এক্সপ্লোর

Google Pixel 6a: ভারতে কবে লঞ্চ হবে গুগল পিক্সেল ৬এ? প্রকাশ্যে সম্ভাব্য দাম

Google Pixel Phone: ২১ জুলাই ভারতে গুগল পিক্সেল ৬এ ফোন লঞ্চ হতে পারে। এই ফোনের দাম হতে পারে ৪০ হাজার টাকার আশপাশে।

Google Pixel 6A: গুগল পিক্সেল ৬এ (Google Pixel 6A) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। গুগল (Google) কর্তৃপক্ষ এখনও এই ফোন লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠনিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে শোনা যাচ্ছে, সম্ভবত আগামী কাল অর্থাৎ ২১ তারিখ ভারতে এই ফোন লঞ্চ হতে পারে। গুগলের পিক্সেল (Google Pixel 6A) সিরিজের এই ফোনের সম্ভাব্য দামও প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, এই ফোনের দাম ৪০ হাজার টাকার আশপাশে হতে পারে। গুগল পিক্সেল ৬এ ইতিমধ্যেই মার্কিন মুলুকে লঞ্চ হয়েছে। এই ফোনে রয়েছে গুগলের নিজস্ব টেনসর প্রসেসর এবং একটি Titan M2 সিকিউরিটি কোপ্রসেসর। এই ফোনে একটি ৬.১ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। গুগলের I/O ইভেন্টে গুগল পিক্সেল ৬এ ফোনের সঙ্গে পিক্সেল ওয়াচ এবং গুগল পিক্সেল বাডস প্রো- ও প্রকাশ্যে এসেছিল। পিক্সেল ওয়াচ ভারতে কবে লঞ্চ হবে, আদৌ লঞ্চ হবে কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে শোনা গিয়েছে, গুগল পিক্সেল বাডস প্রো ২৮ জুলাই ভারতে লঞ্চ হতে পারে। আর এই ইয়ারবাডসের জন্য আগামীকাল থেকে প্রিবুকিং শুরু হওয়ার কথা রয়েছে।

গুগল পিক্সেল ৬এ ফোনের দাম

টিপস্টার সাহিল করৌল ট্যুইটারে জানিয়েছেন চলতি মাসের ২১ তারিখ এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। এই টিপস্টারের দাবি, রিটেল বক্স অনুসারে গুগল পিক্সেল ৬এ ফোনের দাম হতে পারে ৪৩,৯৯৯ টাকা। অন্যদিকে আর এক টিপস্টার অভিষেক যাদবের মতে এই ফোনের দাম হতে পারে ৩৭,৯৯৯ টাকা। গুগল সংস্থা এখন ও তাদের পিক্সেল ৬এ ফোনের দাম ভারতে কত হবে সেই ব্যাপারে কিছু ঘোষণা করেনি। প্রসঙ্গত উল্লেখ্য, মার্কিন প্রদেশে গুগল পিক্সেল ৬এ লঞ্চ হয়েছিল মে মাসে। ফোনের দাম ছিল ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪,৮০০ টাকা।

ভারতে গুগল পিক্সেল ৪এ লঞ্চ হয়েছিল ২০২০ সালের অক্টোবর মাসে। এরপর গুগল সংস্থা তাদের আর কোনও পিক্সেল ফোন ভারতে লঞ্চ করেনি। গুগল পিক্সেল ৫ সিরিজ লঞ্চ হয়নি দেশে। তবে এবার গুগল পিক্সেল ৬এ সিরিজের ফোন লঞ্চ হতে চলেছে।

আরও পড়ুন- স্যামসাংয়ের সাংকেতিক ট্যুইট! কীসের আভাস দিল দক্ষিণ কোরিয়ার সংস্থা

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget