এক্সপ্লোর

Google IO 2022 Updates: মাল্টিসার্চ থেকে ভার্চুয়াল কার্ড, সফটওয়ার দুনিয়ায় ঢেলে সাজ গুগলের

Google I/O 2022 Conference: নতুন কোনও প্রোডাক্ট লঞ্চ নিয়ে যতটা আলোচনা হয়, সফটওয়ার নিয়ে ততটা হয় না। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি কাজে লাগে এই সফটওয়ার ব্যবহার।

নয়াদিল্লি: বছরভর কাজ চলে গুগলের (Google)। কোনও নতুন সফটওয়ারের (Software) তৈরির চেষ্টা যেমন চলে। তেমনই কোনও সফটওয়ার আরও উন্নত করার চেষ্টা চলে। এই বিপুল পরিমাণ কাজ নিয়ে বছরে একদিন কনফারেন্স করে গুগল। সফটওয়ারের জগতে কী কী কাজ হতে চলেছে, নতুন কী সফটওয়ার আনতে চলেছে গুগল, কী নতুন ফিচার আসছে। এই সবকিছু খোলসা করা হয় সেই কনফারেন্সে (Conference)। নতুন কোনও প্রোডাক্ট লঞ্চ নিয়ে যতটা আলোচনা হয়, সফটওয়ার নিয়ে ততটা হয় না। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি কাজে লাগে এই সফটওয়ার ব্যবহার। এখনও পর্যন্ত নতুন কোন কোন ফিচারের কথা ঘোষণা করা হয়েছে?

অনলাইন পেমেন্টের সুবিধা:
গুগলের মাধ্যমে অনলাইন পেমেন্ট (Online Payment) করে থাকেন বহু ব্যক্তি। সেখানে নিরাপত্তা আরও বাড়ানোর জন্য দশ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে সংস্থা, জানিয়েছেন খোদ সুন্দর পিচাই। ভিসা (Visa) এবং মাস্টারকার্ড (MasterCard)-এর সঙ্গে মিলে ভার্চুয়াল কার্ড (Virtual Card) আনার চেষ্টা করছে গুগল। অনলাইন লেনদেনের সময় যাতে গ্রাহকের তথ্য নিরাপদ থাকে, তার জন্য নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেনাকাটার সময় কার্ডের নম্বর ও তথ্য আড়াল করে একটি ভার্চুয়াল নম্বর দেওয়া হয় এই প্রযুক্তিতে।

ম্যাপে আরও সুবিধা:
গুগল সিইও সুন্দর পিচাই জানিয়েছেন এখন থেকে গুগল ম্যাপে ভারতের রাস্তাঘাট নিয়ে আরও বেশি বিশদ তথ্য পাওয়া যাবে। থ্রিডি ম্যাপিং (3D mapping) প্রযুক্তির সাহায্যে নতুন করে মিলবে গুগল ম্যাপের সুবিধা। এই ফিচারের ফলে, ব্যবহারকারীরা কোনও শহর সিলেক্ট করে সেখানকার আবহাওয়ার পূর্বাভাসও (Weather Forecast) দেখতে পারবেন। 

আরও সুবিধা গুগল মিট, গুগল ডকে:
পড়াশোনা থেকে কাজকর্ম, বিভিন্ন ভাবে সাহায্য করে থাকে গুগল মিট (Google Meet)। ক্লাস থেকে অফিস মিটিং, এখন ভরসা করে গুগল মিটের উপরেই। এই সফটওয়ারের অডিও ও ভিডিওর মান আরও উন্নত করা হয়েছে। স্টুডিওর মতো লাইটিং এফেক্ট পাওয়া যাবে গুগল মিটে। উন্নত হয়েছে গুগল ডক (Google Doc)-ও।

অনুবাদে আরও ২৪টি ভাষা:
বিশ্বজুড়ে ব্যবহার হয় গুগলের ট্রান্সলেশন (Google Translate) ফিচার। কাজের জন্য হোক বা কোথাও ঘুরতে গেলে গুগল ট্রান্সলেট এখন অপরিহার্য। এবার আরও ২৪টি ভাষায় অনুবাদের সুবিধা এনেছে গুগল। তার মধ্যে রয়েছে একাধিক ভারতীয় ভাষা। রয়েছে অসমিয়া. কোঙ্কনি, মৈথিলি, মেইতেইলন, মিজো ভাষায় অনুবাদের সুবিধা। তার সঙ্গেই ডোগরি এবং সংস্কৃত ভাষায় অনুবাদের সুবিধাও 

মাল্টিসার্চের সুবিধা:
যেকোনও তথ্য পেতে এখন চোখ বুজে ভরসা করা হয় গুগলের উপর। সংস্থার সবচেয়ে বেশি ব্যবহৃত সফটওয়ারও হয়তো এটাই। আরও বেশি এবং আরও বিশদে তথ্য পাওয়ার জন্য এবার থাকছে মাল্টিসার্চ নিয়ার মি (Multisearch Near Me) ফিচার। জামাকাপড়, ঘরোয়া আসবাবপত্র, রেস্তরাঁ খুঁজতে আরও সাহায্য করবে এই ব্যবস্থা। এই বছরের শেষের দিকেই চলে আসবে এই সুবিধা। 

নয়া ফোন:
একসময় বাজার কাঁপিয়েছে গুগল পিক্সেল ফোন। এবার সেই সিরিজে নতুন ফোন আনতে চলেছে গুগল। বাজারে আসবে Google Pixel 6A. তার সঙ্গেই আসছে Pixel Buds Pro.   

আরও পড়ুন: আরও ফিচার, আরও প্রযুক্তি, আসছে রেঞ্জ রোভার স্পোর্টস

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget