এক্সপ্লোর

Google Pixel 8a: গুগল পিক্সেল ৮এ ফোন আসছে ভারতে, কী কী ফিচার থাকতে চলেছে গ্রাহকদের জন্য?

Google Pixel Phone: গুগল পিক্সেল ৮এ ফোনে গুগলের নিজস্ব টেনসর জি৩ চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য গুগল পিক্সেল ৮ ফোনে এই প্রসেসরই রয়েছে। 

Google Pixel 8a: ভারতে লঞ্চ হতে চলেছে গুগল পিক্সেল ৮এ ফোন (Google Pixel 8a)। এখনও আনুষ্ঠানিক ভাবে এই ফোনের লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেনি গুগল কর্তৃপক্ষ। কিন্তু ফোনে লঞ্চ হওয়ার আগে গুগল পিক্সেল ৮এ (Google Pixel 8a Features) সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। অনুমান করা হচ্ছে, হয়তো মে মাসেই এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। Google I/O 2024 ইভেন্টে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। আর গুগলের এই ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৪ মে। গুগল পিক্সেল ৮এ ফোনের প্রি-অর্ডার শুরু হলেই বোঝা যাবে কবে এই ফোন দেশে লঞ্চ হবে। একাধিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ফিচার থাকতে চলেছে গুগল পিক্সেল ৮এ ফোনে। 

গুগল পিক্সেল ৮এ ফোনের সম্ভাব্য ডিজাইন, বেশ কিছু ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে, দেখে নিন এতদিনে এই ফোন সম্পর্কে কী কী জানা গিয়েছে 

  • গুগল পিক্সেল ৮এ ফোনের ডিসপ্লের উপর থাকতে চলেছে একটি পাঞ্চ হোল কাট আউট যেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর সাজানো থাকবে।
  • এই ফোনের ডিসপ্লের চারপাশে যে ফ্রেম থাকবে তার কোণ বা এজ অংশগুলি হবে রাউন্ডেড, অর্থাৎ গোলাকার। 
  • ফোনের ডানদিকের সাইডের অংশে ভলিউম এবং পাওয়ার বাটন থাকতে পারে। আর বাঁদিকের অংশে থাকতে পারে একটি সিম পোর্ট। 
  • ফোনের নীচের অংশে একটি চার্জিং পোর্ট দেখা যেতে পারে। 
  • গুগল পিক্সেল ৮এ ফোনের ব্যাক বা রেয়ার প্যানেলে থাকবে ক্যামেরা মডিউল। অন্যান্য পিক্সেল ফোনের মতো চওড়া সমান্তরাল স্ট্র্যাপে থাকবে দুটো ক্যামেরা সেনসর এবং একটি এলইডি ফ্ল্যাশ। অর্থাৎ ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে গুগল পিক্সেল ৮এ ফোনে। 
  • গুগল পিক্সেল ৮এ ফোনে ৬.১ ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 
  • এই ফোনে গুগলের নিজস্ব টেনসর জি৩ চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য গুগল পিক্সেল ৮ ফোনে এই প্রসেসরই রয়েছে। 
  • গুগল পিক্সলে ৮এ ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকার কথা রয়েছে। এর সঙ্গে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর থাকতে পারে। আর ফোনের ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। 
  • অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাপোর্ট থাকতে পারে এই ফোনে। সাত বছরের অ্যান্ড্রয়েড ওএস এবং সিকিউরিটি আপডেট পাওয়া যেতে পারে এই ফোনে।
  • গুগল পিক্সেল ৮এ ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ২৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। ওয়্যারলেস চার্জিং ফিচারও দেখা যেতে পারে এই ফোনে। 
  • গুগল পিক্সেল ৭এ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে গুগল পিক্সেল ৮এ ফোন। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। 

আরও পড়ুন- ভারতে হাজির এসারের নতুন ল্যাপটপ, রয়েছে দুটো ব্যাটারি, আর কী কী ফিচার তাক লাগাবে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget