এক্সপ্লোর

Samsung Cryptic Tweet: স্যামসাংয়ের সাংকেতিক ট্যুইট! কীসের আভাস দিল দক্ষিণ কোরিয়ার সংস্থা

Samsung Galaxy Unpacked Event: স্যামসাংয়ের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট কবে হতে চলেছে? জেনে নিন কী কী লঞ্চ হতে পারে।

Samsung Event: স্যামসাং গ্যালাক্সির সাংকেতিক ট্যুইটে (cryptic tweet) দক্ষিণ কোরিয়ার সংস্থা তাদের আসন্ন গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট (Samsung Galaxy Unpacked Event) সম্পর্কে আভাস দিয়েছে। বলা ভাল, স্যামসাং (Samsung) জানিয়েছে, আগামী ১০ অগস্ট তারা তাদের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের আয়োজন করতে চলেছে। তবে সেই ইভেন্টে কী কী লঞ্চ হতে পারে সেই প্রসঙ্গে বিশদে কিছু জানায়নি সংস্থা। যদিও অনুমান করা হচ্ছে, স্যামসাং কর্তৃপক্ষ তাদের ফোল্ডেবল ফোনের নেক্সট জেনারেশন (Next Generation Foldable Phone) লঞ্চ করতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ (Samsung Galaxy Z Fold 4) এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ (Samsung Galaxy Z Flip 4)- এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই দুই ফোন আসলে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ এবং গ্যালাক্সি ফ্লিপ ৩- এই দুই ফোনের সাকসেসর মডেল হতে চলেছে।

 

স্যামসাংয়ের এই ট্যুইটে মোট তিনটি ছবি রয়েছে। সেখানে রঙ অনুসারে ক্যারেক্টারগুলোকে ম্যাচ করে তারপর শেষ ছবির অর্ডার অনুসারে সাজালে ১০.০৮.২০২২ তারিখই পাওয়া যাবে। উল্লেখ্য, গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গ্যালাক্সি ফ্লিপ ৪- স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্টে এই দুই ফোনের সঙ্গে  লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৫ এবং গ্যালাক্সি বাডস ২ প্রো। যদিও স্যামসাং কর্তৃপক্ষ এখনও এই প্রসঙ্গে খোলসা করে কিছুই জানায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, স্যামসাং সংস্থার এই সাংকেতিক ট্যুইটের আগে টিপস্টার ইভার ব্লাস আভাস দিয়েছিলেন যে সম্ভবত ১০ অগস্ট স্যামসাং গ্যালাক্সির আনপ্যাকড ইভেন্ট হতে চলেছে। আর সেখানে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গ্যালাক্সি ফ্লিপ ৪, এই দুই ফোন লঞ্চ হবে।

এবার দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সির আসন্ন এই দুই ফোন সম্পর্কে সম্ভাব্য কী কী ফিচার জানা গিয়েছে

  • ১। এই দুই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। 
  • ২। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোনে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাপোর্ট।
  • ৩। এছাড়াও এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার কথা শোনা গিয়েছে।
  • ৪। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোনে একটি ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। 
  • ৫। এছাড়াও এই ফোনে ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। 
  • ৬। এই ফোনে আবার ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- ফের বিতর্কে নাথিং ফোন ১, স্ক্রিনে ডেড পিক্সেল-সবুজ আভার অভিযোগ

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget