এক্সপ্লোর

Google Features: হাতে লেখা প্রেসক্রিপশন পড়ে দেবে গুগল! আসছে নতুন ফিচার

Doctor's Prescription: গুগলের বিশেষ Tool বা যন্ত্রাংশ প্রেসক্রিপশনে লেখা সমস্ত ওষুধের নাম চিনতে পারবে। প্রেসক্রিপশনের ছবি তুলে নিলেই তা পড়ে দিতে পারবে গুগলের স্পেশ্যাল ফিচার।

Google Feature: হাতে লেখা প্রেসক্রিপশন (Doctor's Precription) পড়ে দেবে গুগল। সার্চ ইঞ্জিন জায়ান্ট (Search Engine Giant) চালু করতে চলেছে এক দারুণ ফিচার। প্রেসক্রিপশনে ডাক্তারদের হাতের লেখা পড়া এক দুর্বিসহ ব্যাপার। মজা করে অনেকেই বলেন, ওই হাতের লেখা কেবলমাত্র ওষুধের দোকানদাররাই বোধহয় পড়তে পারেন। অনেকক্ষেত্রেই বিষয়টা তাই-ই। ডাক্তারদের হাতে লেখা প্রেসক্রিপশন পড়ে উদ্ধার করা আমজনতার কাজ নয়। সবচেয়ে অদ্ভুত বিষয় হল, ভাল হাতের লেখা সমেত কোনও প্রেসক্রিপশনের ছবি প্রকাশ্যে এলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তবে এবার ইউজারদের জন্য দারুণ একটি ফিচার নিয়ে আসছে গুগল কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, ডাক্তারদের হাতে লেখা প্রেসক্রিপশন অনায়াসে পড়ে দেওয়ার বন্দোবস্ত করতে চলেছে এই সার্চ ইঞ্জিন। অষ্টম Google for India ইভেন্টে এই নতুন ফিচারের কথা ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে যে, ডিজিটাইজ করা হবে ডাক্তারদের প্রেসক্রিপশন। এই ইভেন্টে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং মডেলের কথা ঘোষণা করেছে যা হাতে লেখা প্রেসক্রিপশন পড়তে পারবে। গুগলের বিশেষ Tool বা যন্ত্রাংশ প্রেসক্রিপশনে লেখা সমস্ত ওষুধের নাম চিনতে পারবে। প্রেসক্রিপশনের ছবি তুলে নিলেই তা পড়ে দিতে পারবে গুগলের স্পেশ্যাল ফিচার। আপাতত এই ফিচার নিয়ে কাজকর্ম চলছে। দ্রুত চালু হবে বলে অনুমান করা হচ্ছে। 

আরও কয়েকটি নতুন ফিচারের কথা জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। যেমন- বলা হয়েছে আগামী দিনে গুগল অ্যাপ যুক্ত যেসব অ্যান্ড্রয়েড ফোন বাজারে আসবে সেগুলোতে আগে থেকেই সেট করা থাকবে ডিজিলকার। এর মধ্যে যাবতীয় সরকারি এবং গুরুত্বপূর্ণ নথি সুরক্ষিত ভাবে সেভ করে রাখতে পারবেন ইউজাররা। National eGovernment Division (NeGD)- এর সঙ্গে যুক্ত হয়েছে গুগল চালু করতে চলেছে নতুন ফিচার। ডিজিটাল ডকুমেন্ট নিরাপদে সেভ করে রাখার জন্যই আসছে এই ডিজিলকার। এর পাশাপাশি আবার বলা হয়েছে সার্চ জায়ান্ট গুগলের নতুন মাল্টিসার্চ ফিচারের মাধ্যমে ইউজাররা একটি ছবি বা স্ক্রিনশট দিয়ে তার সঙ্গে টেক্সট যোগ করে কোনও জিনিস জানার সুযোগ পাবেন। এখানে গুগল অ্যাপ ক্যামেরা ব্যবহার করে ছবি তুলতে পারবেন ইউজাররা। পাশাপাশি ব্যবহার করা যাবে কোনও স্ক্রিনশট। বর্তমানে ভারতে এই ফিচার চালু রয়েছে। আপাতত ইংরেজিতেই ব্যবহার করা যায় এই ফিচার। আগামী বছর অন্যান্য ভারতীয় ভাষা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। অনুমান করা হচ্ছে শুরু হবে হিন্দি ভাষার মাধ্যমে।

আরও পড়ুন- ট্যুইটার থেকে পদত্যাগ করছেন এলন মাস্ক ? নিজেই করলেন প্রশ্ন

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget