এক্সপ্লোর

Google Layoffs: আমেরিকায় গুগলের ছাঁটাই কর্মীরা পাবেন ৬০ দিনের বেতন, ভারতে কী হবে ?

Sundar Pichai: গুগলের ১২,০০০ কর্মী ছাঁটাইয়ের (Google Layoffs) খবর সামনে আসতেই বিশ্বের প্রযুক্তি জগতে তৈরি হয়েছে আশঙ্কার পরিবেশ। যা নিয়ে নিজেই মুখ খুলছেন অ্যালফাবেটের  সিইও।

Sundar Pichai: গুগলের ১২,০০০ কর্মী ছাঁটাইয়ের (Google Layoffs) খবর সামনে আসতেই বিশ্বের প্রযুক্তি জগতে তৈরি হয়েছে আশঙ্কার পরিবেশ। রাতারাতি এই ছাঁটাইয়ে বেকার হয়ে পড়বেন বিপুল সংখ্যক কর্মী। যা নিয়ে নিজেই মুখ খুলছেন গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেটের  সিইও। 

Alphabet CEO: আমেরিকার কর্মীদের জন্য কী বলছেন সুন্দর পিচাই ?
কোম্পানির এই বিপুল কর্মী ছাঁটাই নিয়ে ব্লগ পোস্ট করেছেন সুন্দর পিচাই (Sundar Pichai)। আমেরিকার গুগল কর্মীদের জন্য় আলাদা করে পাঠানো হয়েছে মেইল। যেখানে গুগলের সর্বেসর্বা জানিয়েছেন, মার্কিন গুগল কর্মীদের জন্য পুরো নোটিফিকেশন পিরিয়ডের মানে ন্যূনতম ৬০ দিনের বেতন দেওয়া হবে । এখানেই শেষ নয়,২০২২-এর বোনাসও পাবেন এঁরা। এ ছাড়াও যাঁরা বাইরে থেকে এসে মার্কিন মুলুকে চাকরি করছেন,তাঁদের অভিবাসন সম্পর্কিত যাবতীয় সুবিধা দেবে কোম্পানি।

Google Layoffs: ভারতের গুগল কর্মীদের কী হবে ?
তবে কেবল আমেরিকার কর্মীদের জন্য ইমেইল পাঠায়নি কোম্পানি। পাশাপাশি বিশ্বে কোম্পানির সব ছাঁটাই কর্মীদের জন্য আলাদা একটি বার্তা দিয়েছেন পিচাই। যেখানে তিনি জানিয়েছেন,মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের কর্মীদের এই প্রক্রিয়ায় আরও কিছুটা সময় লাগবে। মূলত, সেখানকার আইনি জটিলতার কারণেই এই কাজে দেরি হবে। তবে অন্য দেশের কর্মীদের স্থানীয় কাজে সমর্থন করব কোম্পানি। যদিও ঠিক কীভাবে সেই কর্মীদের সাপোর্ট করা হবে তা নিয়ে কোনও নির্দিষ্ট কথা বলেননি গুগলের সিইও।  
 
মাইক্রোসফটের (Microsoft)পর বিপুল কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে গুগলের (Google Layoffs)পেরেন্ট কোম্পানি অ্যালফাবেট (Alphabet)। সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশ্যে চলে এসেছে কোম্পানি প্রধানের এই বার্তা। রয়টার্সকে দেওয়া স্টাফ মেমোই এই বড় সংখ্য়ক কর্মী ছাঁটাইয়ের বিষয়টি সামনে এসেছে।

Google Layoffs: কেবল কি আমেরিকায় এই ছাঁটাই ?
সম্প্রতি গুগলের প্রতিদ্বন্দ্বী কোম্পানি মাইক্রোসফট জানিয়ে দেয়,আপাতত ১০,০০০ কর্মী ছাঁটাই করবে কোম্পানি। বিশ্বের বড় টেক প্রযুক্তি সংস্থার এই ছাঁটাইয়ের খবরে 'গেল গেল রব' পড়ে যায় বিশ্বজুড়ে। এবার একই পথে হেঁটেছে অ্যালফাবেট। বিশ্বজুড়ে কোম্পানির বিভিন্ন শাখায় এই ছাঁটাইয়ের প্রক্রিয়া চলবে।

Tech News: কোন কোন বিভাগে হবে ছাঁটাই 
গুগলের তরফে স্টাফ মেমোয় জানানো হয়েছে,নিয়োগ সংক্রান্ত মানে হিউম্যান রিসোর্স, কর্পোরেট ফাংশন,ইঞ্জিনিয়ারিং ও প্রোডাক্ট টিম থেকে এই কর্মী ছাঁটাই করা হবে।  শোনা যাচ্ছে, মার্কিন মুলুকে মন্দার আশঙ্কায় তড়িঘড়ি এই কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট ও গুগল।

Sundar Pichai: ছাঁটাই নিয়ে কী বললেন অ্য়ালফাবেটের সিইও ?

মূলত, প্রযুক্তি খাতে বড় ধস নামার আশঙ্কা থেকেই এই ছাঁটাই। টেক সাইটগুলির মতে,মন্দার পাশাপাশি আরও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ (artificial intelligence) করতে চাইছে কোম্পানিগুলি। কর্মী ছাঁটাইয়ের বিষয়ে Alphabet-এর CEO সুন্দর পিচাই বলেছেন, "আমাদের কোম্পানির লক্ষ্যের দিকে নজর দিতে হবে।আগামী দিনে যে বিপুল পরিমাণ সুযোগ আমাদের সামনে আসছে, আমি সেই বিষয়ে আত্মবিশ্বাসী। আমরা আগেই AI-তে বিনিয়োগ করে আমাদের পণ্য় ও পরিষেবাকে আরও শক্তিশালী করতে চলেছি। ভবিষ্যতে এই বিনিয়োগ আমাদের লক্ষ্য় পূরণের গতিকে আরও শক্তি জোগাবে।"

আরও পড়ুন: What is ChatGPT: গুগলকে টেক্কা দেবে এই প্রযুক্তি ! ChatGPT আগামীর ভবিষ্যৎ

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget