এক্সপ্লোর

Joker Malware Attack: ফাঁকা হবে অ্যাকাউন্ট ! এই ৪ অ্যাপ ফোনে নেই তো ?

Malware Attack: উন্নত প্রযুক্তি আসায় আরও সহজ হয়েছে জীবন। তবে অনলাইনের এই প্রযুক্তিই হয়ে উঠছে মানুষের চিন্তার কারণ।

Malware Attack: দেশে ডিজিটালাইজেশনের (Digital Transfer) সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে পরিস্থিতি। উন্নত প্রযুক্তি আসায় আরও সহজ হয়েছে জীবন। তবে অনলাইনের এই প্রযুক্তিই হয়ে উঠছে মানুষের চিন্তার কারণ। আপনার মোবাইলের অ্যাপেই (Mobile App) লুকিয়ে রয়েছে টাকা হাতানোর ফাঁদ। 

Cyber Attack: এই চার অ্যাপ মোবাইলে নেই তো ?
বর্তমানে স্বাস্থ্য থেকে কেনাকাটা সবেতেই মোবাইলের অ্যাপের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে মানুষ। আপনারা অনেকেই জানেন না, এই অ্যাপগুলির মধ্যে এমনকিছু রয়েছে, যা আপনার মোবাইলের জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে। আপনার মোবাইলে যদি স্মার্ট এসএমএস, ব্লাড প্রেশার মনিটর, ভয়েস ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর ও কুইক টেক্সট এসএমএস অ্যাপ থাকে, তাহলে সেগুলো অবিলম্বে আনইনস্টল করুন। সম্প্রতি এই চারটি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে। কারণ এগুলো ব্যবহারকারীর ফোনে ম্যালওয়্যার (ভাইরাস) পাঠিয়ে দিচ্ছিল। এই অ্যাপগুলি ২০১৭ সাল থেকেই বাজারে সক্রিয়।

Cyber Security: সতর্ক করেছে সাইবার সিকিউরিটি ফার্ম

জানলে অবাক হবেন, সারা বিশ্বে ক্ষতিকারক অ্যাপ ডাউনলোডের তালিকায় শীর্ষ ১০টি দেশের মধ্যে নাম রয়েছে ভারতের। সম্প্রতি মোবাইল সাইবার নিরাপত্তা সমাধান প্রদানকারী একটি বেসরকারি সংস্থা Pradeo-র গবেষণায় উঠে এসেছে এই তথ্য। এই সংস্থার মতে, প্রচুর সম্ভাব্য ক্ষতিকারক অ্যাপ (PHA) ভারতে ডাউনলোড হয়। প্রাডিওর গবেষণা দল দেখতে পেয়েছে, একানে উল্লিখিত চারটি অ্যাপকে জোকার ম্যালওয়্যার বা ফ্লিসওয়্যার হাইজ্যাক করেছে। অর্থ হাতাতে বিশ্বের লক্ষ লক্ষ মোবাইলকে নিশানা করেছে এই ম্যালওয়্যার।

Joker Malware Attack: আপনার অজান্তেই বাড়বে বিল

একবার অ্যাপগুলি ডাউনলোড হয়ে গেলে নিজে থেকেই গ্রাহককে বিভিন্ন প্রিমিয়াম পরিষেবা সাবস্ক্রাইব করাবে জোকার ম্যালওয়্যার। নিউজ অ্যালার্ট থেকে জ্যোতিষশাস্ত্রের আপডেট পর্যন্ত চলে আসবে আপনার ফোনে। পরিবর্তে ফাঁকা হতে থাকবে অ্যাকাউন্ট। যার ফলে ব্যবহারকারীকে অজান্তেই দিতে হবে বেশি বিল। তাড়াতাড়ি বিষয়টি গ্রাহকের চোখে না পড়লে এই সাবস্ক্রিপশন কয়েক মাস ধরে চলতে পারে। সেই অনুযায়ী প্রচুর টাকার ক্ষতি হতে পারে আপনার।

Cyber Security: এভাবে হয় জালিয়াতি

প্রাডিওর রিপোর্ট বলছে, স্মার্ট এসএমএস ও ব্লাড প্রেসার মনিটর অ্যাপগুলি কেনাকাটার সময় টু ফ্যাক্টর অথেন্টিকেশন প্রোটোকল বাইপাস করতে ওয়ান-টাইম পাসওয়ার্ড এন্ট্রি ব্লক করে অ্যাপ। পরবর্তীকালে মোবাইলে বিল পেলেই ব্যবহারকারী প্রতারণার কথা জানতে পারেন। এই সব অ্যাপগুলি অন্যান্য অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য প্রোগ্রাম করা হয়। যা আরও বিপজ্জনক ম্যালওয়্যার পাঠাতে আপনার মোবাইলে ড্রপার হিসাবে কাজ করে।

আরও পড়ুন : Old Smartphone: পুরোনো স্মার্টফোন কেনার আগে সাবধান ! এই বিষয়গুলি না জানলে আপনারই ক্ষতি

সেরা শিরোনাম

Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget