এক্সপ্লোর

Gmail Account: এক ক্লিকে ডিলিট হবে একগুচ্ছ ইমেল, ইউজারদের জন্য নতুন সুবিধা জিমেলে

Email Delete: অনুমান করা হচ্ছে, গুগল এবার ইউজারদের নতুন সুবিধা দিতে চলেছে যার সাহায্যে একটি নির্দিষ্ট ক্যাটেগরিতে থাকা ইমেল একবারে ডিলিট করার সুযোগ পাবেন আপনি।

Gmail Account: প্রতিদিন আমাদের সকলের জিমেল (Gmail) অ্যাকাউন্টেই অসংখ্য ইমেল আসে। তার মধ্যে অনেক মেলই (Email) থাকে যেগুলি খুব একটা কাজের নয়। আমরা হয়তো নিয়মিত সেইসব অপ্রয়োজনীয় ইমেলগুলি ডিলিট (Email Delete) করতে ভুলে যাই। তার ফলে অনেকদিন ধরে এই জাতীয় ইমেল জমতে জমতে স্টোরেজ পূর্ণ হয়ে যায়। সম্প্রতি শোনা গিয়েছে, জিমেল ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার লঞ্চ করছে গুগল কর্তৃপক্ষ। এমনিতে একজন ইউজারকে গুগল অ্যাকাউন্টের জন্য ১৫ জিবি ফ্রি স্পেস দেয় সংস্থা। এর মধ্যে গুগল ফটো, ইমেল, গুগল ড্রাইভ ফাইল - এইসব রাখা সম্ভব। তার মধ্যে যদি অপ্রয়োজনীয় ইমেল জমতে থাকে তাহলে খুব দ্রুত স্পেস বা স্টোরেজ কমতে থাকবে। সেই কারণেই নিয়মিত ইমেল বক্সে গিয়ে অপ্রয়োজনীয় মেল ডিলিট করার কথা বলা হয়। শোনা যাচ্ছে, এবার থেকে ইউজারদের একসঙ্গে অনেক ইমেল ডিলিটের সুযোগ দেবে গুগল। এক ক্লিকে সব ইমেল ডিলিটের অপশন এতদিন ছিল না। সেই ফিচারই এবার আসতে চলেছে। 

এতদিন যা ফিচার ছিল সেখানে যদি আপনি মার্কেটিং বা প্রোমোশনাল ইমেল ডিলিট করতে চান, তাহলে একসঙ্গে সব ডিলিট করা যাবে। একবারে একটি পেজের এই জাতীয় ইমেল ডিলিট করা সম্ভব। তাও আবার আলাদা করে প্রতিটি ইমেল সিলেক্ট করার পর। একটা পেজের কাজ শেষ হলে আবার পরবর্তী পেজ থেকে ইমেল ডিলিটের সুযোগ পান ইউজাররা। সেখানেও আবার আলাদা আলাদা করে প্রোমোশনাল কিংবা মার্কেটিংয়ের ইমেল সিলেক্ট করে তা ডিলিট করতে হবে। 

অনুমান করা হচ্ছে, গুগল এবার ইউজারদের নতুন সুবিধা দিতে চলেছে যার সাহায্যে একটি নির্দিষ্ট ক্যাটেগরিতে থাকা ইমেল একবারে ডিলিট করার সুযোগ পাবেন আপনি। এই নতুন ফিচারের সাহায্যে ইউজাররা যে শুধু ফ্রি-স্পেস তৈরি করতে পারবেন তা নয় বরং গুগল ইউজারদের একসঙ্গে অনেক ইমেল ডিলিট করার অনুমোদনও দেবে। অর্থাৎ ইমেলের মাস ডিলিটেশন হবে। এর ফলে একবার সবকিছুর জন্য জিমেল অ্যাকাউন্ট পরিষ্কার হয়ে যাবে।

এক ক্লিকে ডিলিট হবে সব ইমেল, কীভাবে (bulk deletion in Gmail) 

  • ওয়েব ব্রাউজারে জিমেল অ্যাকাউন্টে লগ-ইন করুন প্রথমে।
  • ইনবক্সের উপরের দিকে রিফ্রেশ বাটনের বাঁদিকে থাকা চেকবক্সে ক্লিক করতে হবে এবার। এর ফলে প্রথম পেজে থাকা সমস্ত ইমেল সিলেক্ট হয়ে যাবে।
  • নীল রঙে লেখা থাকবে Select all X conversations in Primary, এখানে ক্লিক করতে হবে। এর ফলে আপনার মেলবক্সের প্রথম পেজে থাকা সমস্ত ইমেল সিলেক্ট হয়ে যাবে, সেগুলো পড়া না হলেও। 
  • এবার শেষ পর্যায়ে ডিলিট বাটনে ক্লিক করতে হবে। এটা দেখতে অনেকটা ট্র্যাশ ক্যানের মতো। এর ফলে সমস্ত সিলেক্টেড ইমেল ডিলিট হয়ে যাবে। 
  • জিমেলের ইনবক্স ছাড়াও এই নিয়মগুলি আপনি কাজে লাগাতে পারেন প্রোমোশন এবং সোশ্যাল ক্যাটেগরির ক্ষেত্রেও। এই সমস্ত ক্যাটেগরিতে থাকা ইমেল ডিলিট হয়ে স্পেস ফ্রি হবে অর্থাৎ জায়গা খালি হবে। 

আরও পড়ুন- আধারের পিভিসি কার্ড কি বেশি সুরক্ষিত! নাকি ভরসা করবেন ই-আধারে?

সেরা শিরোনাম

Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
Airtel Recharge Plan: ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget