Resistance ডিভাইস। এখানে HTC Vive Flow VR Headset-এর সাপোর্টও রয়েছে।

HTC Desire 22 Pro ফোনের দাম

আপাতত ব্রিটেনে লঞ্চ হয়েছে এই ফোন। শুধুমাত্র কালো রঙে লঞ্চ হয়েছে এই Metaverse ফোন। ভারতীয় মুদ্রায় এই ফোনের দাম প্রায় ৩৮,৫৫০ টাকা।

আরও পড়ুন- বিক্রি শুরু হতেই ৪০০০ টাকা ছাড় পোকো এফ৪ ৫জি ফোনে, কীভাবে পাবেন দেখে নিন

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget