এক্সপ্লোর

Gaming Phone: নতুন গেমিং ফোন লঞ্চ হয়েছে ভারতে, ইনফিনিক্স জিটি ২০ প্রো মডেলের দাম কত?

Infinix GT 20 Pro: গেম খেলার সময় এই ফোন যাতে ইউজারদের খুব ভাল অভিজ্ঞতা দেয় তার জন্য ইনফিনিক্স জিটি ২০ প্রো ফোনে রয়েছে Pixel Works X5 Turbo চিপ।

Gaming Phone: ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স সংস্থার নতুন গেমিং স্মার্টফোন ইনফিনিক্স জিটি ২০ প্রো। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ আল্টিমেট প্রসেসর। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট, যেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর দেখা যাবে। গেম খেলার সময় এই ফোন যাতে ইউজারদের খুব ভাল অভিজ্ঞতা দেয় তার জন্য ইনফিনিক্স জিটি ২০ প্রো ফোনে রয়েছে Pixel Works X5 Turbo চিপ। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন এবং ডিভাইসে রয়েছে একটি cyber mecha ডিজাইন। গতবছর অর্থাৎ ২০২৩ সালের অগস্ট মাসে ইনফিনিক্স স্মার্ট ১০ প্রো ফোন লঞ্চ হয়েছিল ভারতে। তারই সাকসেসর মডেল হিসেবে ভারতে এবার লঞ্চ হয়েছে ইনফিনিক্স জিটি ২০ প্রো ফোন। 

ভারতে ইনফিনিক্স জিটি ২০ প্রো ফোনের দাম, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে লঞ্চ হয়েছে 

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ২২,৯৯৯ টাকা (ব্যাঙ্ক অফার যুক্ত রয়েছে)। অন্যদিকে রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত আরও একটি মডেল, যার দাম ২৪,৯৯৯ টাকা (ব্যাঙ্ক অফার যুক্ত রয়েছে)। আগামী ২৮ মে থেকে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। Mecha Blue, Mecha Orange, Mecha Silver- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্স জিটি ২০ প্রো ফোন। 

ইনফিনিক্স জিটি ২০ প্রো গেমিং ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন 

  • ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে যা পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড XOS 14- র সাহায্যে।
  • এই ফোনে৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত LTPS AMOLED ডিসপ্লে রয়েছে। 
  • ইনফিনিক্স জিটি ২০ প্রো গেমিং ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের LTPS AMOLED সেনসর রয়েছে। তার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে দুটো ২ মেগাপিক্সেলের সেনসর। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 
  • ফোনের রেয়ার প্যানেলে রয়েছে একটি RGB mini-LED array এবং একটি সি আকৃতির রিং। এলইডি ইন্টারফেসে আটটি রঙের কম্বিনেশন এবং চারটি আলোর এফেক্ট পাওয়া যাবে। 
  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। জেবিএল সংস্থার ডুয়াল স্পিকার রয়েছে ফোনে। আর আছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 

আরও পড়ুন- ১৮ লক্ষ সিম কার্ডের বন্ধের সিদ্ধান্ত ! কেন্দ্রের নয়া নির্দেশ টেলিকম সংস্থাগুলিকে 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget